Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুরের নেহালপুর ইউনিয়ন ভূমি দপ্তরের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) বিষ্ণুপদ বিশ্বাসের বিরুদ্ধে জমির নামজারিতে সরকারি খরচের চেয়ে বাড়তি টাকা নিয়ে সেবার নামে গ্রাহক হয়রানির অভিযোগ বহু পুরোনো। তাঁর বিরুদ্ধে গ্রাহকদের আনা অভিযোগের সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নেহালপুর ভূমি দপ্তরে সরেজমিন অভিযান চালিয়েছে দুদক যশোর কার্যালয়ের তিন সদস্যর একটি দল। দুদকের যশোর দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে চলে এই অভিযান। অভিযান শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন, দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন। তিনি বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে আজ বুধবার আমরা আকস্মিক নেহালপুর ইউনিয়ন ভূমি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে যশোরে মশাল মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার রাত ৮টার দিকে সংগঠনটির জেলার আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে এই মিছিল বের হয়। মিছিলটি শহরের আর এন রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালদীঘিস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘সময় থাকতে জনগণের মনের ভাষা বুঝে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন। অন্যথায় জনগণের ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেলে তার পরিণাম ভালো হবে না। জনগণের ধৈর্য্যের বাঁধ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক সত্যপাঠ’ পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাংবাদিক নেতা সৈয়দ শাহাবুদ্দিন আলম আর নেই। বুধবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা এবং নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শাহাবুদ্দিন আলম প্রেস ক্লাব যশোর, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। তিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ৪ এপ্রিল তাঁর পিতা বিশিষ্ট আইনজীবী সৈয়দ আমীর আলি তাঁর তিনপুত্র সৈয়দ নুরুল ইসলাম বকুল, সৈয়দ আজিজুল হক মুকুল ও সৈয়দ শফিকুর রহমান জাহাঙ্গীরসহ পাক হানাদার বাহিনীর হাতে শহীদ…

Read More

, তদন্ত কমিটির সময় পাঁচ দিন বৃদ্ধির আবেদন বাংলার ভোর প্রতিবেদক তিন দিন পার হলেও, খোঁজ মিলেনি যশোরে আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি জুয়েল খানের। ইজিবাইক চালক হত্যার অন্যতম এই আসামি কোথায় আছে, দেশে নাকি দেশ ছেড়ে পালিয়েছে কোনও হদিস জানে না আইনশৃঙ্খলা বাহিনীর কোনও ইউনিট। তবে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে, জুয়েলকে গ্রেফতারে নানা কৌশলে অভিযান চালাচ্ছেন তারা। স্ত্রী, পিতামাতাসহ নিকট আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের নজরদারি রাখার পাশাপাশি সীমান্ত ব্যবহার করে যাতে পালিয়ে না যেতে পারে; সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে। এদিকে, আসামি পলায়নে জেলা পুলিশের করা তদন্ত কমিটি আরও পাঁচ কর্মদিবস বাড়ানোর আবেদন করেছেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক   যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবন্ধী কার্ড চাইতে এসে তুলকালাম কাণ্ড ঘটেছে। বাগবিতণ্ডার একপর্যায়ে ভুক্তভোগী প্রতিবন্ধী জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মচারির মাথায় ও হাতে কামড় দিয়ে আহত করেছে। পরে কর্মচারীরা ওই প্রতিবন্ধীকে মারধর করেন। পরে বিষয়টি শিক্ষার্থীরা মিমাংসা করতে এসে তারাও প্রতিবন্ধীর পক্ষ নিয়ে ডিসি অফিসে হামলা চালায়। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ডিসি অফিসের কর্মচারীরা পাঁচ শিক্ষার্থীকে আটকে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক পাঁচ জন যশোর শহরের মুসলিম একাডেমি, জিলা স্কুল ও যশোর সরকারি কলেজের শিক্ষার্থী। পুলিশ ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সদরের চাঁচড়া ইউনিয়ন থেকে…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় অর্ধশতবর্ষী একটি সরকারি বটগাছের গুরুত্বপূর্ণ গছের অর্ধেক অংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে বিএনপির এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীঘলসিংহা গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন নিজের জমিতে গাছের ডালপালা পড়ার অজুহাতে এই প্রাচীন বৃক্ষটির প্রায় অর্ধেক কেটে ফেলেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে বুধবার বিকেলে মশ্যমপুর দর্গাতলা মাঠ এলাকায় গিয়ে দেখা যায়, কাটা গাছের ডাল ও গুড়ি এখনও মাঠে পড়ে রয়েছে। স্থানীয়রা জানান, প্রায় ১৭ শতক সরকারি জমির ওপর বিস্তৃত ছিল বটগাছটি। এক সময় এই গাছের ছায়াতলেই স্থানীয় গ্রামবাসীরা ঈদের নামাজ আদায় করতেন। গ্রামের বাসিন্দা রাজু হোসেন, আবু বকর, মুনতাজ আলী…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শার বাগআঁচড়ায় ১০ টাকায় লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ওই শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। ধর্ষক সিরাজুল ইসলাম উপজেলার বাগআঁচড়াএলাকার উজ্জ্বল পাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী। বাবা মা বাড়ীতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে গত শুক্রবার বিকালে প্রতিবেশী ৬০ বছর বয়সী বৃদ্ধ তার নিজ কক্ষে নিয়ে মেয়েটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন বলে ধর্ষিতার মাতা এজাহারে অভিযোগ করেছেন। শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম জানান, এ ঘটনায় আসামি সিরাজুল ইসলামকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ…

Read More

শার্শা সংবাদদাতা টানা পাঁচ দিনের ‘কলম বিরতি’র পর আবারো স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজে। গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে কলম বিরতি স্থগিত করে কাজ শুরু করেন কাস্টমস কর্মকর্তারা। বন্দরে দেখা যায় আগের মতোই কর্মচাঞ্চল্য ও ব্যস্ততা। জানা গেছে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কলম বিরতি পালন করেন কাস্টমস কর্মকর্তারা। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম ও শুল্কায়ন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়। সকালে কাস্টমস হাউজ, বন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। কলম বিরতিতে জমে থাকা কাজ দ্রুত নিষ্পত্তির জন্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণ তাদের কাক্সিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। জনগণের কাক্সিক্ষত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এখনই তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ভোটাধিকার নিয়ে কোন তালবাহানা চলবে না। অবিলম্বে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে তাদের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে হবে। মঙ্গলবার সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নার্গিস বেগম আরও বলেন, বিএনপি কোনদিনই দেশ ও জনগণের স্বার্থে কারও সাথে আপোষ করে না। যে কারণে বিগত ১৭ বছর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লেবুতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থগিত থাকবে।

Read More