Author: banglarbhore

শার্শা প্রতিনিধি যশোরের শার্শায় মাটি বহনকারি ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামের এক ৫ম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ৮ টার দিকে উপজেলার পুটখালি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক সকালে নানার বাড়ি শিকড়ী থেকে বাইসাইকেল চালিয়ে তার বাড়ী কৃষ্ণপুর গ্রামের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ীর সামনে পৌঁছালে গোগার দিক থেকে দ্রুত গতিতে আসা মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বেনাপোল পোর্ট অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানার সাথে সাথে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিন জন শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে শহরের শংকরপুর এলাকায় এদূর্ঘটনা ঘটে। আহত শিশুরা শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদৎ হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫), সজিব হোসেন (৬) এবং আয়েশা খাতুন (৩)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুরা ছোটনের মোড়ের পাশে একটি মাঠে খেলা করছিল। খেলার সময় খাদিজা বলের মতো দেখতে একটি বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। সেটিকে বাসায় নিয়ে এসে অন্য দুই ভাই-বোনের সাথে খেলা করার সময় সেটি বিস্ফোরিত হয়।…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক যুবক নিহত এবং আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন রিপন শেখ তার প্রতিবেশী রাজিব মোল্লার কাছে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এ সময় রিপনের পক্ষের লোকজন রাজিবদের বাড়িতে গিয়ে উত্তেজনা সৃষ্টি করে। একপর্যায়ে রাজিবের ভাই আলামিন ধারালো ছুরি নিয়ে হামলা চালালে হাসান শেখ, পাঞ্জু শেখ, মিজান শেখ এবং শিপন শেখ গুরুতর আহত হন। রাত দেড়টার দিকে আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে ভৈরব নদী এখন আর শুধুই একটি জলপ্রবাহ নয়, এটি রীতিমতো একটি দখলদার চক্রের কবলে পড়া সম্পদে পরিণত হয়েছে। উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ শমসের এবং তার দুই ভাই শফিকুল শমসের ও তরিকুল শমসের দীর্ঘদিন ধরে অর্ধশত বিঘারও বেশি নদীর জমি অবৈধভাবে দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। দখলদারিত্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে, কৃষকদের নদীতে নামতে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে। নদীর পাড় ঘেঁষে তৈরি করা হয়েছে পাকা প্রাচীর, যাতে সাধারণ মানুষ নদীমুখীই হতে না পারে। এলাকার মানুষের ভাষায়, এটা কোনো সাধারণ জমি দখল নয়, বরং এটি একটি সংঘবদ্ধ ও রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা পাওয়া ভূমিদস্যু সিন্ডিকেটের…

Read More

কাজী নূর তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গরম জনিত নানা রোগের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়া রোগী বাড়ার সাথে সাথে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কলেরা স্যালাইন সংকট দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে রোগীর স্বজনদের স্যালাইন বাইরে থেকে কিনতে হচ্ছে। সরেজমিনে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। শয্যা সংকটের কারণে রোগীদের নির্ধারিত রুমের বাইরে যাতায়াতের পথে, বারান্দার মেঝেতে সারিবদ্ধভাবে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। বরাদ্দ শয্যার চাইতে বর্তমানে দেড় গুণ বেশি রোগী ভর্তি থাকায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ডায়রিয়া রোগীর কলেরা স্যালাইনসহ বমির ইঞ্জেকশন সংকট দেখা গিয়েছে। এর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়েছে। রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে যশোর সরকারি এম এম কলেজ, সরকারি সিটি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, শাহরিয়ার আলম সাম্য জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধা। ছাত্র জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশে সাম্যের মতো একজন মেধাবী ছাত্রনেতাকে নৃশংসভাবে হত্যা করা দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এই হত্যা প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিড়্গার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নৃশংস হত্যার পর এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভারত সরকারের নিষেধাজ্ঞার পর যশোরের বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যবাহী শতাধিক ট্রাক। নিষেধাজ্ঞার পরদিন রোববার দুপুরে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা ট্রাকগুলো আটকা পড়ার কথা জানিয়েছেন। শনিবার ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অজয় ভদ্র স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, তুলা, সুতির বর্জ্য, কাঠ, প্লাস্টিক ও কাঠের তৈরি আসবাব, ফলজাতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এক বিবৃতিতে জানায়, ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য হবে না। এ ছাড়া ভারতের ব্যবসায়ীরা কেবল কলকাতা ও মুম্বাইয়ের নবসেবা সমুদ্রবন্দর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও সুশৃঙ্খল ইসলামী সংগঠন উল্লেখ করে যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম কুদ্দুস বলেছেন সমাজে অবিচার, দুর্নীতি, অপশাসন আর নৈতিক অবক্ষয় যখন চরম পর্যায়ে পৌঁছেছে। আমাদের এই সময়টা বড় কঠিন। তখন আমাদের সামনে দ্বীন কায়েমের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাড়া-মহল্লায় ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিতে হবে। বর্তমান সামাজিক অনাচার, দুর্নীতি, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে। জামায়াতে ইসলামীর যশোর জেলার পেশাজীবী থানার উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রোববার যশোর শহরের পার্কভিউ হোটেল মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশীদুজ্জামান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  অস্ত্র মামলায় শার্শার চিহ্নিত সন্ত্রাসী লিটন মাহমুদকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এক রায়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি লিটন শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামে সুরুজ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি সৈয়দ রুহুল কুদ্দুস কচি। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ১৫ জানুয়ারি বিকেলে শার্শা থানা পুলিশ লিটনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘর থেকে একটি রাইফেল ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা করেন এসআই মেহেদী হাসান। মামলাটি তদন্ত করে এসআই আইনুদ্দিন বিশ্বাস আসামি লিটনকে অভিযুক্ত করে…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে একটি জ্বালানি তেলের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার আকরাম মোড়ে অবস্থিত দোকানটি আগুনে পুড়ে গেছে। দোকান মালিক সিরাজুল ইসলামের অভিযোগ, মাক্স পরিহিত পথচারী দুই যুবক মোটরসাইকেলে এসে আধা লিটার পেট্রোল চায়। দোকানের কর্মচারী তেল দিয়ে দাম চাওয়ায় তারা টাকা না দিয়ে ক্ষিপ্ত হয়ে দিয়াশলাই জ্বালিয়ে দোকানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানে থাকা পেট্রোল, ডিজেল, অকটেনের কন্টেইনার ও গ্যাস সিলিণ্ডারে আগুন ধরে সব পুড়ে গিয়ে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, দোকানির ভাষ্য…

Read More