Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার ঘোপ নোয়াপাড়া রোডে অনুমোদনহীনভাবে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান সরদারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রিপন ফার্মেসি, মনির ফার্মেসি ও জামান সার্জিকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল রাখার প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিটি ফার্মেসিকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে ম্যাজিস্ট্রেট ফার্মেসি মালিকদের সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেন। তিনি আরও জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের জজকোর্ট মোড় এলাকায় ইমদাদ স্যারের কোচিং সেন্টারে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শনিবার সকালে এক ছাত্রীকে জড়িয়ে ধরার অভিযোগ তুলে কোচিং সেন্টারের শিক্ষক এমদাদুল হকের সাথে অভিভাবক ও স্থানীয়দের হাতাহাতির ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার সকালে কোচিং সেন্টারে ক্লাস শুরুর আগে শিক্ষক এমদাদুল হক ১৪ বছর বয়সী এক ছাত্রীকে জড়িয়ে ধরেন। বিষয়টি শিক্ষার্থীর বাবা-মাকে জানালে শনিবার সকালে তারা অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন লোক নিয়ে কোচিং সেন্টারে যান। এ সময় শিক্ষক এমদাদুল হককে আক্রমণ করা হয়। এতে কোচিং সেন্টারের স্টাফদের সাথে তাদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে অন্য শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষকের পক্ষ নিয়ে বহিরাগতদের প্রতিহত করেন। খবর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলসহ ৫দফা দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদের উদ্যোগে কালেক্টর চত্বরের সামনে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন। মানবববন্ধনে বক্তারা বলেন, ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি জাতীয় শিক্ষানীতির আলোকে সারা দেশের মসজিদ কাঠামো ব্যবহার করে দারিদ্র সুবিধা বঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদেরকে বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করে। এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি, শিক্ষার্থী ঝরেপড়া রোধ, কিশোর কিশোরী ও বয়স্কদের পবিত্র কুরআন শিক্ষা,…

Read More

এসএম স্বজন শারীরিক প্রতিবন্ধকতা কোনো শিশুর স্বপ্ন থামিয়ে দিতে পারে না, যদি পাশে দাঁড়ায় সহানুভূতিশীল মানুষ ও প্রতিষ্ঠান। তেমনই এক অনুপ্রেরণার নাম আছিয়া খাতুন। যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আমির আলী এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্রী। বয়স মাত্র সাত, কিন্তু জীবন সংগ্রামের অভিজ্ঞতা অনেক বেশি। আছিয়া জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তার এক পায়ে জটিল সমস্যা থাকায় সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। ফলে প্রতিদিন তাকে কোলে করে স্কুলে নিয়ে যেতে হয়। আছিয়ার বাবা বিপুল হোসেন একজন দিনমজুর, যার পক্ষে প্রতিদিন এই দায়িত্ব পালন করা সম্ভব হয়ে ওঠে না। এই সীমাবদ্ধতার কারণে আছিয়ার স্কুলে উপস্থিতি অনিয়মিত হয়ে পড়ে,…

Read More

বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের ভায়াগ্রা পাউডার আটক করেছে বিজিবি। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির বিশেষ টহলদল ১৬ মে বেনাপোল বাজার সংলগ্ন রহমান চেম্বারের সামনে পাকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় এসএ পরিবহনে পাঠানোর সময় চার বস্তায় দুইশ’ এক কেজি ভায়াগ্রা পাউডার জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পাওয়ায় ভ্যানভর্তি মালামাল ফেলে যাওয়া চোরকারবারিদের আটক করা যায়নি। জব্দকৃত মালামালের মূল্য ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত…

Read More

শ্যামনগর সংবাদদাতা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন সংলগ্ন জল সীমান্তের সার্বিক সুরক্ষা নিশ্চিত কল্পে ‘বয়েরসিং ভাসমান বিওপি’ ক্যাম্প উদ্বোধন করেছেন। শনিবার সকালে বিজিবির রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানির দায়িত্বপূর্ণ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বাংলাদেশ-ভারত জল সীমান্তবর্তী রায়মঙ্গল নদী ও বয়েরসিং খালের মুখে ‘বয়েরসিং ভাসমান বিওপি’ ক্যাম্প উদ্বোধন করা হয়। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। ভাসমান বিওপি ক্যাম্প  উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই ভাসমান বিওপিটি একটি পূর্ণাঙ্গ অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা জলপথে টহল ও নজরদারির সক্ষমতা বৃদ্ধি করবে। তিনি বলেন, প্রাকৃতিকভাবে…

