বাংলার ভোর প্রতিবেদক যশোরে টানা এক সপ্তাহের তীব্র তাপপ্রবাহের পর দেখা মিলেছে বৃষ্টির। এতে উত্তাপ কমে জনজীবনে শান্তির পরশ এনে দিয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে অনেকেই বৃষ্টিতে মনের আনন্দে ভিজেছেন। তবে বিকালের বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস কিংবা বজ্রপাত না হলেও রাতে ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। আগামি দুই থেকে তিনদিন ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। টানা কয়েকদিন দক্ষিণপশ্চিম অঞ্চলের জেলা যশোরে তীব্র দাবদাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাপমাত্রার পারদ ৩৮ থেকে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসা সেবা প্রদান এবং গ্রাহক প্রতারণার অভিযোগে যশোরের চারটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়েছে সিভিল সার্জন ও জেলা প্রশাসন। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি অভিযানে গ্রাহক প্রতারণার দায়ে পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার টাকা, জনতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডে ৫০ হাজার টাকা, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারের ৩০ হাজার টাকা ও সিএমসি ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার ও পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার ডাক্তারের অনুপস্থিতিতে টেকনিশিয়ান কম্পিউটারের মাধ্যমে মেডিকেল রিপোর্টে স্বাক্ষর বসাতেন। অন্যদিকে, জনতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক জলাধার ও কৃষি জমি। পরিবেশ ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন উপেক্ষা করে একের পর এক পুকুর দিঘি ভরাট করা হচ্ছে। খাল বিলের জমির শ্রেণি পরিবর্তন করে আবাসন প্রকল্প করা হচ্ছে। এক যুগে যশোর শহর ও শহরতলীতে ভরাট হয়ে গেছে একশ’র বেশি পুকুর দিঘি। এই পুকুর দিঘি ভরাট করে তৈরি করা হয়েছে আবাসন। প্রাকৃতিক জলাধার ও কৃষি জমি সংরক্ষণের দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসক বরার স্মারকলিপি দিয়েছে জনউদ্যোগ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোর পৌর ও আশপাশের এলাকা সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ৩২০টি জলাশয় রয়েছে। এর মধ্যে পৌরসভার ৬টি, জেলা প্রশাসকের ৪০টি ও ব্যক্তি মালিকানাধীন ২৭৪টি…
বাংলার ভোর প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এমএম কলেজ ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম সদস্য সচিব (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটোন তরফদার, গোলাম সরোয়ার, ছাত্রনেতা, কানোয়ার হোসেন, আকিব আনোয়ার, আব্দুস সামাদ, মেহেদী হাসান প্রমুখ। কর্মসূচিতে বক্তারা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত…
কেশবপুর সংবাদদাতা কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে যশোরের জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক কেশবপুর থানা পরিদর্শনও করেন। উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা…
বাংলার ভোর প্রতিবেদক ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল অডিটোরিয়ামে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলার শেষ হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। মেলায় স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট যাচাই বাছাই করার পর ফলাফল ঘোষণা করা হয়। ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহিত করতে অতিথিরা তাদের হাতে ক্রেস…
বাংলার ভোর প্রতিবেদক এনবিআর বিলুপ্ত করে প্রমিত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে বেনাপোল কাস্টমস হাউজে দ্বিতীয় দিনের মত ‘কলম বিরতি’ কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কলম বিরতি পালিত হয়। এর আগে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলম বিরতি পালন হয় বেনাপোল কাস্টমসে। কলম বিরতির কারণে পণ্য খালাস প্রক্রিয়া বন্ধ থাকলেও আওতামুক্ত হওয়ায় এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক আছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে দেশে প্রবেশের অপেক্ষায় আছে ৪৫০টি ট্রাক। কাস্টমস ও ট্যাক্স বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের…
বাংলার ভোর প্রতিবেদক চলতি বছরের ৫ জানুয়ারি বাংলার ভোর পত্রিকার ছাপা সংস্করণে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) যশোরের মণিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের নামে চলা নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে নিপোর্টের মণিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুহিন হোসেনের বিরুদ্ধে প্রশিক্ষণের নামে অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরা হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে গত এপ্রিলের মাঝামাঝি সময়ে নিপোর্টের একজন উপপরিচালক সরেজমিন ঘটনা তদন্তে মনিরামপুরে আসেন। তদন্তের পর মণিরামপুরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা তুহিন হোসেনকে সাতক্ষীরার তালা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে। গত ১৩ মে মঙ্গলবার নিপোর্টের উপপরিচালক ফয়সাল হক স্বাক্ষরিত এক পত্রে তাকে বদলির…
বাংলার ভোর প্রতিবেদক মানবিক করিডোর, বন্দর-মোহনা, অস্ত্র কারখানা বিদেশিদের করতে না দেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সভায় বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতার সাথে বাংলাদেশের সমুদ্র বন্দর, রাখাইনে তথাকথিত মানবিক করিডোর এবং সামরিক যন্ত্রাংশ তৈরির কারখানা দেয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিকেল পাঁচটায় বিক্ষোভ শেষে শহরে মিছিল বের করা হয়। এ সময় সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ নেতা শাহজান আলী, সিপিবি নেতা গাজী গোলাম মোস্তফা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা পলাশ বিশ্বাস,…
কেশবপুর সংবাদদাতা কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে যশোরের জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক কেশবপুর থানা পরিদর্শনও করেন। উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা…