Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর থেকে প্রকাশিত দৈনিক ‘সত্যপাঠ’ নির্বাহী সম্পাদক ও বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য সৈয়দ শাহাবুদ্দিন আলমের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি মাঠে নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। এর আগে বেলা সাড়ে ১২ টায় প্রেসক্লাব যশোর প্রাঙ্গনে ও বেলা ১টায় দৈনিক সত্যপাঠ অফিসের সামনে তার মরাদেহ আনা হলে সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখা, দৈনিক বাংলার ভোর,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে যশোরে দুই দিনব্যাপি বৈজ্ঞানিক সেমিনার শুরু হয়েছে। বৃহস্পতিবার যশোর আইটি পার্কের মিলনায়তনে দেশের প্রথিতযশা সাড়ে চারশ’ সার্জারি চিকিৎসকদের নিয়ে এই সেমিনারের আয়োজন করে সোসাইটি অব সার্জন বাংলাদেশ যশোর জোন। সেমিনারে সার্জারির বিভিন্ন ঝুঁকির কারণগুলো নিয়ে আলোচনা করা হয়। চিকিৎসায় সার্জারির ভূমিকা এবং সার্জনদের বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের কীভাবে আরও যুগোপযোগী সেবা দেয়া যায়, সে বিষয়ে আলোকপাত করেন প্রথিতযশা সার্জারিয়ানরা। এ ধরনের সেমিনারে সার্জারি চিকিৎসকদের সঠিকভাবে সার্জারি করতে এবং রোগীদের সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তরুণ চিকিৎসকেরাও। প্রথমবারের মতো হওয়া সেমিনারে নবীন প্রবীণ চিকিৎসকের মিলনমেলায় পরিণত হয়। দুইদিনব্যাপি সেমিনারে চারটি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিশুদ্ধ খাদ্য আদালতের মামলায় যশোরে দুটি খাবারের প্রতিষ্ঠান কাচ্চি ভাই ও অনন্যা ঘোষ ডেয়ারির মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে এই আদেশ দেন আদালত। যশোরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ দিন ‘কাচ্চি ভাই’য়ের মালিক সোহেল সিরাজ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’র মালিক মিহির ঘোষের আদালতে হাজির হওয়ার নির্দেশ থাকলেও তারা হাজির হননি। তবে, মামলার অপর আসামি জনি কাবাবের মালিক জয়নুল হক জনি এদিন আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করেন। আদালত জনির জামিন মঞ্জুর করেন। আগামী ১৬ জুন জনির মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। অন্যদিকে,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে ভুয়া পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবির অভিযোগে সৌরভ মাহামুদুল (২৬) নামের এক যুবককে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক সৌরভ মাহামুদুল চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের আব্দুল গণির ছেলে। ডিবির একটি বিশেষ দল বুধবার বিকেল সাড়ে ৪টায় হাজীগঞ্জের ফ্যালকন ফ্যাশন জোন বিজনেস পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এর আগে, মঙ্গলবার রাত ১২টার দিকে যশোর কোতোয়ালি থানায় আড়পাড়া গ্রামের বাসিন্দা সোহাগ হোসেন বিপ্লব (৩৪) অজ্ঞাত আসামির বিরুদ্ধে ডিজিটাল অপরাধ ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে মামলা দায়ের করেন। ভুক্তভোগী অভিযোগে বলেন, গত…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, দুর্নীতি কখনও একক ব্যাক্তি দিয়ে হয় না। দুর্নীতি হয় সমাঝোতার মাধ্যমে। আমাদের আগেকার চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নয়ন কাজের ঠিকাদার যতক্ষণ মনে না করবেন এ কাজটি আমার, এ কাজের মাধ্যমে আমার পরিবার, আমার এলাকার মানুষ উপকৃত হবে, ততক্ষণ সে কাজটির মান ভাল হবে না। ঠিক একই রকমভাবে এলাকার দায়িত্বশীলদের কাজটি বুঝে নিতে হবে। কোন অন্যায়ের সাথে আপোস করলে হবে না। