Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যশোর জেলা থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩৮ জন মেধাবী প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। গত ২৯ মে সকাল ১০টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিল সেডে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন যশোরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি রওনক জাহান। পরবর্তীতে উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেয়া হয় এবং রাতে চূড়ান্তভাবে প্রাথমিকভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। এ সময় উত্তীর্ণদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। পুলিশ সুপার রওনক জাহান উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্বচ্ছভাবে কয়েকটি ধাপ অতিক্রম করে সম্পন্ন হয়েছে। আজ যারা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক গণঅধিকার পরিষদ যশোরের অভয়নগর উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সংগঠনটির জেলা শাখার সভাপতি এবিএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান মুন্না এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে সভাপতি করা হয়েছে হাদি উজ্জামান শেখ ও সাধারণ সম্পাদক করা হয়েছে আবুল বাশারকে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ সভাপতি নাজিম মল্লিক, সহ সভাপতি মাহমুদুল হাসান রনি, উত্তম কুমার সিংহ, ওহিদুজ্জামান (কালু), মুফতি হাসান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন, ইব্রাহিম হোসেন, জিল্লুর রহমান। সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক, অর্জুন মল্লিক, আনিছুর রহমান সম্পাদক, হৃদয় হোসেন, রাশেদুল, দপ্তর সম্পাদক বনমালী রায়, সহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের সর্বাধিনায়ক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সকাল থেকে বিস্তারিত কর্মসূচির মধ্যে দিয়ে শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল, দলীয় ও কালো পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ। সকালে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও কালো উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জেলা বিএনপির আয়োজনে এবং জেলা ওলামা দলের ব্যবস্থাপনায় দলীয় কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের…

Read More

মহেশপুর সংবাদদাতা মহেশপুরে ভারতের সীমান্ত রর্ক্ষী বাহিনীর (বিএসএস) গুলিতে আহত বাংলাদেশী নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধের ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান তিনি। নিহত নাসির উদ্দিন শ্যামকুড় পশ্চিমপাড়ার লতাফর হোসেনের ছেলে। জানা গেছে, ১৭ মে শনিবার রাতে শ্যামকুড় সীমান্ত দিয়ে দলবদ্ধভাবে ভারতে যান নাসির উদ্দিন। এসময় বাংলাদেশের শ্যামকুড় সীমান্তের ওপারের ভারতের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্যে করে ছররা গুলি ছুড়লে নাসির উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়ে নাসির উদ্দিন পালিয়ে আসলে পরিবারের সদস্যরা গোপনে রাজশাহীতে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে ১৩ দিন চিকিৎসার পর মারা যান তিনি। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ভারতে…

Read More

বাগআঁচড়া ও শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় ২ টি নাইম এমএম পিস্তল ২ টি ম্যাগজিন ও ২ টি মোবাইল ফোনসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি’র সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ৮ সময় পাঁচভূলট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকেরা হলেন, শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিত (৪৮) ও একুই গ্রামের রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার (৫০)। খুলনা ২১ বিজিবি  ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাঁচভূলট বিওপি’র সীমান্ত এলাকায় একজন ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র আছে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ-অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টারের…

Read More

কাজী নূর আজ ৩০ মে। বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়ের দিন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৪তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউজে শাহাদতবরণ করেন প্রসিডেন্ট জিয়াউর রহমান। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ক্ষণজন্মা এই বীরপুরুষ। জিয়াউর রহমানের বাবার নাম মনসুর রহমান এবং মা জাহানারা খাতুন। জিয়াউর রহমানের বাবা তৎকালীন সময়ে কলকাতার একটি সরকারি অফিসে কেমিস্ট হিসেবে কর্মরত ছিলেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ঈদ উল আযহা উদযাপন উপলক্ষে সড়ক ও মহাসড়কে জনসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা করা হয়।(বাংলার ভোর) জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর বিআরটিএ সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, যশোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে অবহিতকরণ ও এর বাস্তবায়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন, এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এই অবহিতকরণ সেমিনার করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অবহিতকরণ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, জেলা ভোক্তার উপপরিচালক সেলিমুজ্জামান, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নিত্যপ্রয়োজনীয় জিনিসের নির্ধারিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে ৪০০টি চারা গাছ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২০০টি নিম গাছকে ‘জিয়া ট্রি’ হিসেবে এবং বাকি ২০০টি বিভিন্ন ফলজ গাছ বিতরণ করা হয়। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু এই কর্মসূচির আয়োজন করেন। তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বনির্ভরতা এবং পরিবেশ সচেতনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার সময় টিপু বলেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আন্তর্জাতিক মানের স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড ( লোটো ও লি কুপার বাংলাদেশ) যশোরে সেরা পণ্য সমৃদ্ধ নতুন আউটলেটের গ্র্যান্ড ওপেনিং হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের রবীন্দ্রনাথ সড়কে (আরএন রোড) এই আউটলেটের গ্র্যান্ড ওপেনিং হয়। এরমধ্য দিয়ে যশোরের ক্রেতারা এখন আন্তর্জাতিক ব্র্যান্ডের মানসম্মত পণ্য সুলভ মূল্যে হাতের নাগালে পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, অ্যাডভোকেট সাইদুর রহমান রাজা। এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন এই আউটলেটে ছেলেদের জন্য আধুনিক ডিজাইনের রানিং সু,…

Read More