Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘সবাই মিলে হাত মেলাই, দূষণমুক্ত সাতক্ষীরা চাই’, ‘পরিচ্ছন্ন চারপাশ, রোগবালাই হবে নাশ’, ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন, নিশ্চিত করে টেকসই উন্নয়ন’, ‘আসুন দূষণমুক্ত সাতক্ষীরা গড়ি’, ‘সঠিক জায়গায় ময়লা ফেলি দূষণমুক্ত আবাসন গড়ি’, ‘নিজের এলাকা পরিষ্কার রাখি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘সবাই মিলে শপথ গড়ি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ সবল বাংলাদেশ’…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রাতে গরু চুরি হয়। ভোরে কাঁদার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া গরুর পায়ের দাগ অনুসরণ করে চোর ধরলেন এক বিধবা নারী। মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী চোরকে পুলিশে সোর্পদ করে। জানা যায়, চুড়ামনকাটির ইসলামপুর শেখপাড়ার মৃত আবু তাহেরের স্ত্রী মমতাজ বেগম দীর্ঘদিন ধরে একটি গাভী পালন করেন। মমতাজ জানান, প্রতিদিনের ন্যায় তিনি সন্ধ্যায় তার গাভীটি গোয়ালে রেখে ঘুমাতে যান। পরে রাত দুইটার দিকে তিনি উঠে গাভীর খাবার দিয়ে আবারও ঘুমাতে যান। এর কিছু সময় পরে গোয়ালে থাকা বাছুরের দাপাদাপির শব্দ শুনে গোয়ালে গিয়ে দেখতে পান তার গাভীটি গোয়াল ঘরে…

Read More

বাংলার ভোর ডেস্ক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের দুদিন পর আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার তাঁকে কারাগার থেকে মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। উল্লেখ্য, গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, তাকে দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানার ২৫ (১৮/০২/২৫) নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Read More

মাগুরা সংবাদদাতা গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলকে আটক করেছে। মঙ্গলবার (রাত ১টা) শহরের পারনান্দুয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানান, ছাত্রলীগের যেসব নেতাকর্মীদের নামে মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান। তারই ধারাবাহিকতায় রুবেলকে আটক করা হয়েছে। তার নামে নিয়মিত তিনটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, মীর মেহেদী হাসান রুবেল ছিলেন জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। তিনি সংগঠনের বিভিন্ন আন্দোলন ও কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

Read More

শার্শা সংবাদদাতা যশোর জেলার শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৯ মে) রাত ১০টা ৩৫ মিনিটে শার্শা উপজেলার মাটিপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার রওনক জাহান-এর নির্দেশনায় এবং শার্শা থানার অফিসার ইনচার্জ কে.এম. রবিউল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নি.) হযরত আলী ও এসআই (নি.) সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মাটিপুকুর গ্রামের করিম হোসেনের বসতঘরের শয়নকক্ষ থেকে একটি জীবিত তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর (পশ্চিমপাড়া) গ্রামের করিম হোসেন (৪৮) এবং মেহেরপুর জেলার গাংনি থানার সাহেবনগর গ্রামের মামুনুর…

Read More

সুমন ব্রহ্ম, ডুমুরিয়া বর্তমানে গণহত্যা আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে একাত্তরে যত নৃশংস গণহত্যা ঘটেছিল বিশ্বে আর কোথাও এমন ঘটনা ঘটেছিল বলে জানা নেই। এমনই একটি গণহত্যার ঘটনা ঘটে ১৯৭১ সালের ২০ মে চুকনগরে। ৪ ঘন্টার ব্যাবধানে ১০ থেকে ১২ হাজার লোককে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। ইতিহাসের প্রয়োজনে এই একক গণহত্যার বিশ্ব স্বীকৃতির দাবিতে মানুষ আজ সোচ্চার। খুলনা জেলার পশ্চিম সীমান্তে অবস্থিত চুকনগর বাজার। কোন কিছু বোঝার আগেই পাকিস্থানি হানাদার বাহিনীর অস্ত্র দিয়ে বের হতে থাকে গুলি আর গুলি। পাখির মত মরতে থাকে মানুষ। চার ঘন্টা ধরে চলে পাকিস্তানী হানাদার বাহিনীর তাণ্ডবলীলা। পাশেই বয়ে চলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আজ বিশ্ব মেট্রোলজি দিবস। আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতির (এসআই) গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে এর অপরিহার্য ভূমিকা তুলে ধরতে প্রতি বছর ২০ মে এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো “টেকসই ভবিষ্যতের জন্য মেট্রোলজি”। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিমাপ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর এ বছর বিশেষ জোর দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশ রক্ষা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং জনস্বাস্থ্যের উন্নয়নে নির্ভুল পরিমাপ অপরিহার্য। নির্ভরযোগ্য তথ্য ও বিশ্লেষণের মাধ্যমেই একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব। ১৮৭৫ সালের এই দিনে ‘মিটার কনভেনশন’-এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে একটি সুসংহত পরিমাপ ব্যবস্থা প্রতিষ্ঠার ভিত্তি স্থাপিত হয়েছিল। সেই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় শিক্ষিকার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মারধর ও ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ওই শিক্ষিকা বাঘারপাড়ায় যাওয়ার পথে ধলগা রাস্তা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তার প্রাক্তন স্বামী ফিরাজুল ইসলাম। তাকে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখে মারধর ও ধর্ষণ চেষ্টা করে। অভিযুক্ত ফিরাজুল ইসলাম বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের মৃত মেজবাউল রহমানের ছেলে। ভুক্তভোগীর অভিযোগ, তাকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জোরপূর্বক আটকে রাখা হয়। এরপর ফিরাজুল তাকে মারধর করে তার সঙ্গে থাকা আনুমানিক দুই ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তাকে ধর্ষণের চেষ্টা করে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে, তার খালাতো ভাই তৌহিদ তাকে উদ্ধার করে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সরকারি মাইকেল মধুসূদন কলেজে (এমএম কলেজ) তারুণ্যের উৎসব ২০২৫ এর বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজের আব্দুল হাই কলা ভবনের ২১৩ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আখতার হোসেন। সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার আহ্বায়ক প্রফেসর সুভাষ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। এরপর অনুষ্ঠানের সভাপতি প্রফেসর সুভাষ চন্দ্র ভৌমিক স্বাগত বক্তব্য প্রদান করেন। আরও বক্তব্য…

Read More