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বরতে হবে। ভালো আর মন্দ এক সাথে চলতে পারে না। বৃহস্পতিবার বাঘারপাড়ায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাঘারপাড়া উপজেলা প্রাশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে সিরাজুল ইসলাম কুটি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে নিহতের স্বজনরা মানববন্ধনে অংশ নেন। নিহত সিরাজুল ইসলাম কুটি শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। মানববন্ধনে সিরাজুল ইসলাম কুটি ভাই মফিজুল ইসলাম ইমন বলেন, তারা মাসুরা বেগম হাসির মাধ্যমে কুটির ছেলে মেহেদী হাসানকে বিদেশে পাঠানোর জন্য ২০২৪ সালের ৭ জুলাই ১২ লাখ টাকা প্রদান করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ বাকি ৩ লাখ টাকা এবং পাসপোর্ট দিতে গেলে মাসুরা বেগম হাসির বাড়িতে এক ভয়াবহ ঘটনার সূত্রপাত হয়। ওই দিন সকাল আনুমানিক ৯টায় তারা হাসির বাহাদুরপুর গ্রামের বাড়িতে যান। সেখানে বাকি ৩ লাখ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন এবং সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পূজা পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা কমিটির সভাপতি রবিন কুমার পাল। সদর উপজেলা কমিটির সভাপতি রবিন কুমার পাল বলেন, গত ১৪ মে বিনয় কৃষ্ণ মলি¬ক নামে এক ব্যক্তি যশোর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা (সি আর ১৮৪২/২৫) দায়ের করেন। এই মামলায় ‘মনগড়া মিথ্যা অভিযোগ’ আনা হয়েছে দাবি করে তিনি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর কারিগরপাড়ায় রেহেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর পৈত্রিক ও ক্রয়সূত্রে পাওয়া ৯ শতক জমি জোরপূর্বক দখল চেষ্টা করেছে প্রভাবশালী চক্র। তাদের প্রাণনাশের হুমকি, মারধরে জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী। সংবাদ সম্মেলনে রেহেনা বেগম জানান, সদর উপজেলার নরেন্দ্রপুর মৌজায় ৯ শতক জমির তিনি বৈধ মালিক। এই জমি তার নামে নামপত্তন করা হয়েছে। খাজনাও নিয়মিত পরিশোধ করেছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী সাত্তার খন্দকার, আব্দুল হাই খন্দকার, ফসিয়ার , ওলিয়ার, মাছুদ, মাফুজসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন ভূমিদস্যু লোক দীর্ঘদিন ধরে তার জমি দখলের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মৌমাছি স্কুলের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যশোর পৌরপার্কে এই উৎসব অনুষ্ঠিত হয়। ফল উৎসবে অতিথি ছিলেন কবি ও চিত্রশিল্পী মফিজুর রহমান রুননু, স্কুল পরিচালনা কমিটির সভাপতি সামছুন্নাহার, সদস্য আসিফ আকবর খান নিপ্পন, তরিকুল ইসলাম তারু, নুসাইবা বুবলী, শর্মিষ্ঠা তুপা, পরিচালক মাসুম বিল্লাহ ও প্রধান শিক্ষক সাগর বিশ্বাসসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ উৎসবে নার্সারি থেকে প্রাথমিক পর্যায়ের ৩২০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। প্রদর্শিত হয় প্রায় ১০০ প্রকার দেশি-বিদেশি ফল। এর মধ্যে ছিল আম, জাম, কলা, তরমুজ, বাঙ্গি, বেল, লিচু, কাঠাল, পেঁপে, আনারস, লটকন,…

Read More

চৌগাছা সংবাদদাতা  যশোরের চৌগাছায় ইউনিয়ন পরিষদ সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। চৌগাছা উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ও চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষচন্দ্র চক্রবর্তী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা। প্রশিক্ষণে চৌগাছা উপজেলার ফুলসারা, পাশাপোল, সিংহঝুলি ও ধুলিয়ানী এই চারটি ইউনিয়নের মোট ৪৭ জন ইউপি সদস্য অংশগ্রহণ…

Read More