Author: banglarbhore

কালীগঞ্জ সংবাদদাতাতোদের চিনে রাখলাম। ৫ দিন পর এসে তোদের দেখে নিবো। এছাড়াও একজনকে হত্যার হুমকি দিয়েছে বাইসাইকেল চোর। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বাইসাইকেল চুরি করতে এসে ধরার পড়ার পর এভাবেই হুমকি দেয় চোরটি। চোর নয়ন হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া এলাকার বাসিন্দা। এ সময় চোরের কাছ থেকে বাইসাইকেলের তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি লোহার চাবি উদ্ধার করা হয়।   স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে শহরের মুনছুর প্লাজা মার্কেটের গলিতে বাইসাইকেল চুরি করতে দেখে এক যুবককে ধরে ফেলে স্থানীয়রা। এরপর উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। মারধর করার সময় ওই…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে আবু সামস (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষককের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের তালিমুল কুরআন ক্যাডেট মাদরাসায় এ ঘটনা ঘটে। আবু সামস বেলাট দৌলতপুর গ্রামের আহসান হাবিবের ছেলে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকারিয়া মাসুদ মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে আটক করে থানায় পাঠান। আবু সামসের পিতা জানান, আমার ছেলে মাদরাসা হিফজ বিভাগের শিক্ষার্থী। সকালবেলা পড়া না পারায় মাদরাসার শিক্ষক হাফেজ আবু জাফর তাকে বেধড়ক মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা…

Read More

কালীগঞ্জ সংবাদদাতাঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার পাওয়ার টিলার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ারা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক সুমন হোসেন আহত হয়েছেন।   বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে বারবাজার এলাকার গলাকাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা খাতুন উপজেলার হাসিলবাগ গ্রামের আবুল কাশেমের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হাসিলবাগ গ্রাম থেকে ভ্যানে বারোবাজারের দিকে যাচ্ছিল ভ্যানটি। পথিমধ্যে বারবাজার গলাকাটা মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচলী বোঝাই পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার উপর পড়ে যান ভ্যানচালক ও ভ্যানের ওই নারী যাত্রী। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পরে পুলিশ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ধর্মতলা কর্মকারপাড়ার ভূমিহীন দলিত ও আদিবাসী পরিবারগুলিকে উচ্ছেদ চেষ্টা বন্ধ ও স্থায়ীভাবে পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিডিইআরএম ও নাগরিক উদ্যোগ। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক আর এম সাইফুর আলম মুকুল মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)’-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস। সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর জেলার সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধর্মতলা কর্মকারপাড়ায় (আদিবাসীপাড়া) সুদীর্ঘকাল থেকে ৫৩টি দলিত ও আদিবাসী পরিবারের বাস। কর্মকার, বাগদী ও ঘাসীমালো জনগোষ্ঠীর এই মানুষেরা তৎকালীন সময়ে অবিভক্ত ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এ অঞ্চলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক- শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্র ইউনিয়ন ও ছাত্রদলের উদ্যোগে বুধবার রাত ৯টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয়া যবিপ্রবি ছাত্র ও ছাত্র ইউনিয়ন কেন্দ্রিয় সংসদের সদস্য আবু সাঈদ বলেন, আমরা সাম্য হত্যার সঠিক তদন্ত এবং বিচার দাবি করছি। আমরা মনে করি সাম্য হত্যা কোন সাধারণ ঘটনা নয়। কারন সাম্য কযেকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিল যা জামায়াত শিবিরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে দাবদাহ। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম এই জেলায় এক সপ্তাহ ধরে প্রতিদিনই দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এতে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রচণ্ড ভ্যাপসা গরমে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বুধবার দুপুর ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৭ শতাংশ। আবহাওয়া অফিস বলছে, এই অবস্থায় অনুভূত তাপমাত্রা আরও বেশি বলে মনে হচ্ছে। এর ফলে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও কৃষিকাজে নিয়োজিতরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মাঝারি…

Read More

বাংলার খেলা প্রতিবেদক যশোরে সাবেক ফুটবল খেলোয়াড়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় যশোর শাম্স-উল-হুদা স্টেডিয়ামে আমেনা খাতুন গ্যালারিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়াড় হোসেন খোকন। যশোর জেলা ক্রীড়ার নির্বাহী সদস্য ও সাবেক খেলোয়াড় এ জেড এম সালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতবিনিময় সভার সমন্বয়কারী ও সাবেক হকি খেলোয়াড় কাওসার আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক খেলোয়াড় মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, ক্রীড়া সংগঠক আলমগীর সিদ্দিকী ও কবিরুল ইসলাম কচি। অনুষ্ঠানের সঞ্চলনা করেন ক্রীড়া সংগঠক সোহেল আল মামুন নিশাত। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘ফুটবলে যশোরের গৌরব ফিরিয়ে আনতে হবে। সেইজন্য ক্রীড়াঙ্গণের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার মামলাটি করেছেন মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। বাদীর অভিযোগ, দীপঙ্কর দাস রতন ও তপন কুমার ঘোষ পূজা উদযাপন পরিষদের নাম ব্যবহার করে ২০২৪ সালের ১২ আগস্ট থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত দেশের স্বার্বভৌমত্ব, সংহতি এবং শৃঙ্খলার প্রতি হুমকিস্বরূপ নানা কার্যকলাপ পরিচালনা করেছেন। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামি দীপঙ্কর দাস রতন যশোর শহরের নলডাঙ্গা রোডের তারাপদ দাসের ছেলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের তালিকা প্রণয়নে অসঙ্গতি তুলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে হট্টগোল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহত সি ক্যাটাগারির জুলাই যোদ্ধাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে ‘ভুয়া আহত’দের নাম অন্তর্ভুক্তির বিষেয় ক্ষোভ প্রকাশ করে ছাত্র নেতারা। চেক বিতরণের সময় ছাত্ররা প্রতিবাদ জানিয়ে  স্লোগান দেন দালালি না রাজপথ, রাজপথ…। জাবির ট্রাজেডিতে নিহত সবাই শহিদের তালিকায় অন্তর্ভুক্ত হবে কি না, সেটি নিয়েও তারা প্রশ্ন তোলেন। একই সাথে আহতের তালিকা প্রণয়নের স্বজনপ্রীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগ তোলা হয়। বুধবার বেলা সাড়ে ১২টার সময় যশোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও নিরীহ গ্রামবাসী হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চৌগাছার মাকাপুর গ্রামের বাসিন্দা লতিফা হায়দার। তিনি জানান, তার স্বামী মৃত হায়দার আলীর প্রায় ৪০ বিঘা জমি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছে। এ সংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন। তিনি অভিযোগ করেন, তার মেঝো ছেলে ব্যারিস্টার একেএম মোর্তজা রাসেল আদালতের বাইরে গিয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনকে ৫ লাখ টাকা ঘুষ দিয়েছেন। এর বিনিময়ে ওসি আনোয়ার তার ছোট ছেলে আল-ইমরান, বড় ছেলে অ্যাডভোকেট ইমামুল হাসান, তিন কন্যা এবং মাকাপুর গ্রামের নিরীহ…

Read More