বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার চুড়ামনকাটির ইউনিয়নের আব্দুলপুর গ্রামের মাঠে সৌর শক্তি চালিত সেচ পাম্প স্থাপন করা হয়েছে। শনিবার সকালে জাগরণী চক্র ফাউণ্ডেশনের বাস্তবায়নাধীন জলবায়ুবান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন প্রকল্পের আওতায় এ সেচ পাম্প উদ্বোধন করা হয়। স্থানীয় নারী সমবায় সমিতির মাধ্যমে স¦ল্প খরচে কৃষি উৎপাদনে সেচ কাজে পরিচালিত হবে এ পাম্প কৃষকদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে। ফিতা কেটে সৌরশক্তি চালিত রসচ পাম্প স্থাপনের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশাররফ হোসেন। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গোলাপ নারী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি রেবেকা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর মৃত্তিকা সম্পদ উন্নয়ন…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় এই সভা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক ইয়াছির হাসান। প্রধান অতিথি খালেদ সাইফুল্লাহ জুয়েল তার বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, টিসিবি, বয়স্কভাতা, বিধবা ভাতা, ড্রেন নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। জাতীয় নাগরিক পার্টি একটি গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা জনকল্যাণমূলক দল। অতীতে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি তা আর হতে দেবে না। নাগরিক…
মহেশপুর সংবাদদাতা মহেশপুরের বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতির বহিস্কারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অনন্ত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ৯ জনকে গুরুত্বর অবস্থায় মহেশপুর হাসপাতালে নেয়া হয়। পরে এদের মধ্যে ৩জনকে গুরুত্বর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, কুলতলা গ্রামের আসাদুজ্জামান, ভাষাণপোতা গ্রামের সামাউল, কাতুব আলী, ভৈরবা গ্রামের পল্লব, ভালাইপুর গ্রামের হাসানুজ্জামান খান, পাতিবিলা গ্রামের মোস্তফা ও শান্ত। জানা গেছে, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুজানুর রহমান সুজাকে বহিস্কারের প্রতিবাদে মানববন্ধন করছিলেন সভাপতি গ্রুপের সমর্থকরা। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছালে দু’ গ্রুপের মধ্যে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, কাজী নজরুল ইসলাম আমাদের গর্ব, আমাদের অহংকার। তিনি বিদ্রোহের কবি, প্রেমের কবি, দ্রোহের কবি এবং সাম্যের কবি। নজরুল কোন একাডেমিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না এটা যেমন ঠিক তেমনি কাজী নজরুল ইসলামের জ্ঞান ও প্রজ্ঞা ছিলো বিশ্বজোড়া। সেই সময়কার সমাজ ও পরিবেশের ওপর ভর করে কবি নজরুল বাংলা সাহিত্যের প্রতিটি অঙ্গনে কি কবিতা, গান, গজল, শ্যামাসঙ্গীত, হামদ, নাত থেকে শুরু করে সকল অঙ্গনে তার বিচরণ আমাদেরকে মুগ্ধ করে। কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রাচ্যসংঘ যশোর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, আপনি জীবনে কতগুলো…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আজ রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি ভূমি মেলা। ‘ভূমি আমার ঠিকানা’ স্লোগানে আয়োজিত এই মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। ভূমি সংক্রান্ত সকল সেবা এক ছাদের নিচে নিয়ে আসা এবং জনসাধারণকে ভূমি বিষয়ক তথ্য জানাতে এই মেলার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এই সংক্রান্ত তথ্য জানিয়ে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী কমিশনার আকলিমা আক্তার, সহকারী কমিশনার সামিউল আলম। