Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১১, ২০২৫

সংস্কারের অভাবে রাস্তা বেহাল, দুর্ভোগ চরম

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১১, ২০২৫
Facebook Twitter WhatsApp
সংস্কারের অভাবে রাস্তা বেহাল, দুর্ভোগ চরম
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর মালোপাড়া মোড় থেকে শেখপাড়া প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিনেও  ইটের সোলিং রাস্তা মেরামত না করায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি এলাকাবাসীর।

জানা গেছে, ২০০১ সালের পর থেকে সীতারামপুরের মালোপাড়া থেকে শেখপাড়া পর্যন্ত আধাপাকা ইটের সলিং রাস্তার কোনো সংস্কার বা উন্নয়ন কাজ করা হয়নি। সংস্কারের অভাবে বর্ষার সময়ে রাস্তা চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। ইট ও খোয়া উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে যায় পুরো রাস্তা। এতে পথচারী, বিশেষ করে বয়স্ক ও শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। শিক্ষার্থীরা প্রায়ই পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে আহত হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ চলাচল করে। যাদের মধ্যে রয়েছে স্থানীয় চারটি শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী।

সংস্কারের অভাবে রাস্তা বেহাল, দুর্ভোগ চরমস্থানীয় বাসিন্দা রমজান মোল্লা, আরিফ হোসেন, রানা হোসেন, রনি মোল্লার অভিযোগ, এই রাস্তার কারণে অসুস্থ রোগীদের সময় মতো হাসপাতালে নেয়া সম্ভব হয় না। অনেক সময় গর্ভবতী নারীদের রাস্তায় সন্তান প্রসবের উপক্রম হয়। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা ভোটের আগে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও ভোটের পর তাদের আর দেখা যায় না। এই প্রতারণার শিকার হয়ে হতাশ গ্রামবাসী নিজেদের উদ্যোগে চাঁদা তুলে রাস্তা মেরামতের চেষ্টা করছেন। তারা জানান, তাদের কোনো নেতা বা সরকার নেই। যার কারণে দীর্ঘ বছর ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রমজান মোল্লা সরকারের কাছে জরুরি ভিত্তিতে এই রাস্তাটি সংস্কারের জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন। গ্রামবাসীরা মনে করেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে হাজার হাজার মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এছাড়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে।

দুর্ভোগ রাস্তা সংস্কার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.