Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ককটেল ও দেশীয় অস্ত্র মজুত রাখার অভিযোগে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এ সময় তার কাছ থেকে ১৪টি ককটেল বোমা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক জামাল সরদার (৫০) জয়রামপুর এলাকার বাসিন্দা। র‌্যাব-৬ যশোর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাতে জয়রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে বিশেষ কায়দায় সংরক্ষণ করে রাখা ১৪ টি ককটেল বোমাসহ একটি ধারালো কুড়াল ও একটি ছুরি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি মো. জামাল সরদারের বিরুদ্ধে ইতোপূর্বে একটি হত্যা চেষ্টা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের খড়কি স্টেডিয়াম পাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে সুমাইয়া খাতুন (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার আনুমানিক সকাল ৮টার দিকে নিজ বাসায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুমাইয়া খাতুন খড়কি স্টেডিয়াম পাড়া এলাকার ইসরাফিলের স্ত্রী। তারা এম এম কলেজ সংলগ্ন মসজিদের পাশে ডাক্তার ত্বোয়া’র বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে সুমাইয়া খাতুন নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত…

Read More

মহেশপুর সংবাদদাতা মহেশপুরে দুই কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মহেশপুর পৌর শহরের জলিলপুর হাজীপাড়ায় বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, ওই গ্রামের মোস্তাক আহম্মেদ, তার স্ত্রী মনোয়ারা খাতুন ও পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার নারায়ণপুরের সাহারব আলী। এ ঘটনায় অপর মাদক কারবারি জলিলপুর ক্যাম্পপাড়ার আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। পুলিশ জানান, ১নং আসামি মোস্তাক আহম্মেদের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে খড়ির মাচার ভিতর থেকে বস্তায় বন্দি কসটেপ মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয় ও তিন কারবারিকে আটক করা হয়। এ সময় অপর এক মাদক কারবারি পালিয়ে যান। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন,…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে ‘ব্লু কার্বন’ শীর্ষক দুই বছর মেয়াদি পাইলট প্রকল্পের লার্নিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের অগ্রগতি, অর্জন, শেখা বিষয়সমূহ ও সীমাবদ্ধতা অংশীজনদের মাঝে তুলে ধরা এবং ভবিষ্যতের জন্য মূল্যবান সুপারিশ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। সভাপতিত্ব করেন লিডার্সের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন লিডার্স’র ডিরেক্টর (প্রোগ্রাম) এবিএম জাকারিয়া। সভা শেষে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ এবং প্রকল্পের সার্বিক কার্যক্রমের উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Read More

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ সদর উপজেলা থেকে আহত অবস্থায় একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কুঠিদুর্গাপুর গ্রাম থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়। খবর পেয়ে প্রাণীটিকে অবমুক্ত করেছে বন বিভাগ। কুঠিদুর্গাপুর গ্রামের বাসিন্দা সাব্দার হোসেন জানান, তার বাড়িতে সোমবার সকালে মুরগি ধরার চেষ্টা করছিল মেছো বাঘটি। মুরগির চিৎকার শুনে তিনি সেখানে গিয়ে দেখেন হাঁস-মুরগির খোপে ঢুকে পড়েছে প্রাণীটি। এ সময় ভয়ে দূর থেকে ইট ছুড়ে মারলে মাথায় লেগে আহত হয় মেছো বাঘটি। স্থানীয় পরিবেশকর্মী জহির রায়হান বলেন, ‘সোমবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দার মাধ্যমে খবর পেয়ে আমি কুঠিদুর্গাপুর গিয়েছিলাম। ওই সময় বন বিভাগের দুজন কর্মী এসেছিলেন। তবে এর আগেই…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজন দোকান মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে পৌর শহরের মেইন বাজারে বিভিন্ন মুদি, খাবার হোটেল ও স্বর্ণের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুদি দোকানি দীপক রায়কে ৩ হাজার টাকা, হারান দত্তকে দুই হাজার টাকা, চৌধুরী জুয়ের্লাসকে এক হাজার টাকা এবং মায়া মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত মডেল থানা পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনে কর্মকর্তা…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব সহ বিএনপি’র সিনিয়র ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বেলা ১২ টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দল কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার ও উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন এর নিকট মনোনয়নপত্র প্রদান করেন। মনোনয়নপত্র দাখিলের আগে বেলা সাড়ে ১১ টায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিক্ষক মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি…

Read More

চৌগাছা সংবাদদাতা সোমবার বিকেল ৫ টা পর্যন্ত যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা এবং চৌগাছা ও ঝিকরগাছায় সহকারী রিটার্নিং ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঝিকরগাছা সহকারী রিটার্নিং কর্মকর্তা রনি খাতুনের দপ্তরে জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এবং বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। এছাড়া যশোরে রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনএফ এর শামসুল হক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতা জহুরুল ইসলাম ও এড. ইসাহক আলী এবং সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সজল মনোনয়নপত্র জমা দিয়েছেন। চৌগাছায় সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর আহমেদের কাছে জমা দিয়েছেন বিএনপির সাবিরা খাতুন (তিনি দুই উপজেলায় জমা দিয়েছেন) আমার…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে যশোর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও তাঁর ছেলে ফারহান সাজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফারহান সাজিদ উপজেলা বিএনপির সদস্য। সোমবার বিকেলে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকারের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন তারা। মনোনয়নপত্র জমা দেয়ার সময় টিএস আইয়ূবের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান। ফারহান সাজিদের সঙ্গে ছিলেন তার মা উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, জামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএফএম আসলাম হোসেন ও উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আবু হুরাইরা আশা।

Read More

চৌগাছা সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। সোমবার বিকেলে যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় চৌগাছা উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রাজু আহমেদ, পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার আব্দুল আলিম, যুবদল নেতা মাস্টার কামরুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা জহুরুল ইসলামের প্রার্থিতাকে স্বাগত জানিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে চৌগাছা উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ১৯৭৯ সালে ছাত্রদলের প্রতিষ্ঠাতা…

Read More