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার জানান, ভূমি সংক্রান্ত সেবা মানুষের কাছে পৌঁছে দিতেই এই মেলা। মেলার মাধ্যমে মানুষকে অনলাইনে সেবা পেতে সচেতন করা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে লাঠি দিয়ে পিটিয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে পালিত ছেলের বিরুদ্ধে। আজ শনিবার শহরের মনিহারস্থ ফলপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। ৯৯৯ ঘটনাটি জানতে পেরে পুলিশ বিকাল পাঁচটার দিকে নিহত খালেদা খানম রুমির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে শেখ শামস্ (২৪) আটক করেছে। পুলিশ জানিয়েছে, মনিহারের ফলপট্টির শামস্ মার্কেটের দ্বিতীয় তলাতে খালেদা খানম বসাবস করেন। তার কোন সন্তান না থাকায় তিন মাস বয়স থেকে শামসকে দত্তক সন্তান হিসাবে বাড়িতে রাখেন। শনিবার সকাল থেকে ফলপট্টির দোকানদাররা পানি না পাওয়াতে খালেদাকে ডাকাডাকি করেন। ঘর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে দুপুরে আবার ডাকাডাকি করেন। ভিতর…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকতা পেশাকে অবশ্যই দলীয় রাজনীতির ঊর্ধ্বে স্থান দিতে হবে। গণমাধ্যম কর্মীকে তার নিজস্ব মতামত প্রচার-প্রকাশ বর্জন করতে হবে। গণমাধ্যমে নিজস্ব মতামত প্রকাশ করলে গ্রহণযোগ্যতা পায় না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গণমাধ্যমের দায়িত্বশীলতা প্রতিষ্ঠিত করে, মানুষের মনে আস্থা তৈরি করে। এর মধ্যদিয়ে একটি দেশের গণমাধ্যম মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়। শনিবার দুপুরে সার্কিট হাউস মিলনায়তনে ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের কর্মশালায় সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি বিচারপতি একেএম আব্দুল হাকিম আরও বলেন, সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত করা না…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকালে যশোর-ঝিনাইদহ সড়কে সদর উপজেলার ছাতিয়ানতলায় দুটি মোটরসাইকেলের ও দুপুরে যশোর- নড়াইল মহাসড়কে সদরের ফতেপুর ইউনিয়নের বিজলী পেট্রোল পাম্পের সামনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এরমধ্যে ছাতিয়ানতলার ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের আটরা ফাঁড়িতে কর্মরত কনস্টেবল ফজলুল হক ঘটনাস্থলে মারা যান। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা। নিহত অপরজন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে রিয়াল হাসান। আর আহত ব্যক্তি হলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের শামসুল হকের ছেলে মামুন হোসেন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাজারে শাক-সবজির পর্যাপ্ত সরবরাহের ফলে অনেকটাই কমেছে সবজির দাম। কমছে চালের দামও। তবে একেবারেই উল্টো চিত্র মাছ, মাংসসহ অন্যান্য নিত্যপণ্যের বাজারে। সব ধরনের মাছ ও মাংসের দাম স্থিতিশীল। ডাল, তেল, মসলার বাজারেও একই অবস্থা বিরাজ করছে। বিক্রেতারা জানান, গত সপ্তাহ থেকে বাজারে সবজির সরবরাহ বেড়েছে। এতে প্রতিটি সবজির দাম কিছুটা কমেছে। শুক্রবার যশোর শহরের বড়বাজার, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার, রেলস্টেশন বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। শহরের বেলগেট এলাকার বাসিন্দা আফজাল হোসেন। পেশায় তিনি একজন শ্রমিক। সবজি কিনতে এসেছিলেন রেল বাজারে। তিনি বলেন ‘কিছুদিন আগেও বাজারে বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী থাকলেও এখন সহনীয় পর্যায়ে…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনে যশোরের অবদান অনস্বীকার্য। এই যশোরের কৃতি খেলোয়াড়রা একসময় জাতীয় ফুটবলে ব্যাপক অবদান রেখেছেন। সেই ঐতিহ্যকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা ধ্বংস করেছিল। শুক্রবার দুপুরে প্রেসক্লাবে যশোরে মিলনায়তনে কৃতি সাবেক ও বর্তমান ফুটবলারদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তাবিথ আওয়াল বলেন, সময় এসেছে দেশের ক্রীড়াঙ্গনকে তার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। যশোর স্টেডিয়ামকে শুধু আন্তর্জাতিক মানের করলেই হবে না, এখানে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরীতে কাজ করতে হবে। যে সব খেলোয়াড় বিশ্ব আসরে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। বাফুফে সভাপতি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে গত ১৭ বছরে যে সব…