বাংলার ভোর প্রতিবেদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিএম আকাশ সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, এক তরুণী তার বিরুদ্ধে জোরপূর্বক মামলা করানোর যে অভিযোগ তুলেছেন সেটি ভিত্তিহীন। প্রকৃতপক্ষে তিনি ঘটনার দিন ঢাকায় অবস্থান করছিলেন। সোমবার সকালে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে অভিযোগের কথা অস্বীকার করেন বিএম আকাশ। তিনি অভিযোগকারী তরুণীর বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণাও দিয়েছেন। সংবাদ সম্মেলনে বি এম আকাশ জানান, ঘটনাটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। পেছনে একটি চক্র কাজ করছে। গত শুক্রবার রাতে তিনি সোহাগ পরিবহনে ঢাকা থেকে যশোর আসার পথে একটি অপরিচিত নম্বর থেকে ফোন পান। ফোনে একজন তরুণী নিজেকে মাহি পরিচয় দিয়ে কুমিল্লা থেকে যশোরে…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক যশোরে মাদক মামলায় তাসলিমা বেগম নামে এক নারীকে ১০বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুর রহমান। সাজাপ্রাপ্ত তাসলিমা বেগম যশোরের শার্শা উপজেলার দৌলতপুর গ্রামের ইরাজুল ইসলাম ওরফে মিরাজুল ইসলামের স্ত্রী। জানা যায়, ২০২১ সালের ২৭ ডিসেম্বর বিকেলে র্যাব-৬ খুলনা ক্যাম্পের একটি দল বেনাপোল গাতিপাড়া রোডের বড় আঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাসলিমাকে আটক করে। তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ…
কলারোয়া সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়া গয়ড়া মোড় এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ স’ মিলে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। সোমবার দুপুর ১টা থেকে বিজিবি, বন বিভাগ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে চলা এ অভিযানে করাত কল লাইসেন্স আইন লঙ্ঘনের দায়ে অবৈধভাবে স্থাপনকৃত তিনটি প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাত কলগুলো অপসারণের জন্য ১৫ দিনের নোটিশ জারী করা হয়। এছাড়াও আইন লঙ্ঘন করে কাঠ চেরাই করার দায়ে এসব প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহ থেকে আনুমানিক ৪৭ লাখ টাকা মূল্যের প্রায় ৭ হাজার ৮শ’ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ…
সাতক্ষীরা সংবাদদাতা পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসান, তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ পুলিশের ১৫ জন ও আওয়ামী লীগের দশ নেতা—কর্মীর নামে আদালতে মামলা হয়েছে। বুলডোজার দিয়ে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে মামলাটি করেছেন সাতক্ষীরা সদরের বৈচনা গ্রামের বাসিন্দা ও ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ওবায়দুল্যাহ। সোমবার দুপুরে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মায়নুদ্দিন মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার ওসিকে তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। নাজমুল আহসান ও চৌধুরী মঞ্জুরুল কবির ছাড়াও মামলার আসামিরা হলেন, তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা…
মাগুরা সংবাদদাতা মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা হোস্টেলের ৩ নম্বর কক্ষ থেকে রোববার রাতে পাপিয়া দত্ত নামে এক শিশু সুরক্ষা সমাজকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পাপিয়া খুলনা জেলার দৌলতপুর উপজেলার পাবলা গ্রামের বাসিন্দা ছিলেন এবং মহম্মদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত ছিলেন। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, রোববার রাতে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলার ভোর ডেস্ক আজ সোমবার সকালে দুদকের একটি মামলায় হাজিরার জন্য কামরুল ইসলামকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। এ সময় তিনি প্রসাব করতে হাজতখানার টয়লেটে যান। পরে মাথা ঘুরে টয়লেটে পড়ে যান তিনি। এতে মাথার পেছনে কেটে রক্তাক্ত হন। এরপর হাজতখানায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কামরুলের আইনজীবী নাসিম মাহমুদ। তিনি বলেন, আজ কামরুল ইসলামকে দুদকের মামলায় আদালতের হাজতখানায় আনা হয়। গত নভেম্বর থেকে তিনি জেলহাজতে আটকে আছেন। বিভিন্ন মামলায় কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে আছেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। বিশেষ করে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত। দিন দিন তার…
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শিবনগর এলাকায় রুবেল হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২ টার দিকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। ছাত্রলীগ কর্মী রুবেল হোসেন শিবনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানায় স্থানীয়রা। এ সময় তার দোকান থেকে কয়েকটি ধারালো দা, হাসুয়া, চাইনিজ কুড়াল, হাতুড়ি, একটি ককটেল, লোহার রড ও রেললাইনের পাথর উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেনের একটি দোকান ভাড়া নেয় রুবেল হোসেন। সেই দোকানে আসবাবপত্রের কাজ চলছিল। সোমবার সকালে তুচ্ছ ঘটনায় চঞ্চল নামে…
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে জমি ও ঘরবাড়ি হারানো ক্ষতিগ্রস্ত মালিকরা ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (২৬ মে) সকাল ১০টায় কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন ঝিনাইদহ-যশোর সড়কের দুই পাশে অবস্থিত ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, ব্যবসায়ী তবিবুর রহমান মিনি, আবু জাফর, তৌহিদুল ইসলামসহ অন্যান্যরা। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমি মালিকরা বলেন, ৬ লেন সড়ক নির্মাণের জন্য যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে সেগুলোর বিপরীতে বর্তমান বাজারমূল্যে ক্ষতিপূরণ দিতে হবে। জমির পাশাপাশি ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল…
বাংলার ভোর ডেস্ক ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী সরকারের। গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালান ক্ষমাতচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশ ছাড়েন আওয়ামী সরকারের মন্ত্রী-এমপিরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্র-জনতার অভ্যুত্থানে ওই দিন তার বাঁচার কথা ছিল না বলে জানিয়েছেন। তার ভাষ্যমতে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন ৫ ঘণ্টা এক বাথরুমে স্ত্রীসহ লুকিয়ে ছিলেন তিনি। সেদিন বেঁচে থাকাটা পরম সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া ওবায়দুল কাদেরের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই তিনি ওই দিনের ঘটনা বর্ণনা করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অমল সরকারকে সাক্ষাৎকার…
বাংলার ভোর প্রতিবেদক: যশোরের প্রধান ডাকঘরের কর্মরত নাইটগার্ড রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে প্রধান ডাকঘরের নির্মানাধীন ভবনের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে। এ বিষয়ে যশোর ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর জানান, রবিউল নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। রাতে নিয়মিত ডিউটি করেন। পাশে নির্মাণাধীন একটি ভবন রয়েছে। সকালে ওই ভবনের নিচতলার একটি রুমে রবিউলের মরদেহ পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। পরে তাদেরকে খবর দিলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেলের গলায় দড়ি পেঁচানো ছিল। দেখে মনে হচ্ছে ঝুলে আত্মহত্যা করেছে। ওই…