Author: banglarbhore

শার্শা সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৮৫ যশোর-১ (শার্শা উপজেলা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী। সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন জমা গ্রহণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিলো। তারই প্রেক্ষিতে সকাল ১১ টা ৩০ মিনিটে প্রথমে মনোনয়ন জমাদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহম্মদ আজিজুর রহমান। দুপুর ১ টা ৩০ মিনিটে মনোনয়ন জমাদেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।বিকাল…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা তার মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম বুদো, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তারসহ দলীয় নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীরা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার দাবি জানান।

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা জেলার দুইটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসন থেকে ১০ জন এবং মাগুরা-২ আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মাগুরা-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন বিএনপির মনোয়ার হোসেন খান, জামায়াতে ইসলামী বাংলাদেশের আব্দুল মতিন, গণঅধিকার পরিষদের ডা. খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র শম্পা বসু, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির জাকির হোসেন মোল্লা,…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে দুই ভিন্ন রাজনৈতিক দল থেকে বাবা ও ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন- সাবেক সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচএম গোলাম রেজা এবং তার ছেলে জাতীয় পার্টির (রুহুল আমিন হাওলাদার) মনোনীত প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকেল ৩টার দিকে হোসাইন মোহাম্মদ মায়াজ নিজে উপস্থিত থেকে তার মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলীয় প্রার্থী এইচএম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ১৬ বছর বাংলাদেশ যেভাবে চলেছে আগামী দিনে সেভাবে চলবে না। আগামীর বাংলাদেশ জনগণের প্রত্যাশা অনুযায়ী চলবে। সকলকে সাথে নিয়ে তারেক রহমান জনগণের প্রত্যাশিত আগামীর বাংলাদেশ গড়তে চান। জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ার পরিকল্পনা কিংবা ভাবনা একমাত্র তার মধ্যেই রয়েছে। রোববার যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোর সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মশালায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, কথা দিয়ে কথা রাখার ইতিহাস বিএনপির রয়েছে। বিগত সময়ে বিএনপি জনগণের সামনে যে কথা দিয়েছে তা বাস্তবায়ন করেছে।…

Read More

♦সরগরম প্রার্থী সমর্থকদের পদচারণায় ♦সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান সব প্রার্থীর বাংলার ভোর প্রতিবেদক মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার আজ শেষ দিন। তাই শেষ সময়ে জেলা ও উপজেলা রির্টানিং কার্যালয়গুলো সরগরম প্রার্থী সমর্থকদের পদচারণায়। নির্বাচন অফিসের তথ্য মতে, জেলায় রোববার পর্যন্ত ৬টি আসনে ৬৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ৬ জন। জয়ের আশাবাদ ব্যক্ত করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান সব প্রার্থীর। তফশিল অনুযায়ী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন জমা ও সংগ্রহের শেষ দিন আজ সোমবার। এর মাধ্যমে শেষ হবে বহুকাক্সিক্ষত নির্বাচনের প্রথম ধাপ। তাই শেষ মুহূর্তে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো সরগরম প্রার্থী সমর্থকদের পদচারণায়। কেউ আসছেন দলীয় প্রার্থীর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ডেনমার্কে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার একটি এজেন্সির তিন কর্মকর্তার নামে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়ার মফিজুল ইসলাম ইমন মামলাটি করেছেন। অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলেন ঢাকা মিরপুর-১ এর উশা রহমান এজেন্সির সিনিয়র কনসালটেন্ট উশা রহমান, সজীব খান ও তানজিলা আহমেদ। অভিযোগে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উশা রহমান আইডিতে ডেনমার্কে যাওয়ার বিজ্ঞপ্তি দেখে ইমন আসামিদের সাথে যোগাযোগ করেন। তাদের প্রস্তাবে রাজি হয়ে আসামিদের ইমনসহ ৭ জন মোট ১৮ লাখ ৫ হাজার টাকা দিয়েছিলেন কাগজপত্র প্রস্তুতসহ ডেনমার্কে চাকরির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকার পর রোববার সারাদিন সূর্যের দেখা মেলেনি যশোরে। দিনভর ছিল ঘন কুয়াশা ও মেঘলা আকাশ। সূর্য না ওঠায় শীতের তীব্রতা বেড়ে গিয়ে জনজীবনে চরম ভোগান্তি নেমে আসে। যশোর বিমান বাহিনীর নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা না যাওয়াতে গত দুই দিনের চেয়ে এদিন শীত বেশি অনুভূত হয় প্রাণীকূলে। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের মাঝে দুর্ভোগ দেখা দিয়েছে। সকাল থেকেই জেলার আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন ও মেঘে ঢাকা। প্রচণ্ড ঠাণ্ডায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও শ্রমজীবীরা। বিশেষ করে ভোর থেকে…

Read More

চৌগাছা সংবাদদাতা ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে চৌগাছা উপজেলার জনজীবন। কুয়াশার কারণে সকাল ১০টার পরও সড়কে যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। রোববার সারাদিন সূর্যের দেখা মেলেনি। কুয়াশার সঙ্গে শীতের প্রকোপ বাড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিনের বেলা খড়কুটো আর লাকড়ি জ্বালিয়ে শীত নিবারণ করছে ছিন্নমূল মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, ভ্যানচালক ও নিম্ন আয়ের মানুষ। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে তারা বের হলেও কাজ পাননি অনেকে। ঘন কুয়াশার কারণে আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন চলেছে কম। যাত্রী সংকটে পড়েছে দূরপাল্লা ও স্থানীয় পরিবহনগুলো। রোববার ভোর ৬টায় সীমান্তবর্তী উপজেলা চৌগাছার তাপমাত্রা ছিলো সর্বনিম্ন। পাশাপোল…

Read More

কালিগঞ্জ সাংবাদদাতা কালীগঞ্জের মথুরেশপুরে মাল্টি স্টেক হোল্ডার্স প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং লিডারসের প্রজেক্ট অফিসার সুব্রত কুমার গাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লিডারসের প্রকল্প সমন্বয়কারী ফজলুর রহমান, ফিল্ড ফেসিলেটর মোসলেমা খাতুন, সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার মল্লিক, সাবিনুর রহমান, নাসরিন আক্তার, দেবাশীষ ঘোষ, মোদাচ্ছের হোসেন, বিদ্যাপতি, শিক্ষক শেখ মনিরুল ইসলাম, নন্দিতা রানী মন্ডল, কুমার ঘোষ, আব্দুল জলিল, গোলাম ফারুক, নূর হোসেন, প্রভাষক এস এম হারুন অর রশিদ, শেখ ওয়াহিদুজ্জামান প্রমুখ।

Read More