বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটি গ্রামে বাড়েদাপাড়ার মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাটে ও অগ্নিসংযোগে ১৯ পরিবারের অন্তত ৪৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দায়েরকৃত মামলায় এই ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী সুশান্ত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস সোমবার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মঙ্গলবার রাতে ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার সরখোলা গ্রামের ইমন হোসেন (৩০), একই গ্রামের রিফাতুল ইসলাম রাতুল (২৩) ও বুইকারা গ্রামের সাজ্জাদ হোসেন (২৭)। এর আগে, গত বৃহস্পতিবার (২২ মে) নওয়াপাড়া পৌর কৃষকদল সভাপতি তরিকুল ইসলাম হত্যাকে কেন্দ্র করে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক আওয়ামী লীগ সমর্থিত যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিককে ডিটেনশন দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম। বুধবার বিকেলে ৩০ দিনের জন্য ডিটেনশন দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে হৈবতপুর এলাকা তাকে গ্রেফতার করে যশোর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। আটক আবু সিদ্দিক ছোট হৈবতপুরের বাসিন্দা। জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত ডিটেনশন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আবু সিদ্দিক যশোর জেলা আওয়ামী লীগের কট্টর সদস্য। তিনি যশোর-৩ আসনের সাবেক সংসদ কাজী নাবিল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের ঘনিষ্ঠ সহচর। গত…
বাংলার ভোর প্রতিবাদক জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র প্রচার ও প্রকাশনা সেলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খালেদ সাইফুল্লাহ জুয়েল। তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য। মিরাজ মিয়াকে সম্পাদক ও এম এম শোয়াইবকে সহসম্পাদক করে মঙ্গলবার রাতে ৯ সদস্য বিশিষ্ট প্রচার সেলের অনুমোদন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রচার সেল গঠিত হয়েছে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। সারাদেশের নাগরিকদের সাথে সেতু বন্ধন ও এনসিপির বার্তা জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে প্রচার সেল নিরলস কাজ করবে বলে জানান কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল। প্রচার…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের কারামুক্তিতে যশোরে শুকরানা নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা মডেল মসজিদে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। শহর শাখা আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। অধ্যাপক গোলাম রসুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকার পরিকল্পিতভাবে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলীসহ জামায়াতের শীর্ষ ১১ নেতাকে জুডিশিয়াল কিলিং করেছে। মিথ্যা সাক্ষী দিয়ে অন্যায়ভাবে তাদের হত্যা করা হয়েছে। অথচ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল পৃথিবীর সেরা মিথ্যাচার। তৎকালীন বিচারকদের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাতিল হওয়ার পর তা থানায় জমা না দিয়ে হেফাজতে রাখার অপরাধে এ মামলা করা হয়। মঙ্গলবার মধ্যরাতে কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম মামলাটি করেছেন। পুলিশ জানিয়েছে, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে শাহীন চাকলাদারের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রের বৈধতা স্থগিত করা হয়। তাকে ৩ সেপ্টেম্বরের মধ্যে আগ্নেয়াস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু তিনি নির্দেশনা অমান্য করে ৫ আগস্ট থেকে অস্ত্রসহ পলাতক রয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেজ) এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো: শফিকুল ইসলাম সহকারী পরিচালক, পিএইচটিসি সেন্টার খুলনা। উপজেলা সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। সেমিনারে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, সরকারি সমাজসেবা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন নরেন্দ্রপুরের বাসিন্দা খন্দকার আব্দুস সাত্তার। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী রেহেনা বেগম মিথ্যা তথ্য দিয়ে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। বুধবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খন্দকার আব্দুস সাত্তার লিখিত বক্তব্যে বলেন, তার পৈতৃক বাড়ি নরেন্দ্রপুর মৌজার ১০৫৯ নং আর এস দাগের ৫৪ শতক জমির উপর অবস্থিত। পরবর্তীতে তিনি ১৯৮৯ নং খতিয়ানের ১০৬০ নং দাগ থেকে বৈধ ওয়ারিশদের কাছ থেকে মোট ১০ শতক জমি ক্রয় করেন। ২০১৪ সালে হজ্ব শেষে তিনি তার সম্পত্তি শরিয়া আইন মোতাবেক ছেলে-মেয়েদের মধ্যে বন্টন করে দেন। তিনি…
বাংলার ভোর প্রতিবেদক মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোর ও মুসলিম একাডেমির উদ্যোগে যৌথ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মুসলিম একাডেমি প্রাঙ্গণে অনুষ্টিত এই সভায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় আগামী দুই মাসের জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। মুসলিম একাডেমির প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন মুসলিম একাডেমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুনিরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী, সদস্য ড. মুস্তাফিজুর রহমান, মুসলিম একাডেমি হাইস্কুল বিষয়ক এসিজি’র সমন্বয়ক আছাদুজ্জামান, এসিজি সহ-সমন্বয়ক আছিয়া…
বাংলার ভোর ডেস্ক নির্বাচন নিয়ে এখনই টালবাহানা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। বিএনপির তিন সংগঠনের আয়োজনে আজ নয়াপল্টনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করে। দুপুর ২টার কিছু আগে এই সমাবেশ শুরু হয়। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করেছে। অল্প সংস্কার না বেশি সংস্কার এ নিয়ে টানাপড়েন চলছে বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে কারো কারো ভিন্ন…
বাংলার ভোর ডেস্ক রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত ও এম এ এস শরীফের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছের আদালত। বুধবার (২৮ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির আগে সুব্রত বাইন বলেন, ‘নিজে বাঁচার জন্য সঙ্গে অস্ত্র রাখি। কে মরতে চায়। ৮৪, ৮৫ থেকে আমার শত্রুতা। লিয়াকত, মুরগি মিলন, আমির হোসেন আমু আমার শত্রু ছিল। তাদের সাথে যুদ্ধ করে এখানে আসছি। আমার নাম বিক্রি করে যারা…