Read More

দেশে দ্বিতীয় দ্রুততম রায়  তিন আসামিকে খালাসে অসন্তুষ্ট শিশুটির মা, ক্ষোভ এলাকাবাসীর একপেশে বিচার হয়েছে অভিযোগ আসামির স্বজনদের হাসান আদিত্য, মাগুরা থেকে ফিরে মাত্র ১৪ কার্যদিবসে শেষ হলো মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়। শুনানি শেষে মামলার প্রধান আসামি ও শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া অন্য তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। সকাল থেকে চাঞ্চল্যকর এই মামলার রায়কে ঘিরে আদালত চত্বর ছিলো সরগরম। পৌনে ৯…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের ব্যস্ততম সড়ক হাজী মুহাম্মদ মহসীন (এইচএমএম) রোডের প্রবেশদ্বার দড়াটানা মোড়। এই সড়কে প্রবেশের মুখে ট্রাফিক বিভাগের ব্যারিকেট সরিয়ে নেয়া হয়েছে। অস্থায়ী দোকানের দৌরাত্ম্যে ভোগান্তি বিন্দুমাত্র কমেনি পথচারীদের। এখনও নিয়মিত বসছে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবৈধভাবে গড়ে ওঠা হকারদের দোকানপাট। এসব অবৈধ দোকানপাট বসানোর নেপথ্যে রয়েছে চাঁদাবাজি। প্রতিদিন ফুটপাতের দোকান থেকে চাঁদা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী চক্র। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই সড়কে চাঁদাবাজি হাতবদল হয়েছে। এদিকে পথচারিদের ভোগান্তি বেড়েছে। অন্যদিকে ব্যবসায়ী ও হকারদের চাঁদার রেট বেড়েছে। বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, শহরের দড়াটানা মোড় থেকে বড়বাজারের দিকে যেতে সড়কের দুই পাশে এবং মাঝে অবৈধভাবে অসংখ্য দোকানপাট বসানো…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বগুড়ায় উদীচীর অনুষ্ঠানে হামলার প্রতিবাদে যশোরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও প্রতিবাদী গান পরিবেশন হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ঈদগাহ মোড়ে উদীচী সংসদ যশোরের আয়োজনে প্রতিবাদী সমাবেশ হয়। বক্তব্যের ফাঁকে ফাঁকে হাতে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদী গান গেয়ে প্রতিবাদ জানান সাংস্কৃতিক কর্মীরা। ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের সমস্ত অর্জন ধূলিসাৎ করে নতুন কোনো ফ্যাসিস্ট অপশক্তি যেন জন্ম না নিতে পারে, এ আহ্বান জানান বক্তারা। বক্তব্য রাখেন উদীচী যশোরের উপদেষ্টা মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, খন্দকার আজিজুল হক, মুক্তিযোদ্ধা ইলাহদাদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সুরধুনী সংগীত একাডেমি সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘ঘুমাইয়া কাজা করেছি ফজর/তখনো জাগিনি যখন জোহর/হেলায় খেলায় কেটেছে আসর/মাগরিবের ঐ শুনি আজান/জামাতে শামিল হওরে এশাতে/এখনো জামাতে আছে স্থান” জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা গানের উদ্ধৃতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ভারত আমাদের জল এবং স্থলে সমান ভাবে আগ্রাসন চালাচ্ছে। এই সমস্যা থেকে আমাদের উত্তরণ পেতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। পানির ন্যায্য হিস্যা আদায় করতে হলে আমাদেরকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। সবাইকে সোচ্চার হতে হবে। বিশ্বময় এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। আর এই আন্দোলন গড়ে তুলতে হলে একটি নির্বাচিত সরকার দরকার। যে সরকার কখনো নতজানু হবে না।…

Read More