Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক আগামি ২২ জুন মহাসমাবেশে তিন দফা দাবি বাস্তবায়ন হলে ২৩ জুন থেকে আমরণ অনশনে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরি। আজ শনিবার দুপুরে যশোর বিডিহলের মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই হুশিয়ারি দেন। জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পেশাগত ন্যায্য অধিকার আদায়সহ তিন দফা দাবিতে খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষকদের নিয়ে সমাবেশের আয়োজন করে খুলনা বিভাগীয় শিক্ষক সমিতি। প্রধান অতিথি আমিনুল ইসলাম চৌধুরি বলেন,  ‘বিগত সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় জাতীয়করণকৃত শিক্ষকদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ২০২০ সালের ১২ আগস্ট যে টাইম স্কেল সংক্রান্ত চিঠি জারি করা হয়, তা ছিল সম্পূর্ণভাবে অবৈধ ও বিভ্রান্তিকর। এ চিঠি…

Read More

যশোর প্রতিনিধি বৈধভাবে ছেলেকে ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন যশোরের এক ভুক্তভোগী। প্রতারণার মাধ্যমে এই অর্থ আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে হত্যার হুমকির অভিযোগ এনে শনিবার (৩১ মে) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন বাঘারপাড়া উপজেলার তৈলধান্যপুড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম। সংবাদ সম্মেলনে শরিফুল ইসলামের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার শ্বশুর মো. শাহাদত হোসেন। বক্তব্যে বলা হয়, শরিফুল ইসলামের ছেলে মো. শাহেদ আহম্মেদকে ইতালিতে ভালো বেতনের চাকরির কথা বলে প্রতারক চক্রের সদস্যরা ১৬ লাখ টাকায় চুক্তি করেন। এরপর জমি বিক্রি, সুদে ধার ও সহায়-সম্বল বিক্রি করে ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ধাপে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিপ্লবী রাজনীতিক, লেখক, প্রগতিশীল চিন্তক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান কাবুলের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উন্মোচন করা স্মারক গ্রন্থের। শনিবার বিকেলে শহরের রেল রোডস্থ অনুশীলন পাঠাগারে মোস্তাফিজুর রহমান কাবুল স্মৃতি পরিষদ যশোরের উদ্যোগে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘স্মৃতিতে অম্লান’  উন্মোচন করেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ। স্মৃতি পরিষদের আহবায়ক শামীম বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব শ্যামল শর্মার সঞ্চালনায় শুরুতে এক মিনিট নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনার অনুষ্ঠিত হয়। এ উপস্থিত উপস্থিত ছিলেন বাম নেতা খবির শিকদার, স্মৃতি পরিষদের সদস্য গাজী আব্দুল ওদুদ, কামাল উদ্দিন রানা, কার্তিক বিশ্বাস, নাজিম উদ্দিন, তপন রায়, মানিক সাহা,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোর পৌরসভা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যশোর পৌরসভা বিএনপি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক  সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন, যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ সিদ্দিক, সংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, সিনিয়র…

Read More

সংবাদ বিজ্ঞপ্তি বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবছরও ষাটোর্ধ্ব মায়েদেরকে নিয়ে মধু মাসে ফল খাওয়া উৎসবের আয়োজন করে জয়তী সোসাইটি। শনিবার সকালে জয়তী ভবনে ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি আয়োজিত এ উৎসবে সভাপতিত্ব করেন কর্মসূচি সভাপতি নূরুল ইসলাম। এদিন অনুষ্ঠাত উৎসবে মায়েদেরকে খাওয়ানো হয় আম, কাঁঠাল, কলা, চিড়া, দই, মুড়ি ও মিষ্টি। এছাড়া প্রত্যেক মাকে মাথাপিছু ২ কেজি করে আম প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা জনাব মুনা আফরিন। উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, হারুন অর রশিদ, ম্যানেজার (রিসার্স এন্ড ডেভেলপমেন্ট) সুদীপ্ত প্লাবন, জয়তী সোসাইটির নির্বাহী সদস্য মমতাজ বেগম,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক খ্যাতিমান চিত্রশিল্পী, ভাস্কর ও সাহিত্যিক সমীর মজুমদার আর নেই  আজ শনিবার সকাল ভোর ৫ টায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। সমীর মজুমদার ছিলেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্নেহধন্য ছাত্র। শিশুদের জন্য গড়ে তোলা তাঁর ব্যতিক্রমী শিল্প উদ্যোগ ‘শিশুস্বর্গ’ তাকে দিয়েছে এক অনন্য পরিচিতি। ১৯৭০ সালের ৬ মার্চ নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন সমীর মজুমদার। খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ এবং ঢাকার ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউওডিএ) থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর চিত্রকর্মে উঠে এসেছে বাংলার…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা জেলার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার বেলা ১১টায় চৌরঙ্গী মোড়ে জেলা প্রেসক্লাবের সামনে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির জেলা যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ এবং পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য রাখেন সংগঠনের সদস্য বাসারুল হায়দার বাচ্চু ও শেখ আব্দুল মান্নান। বক্তারা বলেন, “মাগুরা জেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকহারে বেড়েছে। সাধারণ মানুষ আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।” নেতৃবৃন্দ অবিলম্বে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে এইডসে আক্রান্ত এক গর্ভবতী নারীর সিজারিয়ান (প্রসব) অপারেশন নিয়ে দ্বিধা-বিভক্তির সৃষ্টি হয়েছে। একদিকে রয়েছে গর্ভবতী ওই নারীর চিকিৎসাপ্রাপ্তি মানবিক চাহিদা; অন্যদিকে অন্যসব রোগীর জন্য গুরুত্বপূর্ণ এই হাসপাতালের অপারেশনে থিয়েটারের সংক্রমণ ঝুঁকি এবং সংশ্লিষ্ট চিকিৎসক-নার্সদের সেফটি সিকিউরিটি। এই দুই বিষয় নিয়ে হাসপাতালে এই রোগীর ‘ইলেকটিভ সিজার’ বা ঐচ্ছিক সিজারিয়ান অপারেশন প্রশ্নে দ্বিধা-বিভক্তির সৃষ্টি হয়েছে। আগামী রোববার এই রোগীর অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও গাইনী বিভাগের চিকিৎসকরা জানান, মাস তিনেক আগে পরীক্ষা নিরীক্ষার পর এই নারীর দেহে এইডস্’র সংক্রমণ ধরা পড়ে। তখন তিনি…

Read More

বাংলার ভোর ডেস্ক আগামী ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছে, ‘একটি দল বাদে কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না’, এমন বক্তব্য সত্যের অপলাপমাত্র। এই বক্তব্য দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে বাম জোট। বিবৃতিতে বলা হয়েছে, শুধু একটি দল নয়, বাম গণতান্ত্রিক জোটসহ দেশের নিবন্ধিত-অনিবন্ধিত ৫০টির অধিক রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়। দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানানো হয়েছে বিবৃতিতে। বাম গণতান্ত্রিক জোট বিবৃতিতে অভিযোগ করেছে,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ইমাম পরিষদের ৩ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে দড়াটানা জামে মসজিদে কাউন্সিল অনুষ্ঠানে কণ্ঠ ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মাওলানা নাসীর উল্লাহ। সর্বোচ্চ ভোট পেয়ে মাওলানা আনোয়ারুল করীম যশোরী সভাপতি ও হাফেজ মাওলানা বেলায়েত সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনোয়ার নাঈম নির্বাচিত হন। বাকি ৩৯ পদে কন্ঠ ভোটে নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিঠির গঠনের আগে সকলের মতামতের ভিত্তিতে দশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।…

Read More