বাংলার ভোর প্রতিবেদক যশোরে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীরা দ্রুত বেতন-ভাতা দেয়া ও প্রকল্প অনুমোদনসহ চার দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। গতকাল বেলা ১১ টায় যশোর জেলা প্রশাসকের মাধ্যমে তারা স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। স্মারকলিপিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয় দেশের প্রতি উপজেলায় দুটি করে ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা করে। প্রথমে ইসলামিক ফাউন্ডেশনের শিশু ও গণশিক্ষার অধীনে মাদ্রাসাগুলো পরিচালিত হতো। পরবর্তীতে ২০২০ শিক্ষাবর্ষে ‘দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা’ নামে আলাদা প্রকল্প করা হয়। সেই থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত পাঠদান…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক: যশোরে দুর্বৃত্তদের হাতে এক ইজিবাইক চালক নৃশংসভাবে খুন হয়েছেন। দুর্বৃত্তরা পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে থাকে হত্যা করেছে। নিহত ইজিবাইক চালক সেলিম রেজা ডাবলু (৪০) যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেন বিশ্বাসের ছেলে। রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার চুড়ামনকাঠি ব্র্যাক অফিসের সামনে থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। পরে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। নিহতের ছোট ভাই শাহীন জানিয়েছেন, প্রতিদিনের মত শনিবার রাত সাড়ে নয়টার সময় বাড়ি থেকে ইজি বাইক নিয়ে বের হন ডাবলু। পরে রোববার সকালে সকালে চাচা ফোন দিয়ে জানান বড় ভাই মারা গিয়েছেন।…
কাজী নূর ‘যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাঁধা- ব্যবধান/যেখানে মিশেছে হিন্দু- বৌদ্ধ- মুসলিম ক্রিশ্চান/গাহি সাম্যের গান।’ অথবা ‘মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু- মুসলমান/মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।’ এমন ক্ষুরধার লেখনির মধ্যে দিয়ে কুসংস্কার, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যিনি বারবার বলেছেন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের আকাশে তিনি ধ্রুবতারা। তিনি অসাম্প্রদায়িক চেতনার কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি; তিনি যৌবনের দূত। আজ ১১ জ্যৈষ্ঠ ১৪৩২। কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৫ মে ১৮৯৯) অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন তিনি। তার ডাক নাম ‘দুখু মিয়া’।…
বাংলার ভোর প্রতিবেদক ঘড়ির কাঁটা তখন ঠিক শনিবার দুপুর ১২টা। মণিরামপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নিচ তলায় বহির্বিভাগে টিকিট হাতে সেবার অপেক্ষায় বেশ কয়েকজন রোগী। হাসপাতালের এই ফ্লোরে চিকিৎসকদের ৫টি কক্ষে ১১ জন চিকিৎসকের চেয়ারের মধ্যে খালি পড়ে আছে নয়টি চেয়ার। একই ভবনের দোতলায় চারজন চিকিৎসকের চারটি কক্ষের মধ্যে বন্ধ রয়েছে দুটি কক্ষ। হাসপাতালের এই দুই ফ্লোরে ইউনানী ও হোমিও চিকিৎসকসহ মাত্র চারজন চিকিৎসক রোগী দেখছেন। বাকি ১১ জন চিকিৎসকের চেয়ারে পাওয়া গেছে চিকিৎসকদের দুইজন সহকারীকে। আর এনসিডি কর্ণারে চিকিৎসকের চেয়ারে বসে আছেন কামাল হোসেন নামে একজন। কামাল হোসেন চিকিৎসায় ডিপ্লোমা শেষ করে ইন্টার্নশিপ করতে এসে গুরুত্বপূর্ণ…
# খোলা আকাশের নিচে ১৮ পরিবার বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর উপজেলায় কৃষক দল নেতা তরিকুল ইসলামকে (৫০) হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের তিনদিন পার হলেও এখনো মামলা হয়নি। তরিকুল হত্যার জেরে উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামে পুড়িয়ে দেয়া বাড়িগুলোয় এখনো পুরুষ সদস্যরা ফেরেননি। নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী টহল দিচ্ছে। এরপরও বাড়িগুলোর নারী সদস্যদের আতঙ্ক কাটছে না। এদিকে নিহত তরিকুলের স্বজনদের সমবেদনা জানাতে সকালে ছুঁটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। প্রশাসনকে দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডহর…
বাংলার ভোর প্রতিবেদক পিস এমবাসেডর নেটওয়ার্ক (প্যান’র) আয়োজনে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে যশোরের আর আর এফ ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্যান যশোরের সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুল লতিফ। দি হাঙ্গার প্রজেক্টের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, এমআইপিএস প্রকল্পের খুলনা ক্লাস্টার’র এরিয়া সমন্বয়কারী রাজু জাবেদ, এমআই পিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর গিয়াস উদ্দিন ও মো. আশরাফুজ্জামান। কর্মশালায় স্বাগত বক্তব্যে প্যান’র সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, ২০২৩ সালের আগস্ট মাসে প্যান গঠনের পর থেকে আজ পর্যন্ত চারটি পিএফজি এরিয়ায় বিভিন্ন ধরনের রাজনৈতিক,…
বেনাপোল সংবাদদাতা বেনাপোল স্থলবন্দরের সংশ্লিষ্ট সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারী এবং অংশীজনদের সাথে মতবিনিময় সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মানজারুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ। সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল মিয়া, বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদারসহ বন্দর ও কাস্টমসের কর্মকর্তা কর্মচারী ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, সিএণ্ডএফ এজেন্ট এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ফেনসিডিল চোরাচালানের মামলায় শাবানা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। শনিবার দুপুরে স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি শফিকুল আউলিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দণ্ডিত শাবানা বেগম যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের বাসিন্দা। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ জুলাই রাত ৮টার দিকে শার্শা উপজেলার জামতলা বিশ্বাস ব্রিকসের সামনে ভারত থেকে আনা ফেনসিডিল নিয়ে অপেক্ষা করছিলেন শাবানা বেগম ও তার সহযোগী শফিকুল আউলিয়া। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শার্শা থানার তৎকালীন এসআই মুরাদ হোসেন অভিযান চালান। পুলিশের…
বাঘারপাড়া সংবাদদাতা নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবিতে বাঘারপাড়ায় বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এর আগে বিএনপির এ অংশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহদতবার্র্ষিকী পালন নিয়ে প্রস্তুতি সভা করে। শনিবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা। এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, বিএনপি নেতা হায়দার আলী, মাসুদ আলম টিপু, হাসেম…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ, বড় অঙ্কের অর্থ আত্মসাৎ এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কুমিল্লার এক তরুণী এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকের মাধ্যমে ‘Avoure Rafa’ নামে রাফার আইডি থেকে তাকে বন্ধুত্বের অনুরোধ পাঠান। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং রাফা তার মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করে নিয়মিত যোগাযোগ করতে থাকেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার অভিযোগ, রাফার আহ্বানে সাড়া দিয়ে গত বছরের ৫ অক্টোবর…