বাংলার ভোর প্রতিবেদক তিন দিনব্যাপি পূবালী ব্যাংক ডিজিটাল রিটেইল ব্যাংকিং প্রোডাক্ট ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার দুপুরে যশোর সিটি কলেজ ক্যাম্পাসে ডিজিটাল বুথ উদ্বোধন করেন সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লা। এ সব উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের বিভাগীয় প্রধান রবিউল আলম। খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শেখ মোহাম্মদ সামছুদ্দোহা। পরে কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ‘ফিনানশিয়াল লিটারেসি” শীর্ষক আলোচনা সভা। পূবালী ব্যাংক পিএলসি বিসিক শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, পূবালী ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন প্রায় ৫ লাখ গ্রাহককে ঘরে বসেই ব্যাংকিং সুবিধা দিচ্ছে। এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকে ব্যালান্স চেক, ফাণ্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, মোবাইল…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা-সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রোববার সকালে কলেজের আব্দুল হাই কলা ভবনের ২১৩ নম্বর রুমে ছিল এ আয়োজন। অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ কুরআন শরীফ থেকে পাঠ করেন কলেজটির বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল হোসেন ও গীতা পাঠ করেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিপা চন্দ্রা। পরে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মুকুল হায়দার। প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে চাঞ্চল্যকর বোমা বিস্ফোরণে শিশু খাদিজা নিহত ও তার ভাই সজিব আহতের ঘটনায় মুসা নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। শনিবার দুপুরে রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক মুসা শহরের শংকরপুর চাতালের মোড়ের হাফিজুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৯ মে সকাল সাড়ে ৮টার দিকে শংকরপুর নুরনবীর বস্তি এলাকায় শিশু খাদিজা ও তার ভাই সজিব বাসার পাশের একটি পরিত্যক্ত জায়গায় খেলার সময় লাল রঙের বলসদৃশ্য বস্তু পায়। মূলত…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর শাখা কৃষক দলের সভাপতি এস এম তরিকুল ইসলাম হত্যার পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। রোববার ও শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সহায়তা পৌঁছে দেয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান বলেন, ‘সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের বেড়েধাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারকে সরকারি মানবিক সহায়তা দেয়া হয়েছে। প্রত্যেক পরিবারের জন্য দুই বান করে ঢেউটিন, ৩০ কেজি চাল, নগদ ৬ হাজার টাকা, দুটি কম্বল, একটি করে শাড়ি, লুঙ্গি, গামছা ও শুকনা খাবার দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় যশোর জেলা প্রশাসনের মাধ্যমে এসব সহায়তা প্রদান…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ব্যবস্থাপনা কর্তৃত্ব হারালো টেকসিটি বাংলাদেশ লিমিটেড; সেই সঙ্গে বাতিল করা হয়েছে বিনিয়োগকারীদের বরাদ্দকৃত স্পেস। এ দিকে টেকসিটির সহযোগী প্রতিষ্ঠান খান প্রোপার্টিজ তিন তারকা বিশিষ্ট হোটেল এণ্ড রিসোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। গত শনিবার টেকসিটি হাইটেক পার্ক অথরিটির প্রতিনিধির কাছে সবকিছু বুঝিয়ে দিয়েছে। এ চুক্তি বাতিলের ফলে বিনিয়োগকারীদের বরাদ্দও বাতিল হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৭ মার্চ বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি-১ পরিচালক (অর্থ ও প্রশাসন) এস এম ফরিদ উদ্দিন স্বাক্ষরিত এক স্মারকে এ চুক্তি বাতিল করা হয়েছে। ওই স্মারকে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ দেশে হাইটেক শিল্পের বিকাশ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের…
বাংলার ভোর প্রতিবেদক শহরে যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে যশোর পৌরসভা এক বিশেষ অভিযান চালিয়েছে। রোববার দুপুরে চালানো এই অভিযানে ২৭টি অনিবন্ধিত অটো-রিকশা ও ২টি ইজিবাইক জব্দ করা হয়েছে। একই সাথে শহরের বড়বাজার এলাকার লোহাপট্টি, আলুপট্টি ও দড়াটানা মোড় থেকে শতাধিক অবৈধ ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় ফুটপাতের এসব দোকান থেকে চেয়ার, টেবিল ও বেঞ্চসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, শহরে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য ও ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে নাগরিকদের চলাচলে ব্যাপক অসুবিধা সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত যানজট লেগেই আছে। পৌরবাসীর নিরাপদ ও…
বাংলার ভোর প্রতিবেদক জাগপা যশোর জেলা শাখার উদ্যোগে দলের প্রধান শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাগপা যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন মধুর সভাপতিত্বে শহরের একটি রেস্তোরাঁয় রোববার বিকেল ৪ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য (প্রতিষ্ঠাতা সভাপতি যশোর জেলা, প্রধান সমন্বয়কারী খুলনা বিভাগ) নিজাম উদ্দিন অমিত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জাগপা যশোর জেলা শাখার সহ-সভাপতি বজলু হাওলাদার, সাবিত্রী বিশ্বাস, জাগপা নেতা ইকবাল হোসেন, সোহানুর রহমান সোহেল, সুরুজ খান,…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় স্বামীর পরকীয়ার বলি হয়েছেন দুই সন্তানের জননী জেসমিন (৩৫)। স্বামীয়র পরকীয়ায় বাঁধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চৌগাছা থানার পুলিশ রোববার সকালে বাড়ির পাশের বাগান থেকে জেসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলসারা গ্রামে। ফুলসারা গ্রামের হবিবর রহমানের মেয়ে জেসমিনের সাথে ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ি গ্রামের মাসুদের সাথে জেসমিনের বিয়ে পর তাদের ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। মাসুদ দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। শ্বশুর বাড়িতে থাকার কারণে জেসমিনের প্রবাসি ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে মাসুদ। জেসমিনের স্বজনরা অভিযোগ করেন, জেসমিনকে শারীরিক ও মানসিক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ট্রাক ও মোইরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ হোসেন (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হন আরও একজন। আজ রবিবার দুইটার দিকে যশোর -ঝিনাইদহ মহাসড়কের যশোরের খয়েরতলা এলাকাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনেরা সড়কে গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত আসিফ সদর উপজেলার চুড়ামণকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। আর গুরুতর আহত রাকিবুল ইসলাম শুভ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা দুজনেই পালবাড়িতে অবস্থিত টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।…
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার লেখক ও নাট্যশিল্পী প্রশান্ত কুমার হালদারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। শনিবার বিকেল ৩ টার দিকে কালীগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন প্রশান্ত কুমার হালদার। এরপরই ওই দিনই ঘটনাস্থল পরিদর্শনে আসেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে রঘুনাথপুরের নাটাবাড়িয়া এলাকার হালদার বাড়িতে আগুন লাগে। এ সময় প্রতিবেশীরা আগুন দেখে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঝিনাইদহ পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল…