Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। বুধবার সকালে জিলা স্কুল প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ, যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন প্রমুখ। মেলায় স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহিত করেন অতিথিরা। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বিজ্ঞান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক   বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণ কাকে ভোট  দেবে এটি মূখ্য বিষয় নয়, তারা তাদের পছন্দের ব্যাক্তিকে ভোট দেবে। আগে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। যে ভোটের এত ত্যাগ, দীর্ঘ লড়াই, সংগ্রাম এবং হাজার হাজার প্রাণের বলি। সেই ভোট নিয়ে আবারও ষড়যন্ত্র হচ্ছে। যে কোন মূল্যে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। পরিস্কার কথা জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। বুধবার সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে…

Read More

ছুটিপুর সংবাদদাতা যশোরের ঝিকরগাছা উপজেলার ১ নম্বর গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি পদপ্রার্থী আসাদুল হক আশা হত্যাকারীদের বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলটি ছুটিপুর বাজার জামতলা মোড় থেকে শুরু হয়ে মোহাম্মদপুর ঘুরে আবারও জামতলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েক শতাধিক নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ঝিকরগাছা উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক প্রভাষক মোমিনুর রহমানের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সদস্য সাদিকুল ইসলাম কল্লোল, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য ইমাম হোসেন, ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক এবার যশোর শহরের জনপ্রিয় তিনটি খাবার রেস্তোরাঁ কাচ্চি ডাইন, আড্ডাখানা ও জলযোগসহ চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা হয়েছে। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এ চার প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, অপর্যাপ্ত স্যানিটেশন এবং খাদ্যের মানে গুরুতর অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে সম্প্রতি কাচ্চিভাইসহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই আদালত মামলা করে। সূত্র জানায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের নেতৃত্বে পরিচালিত বিশুদ্ধ খাদ্য আদালতের টিম প্রথমে হানা দেয় মুজিব সড়কের ‘আড্ডাখানা’ রেস্তোরাঁয়। সেখানে রান্নাঘরের ভেতরে দেখা যায় ময়লা-আবর্জনার স্তুপ, অপরিচ্ছন্ন সরঞ্জাম এবং খাদ্য সংরক্ষণের অনুপযুক্ত ও ঝুঁকিপূর্ণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান জানান, যশোর থেকে যাত্রী নিয়ে বেনাপোলে যাচ্ছিল লোকাল বাসটি। এ সময় যশোর-বেনাপোল মহাসড়কের চারাবটতলা এলাকায় অপর দিক থেকে আসা পরিবহনকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে উল্টে পড়ে। এতে ৮ থেকে ১০ জন আহত হন। যাত্রীদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, যশোরের নাভারন বাজারের কাছে, যশোর-বেনাপোল হাইওয়েতে একটি বাস দুর্ঘটনায় আহতরা নাভারন হেলথ কমপ্লেক্সে আসেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল এণ্ড ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম হতদরিদ্র পরিবারের সন্তান। নিজের মেধা ও যোগ্যতায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেলেও খরচ নিয়ে পড়েন বিপাকে। তখনই এই শিক্ষার্থীর পাশে এসে দাঁড়ায় আমেরিকার সাহায্য সংস্থা ইকো। প্রতিবছর এই শিক্ষার্থীকে এককালীন মেধাবৃত্তি দিয়ে আসছে সংস্থাটি। তারই ধারাবাহিকতায় মেধাবী এই শিক্ষার্থী পেয়েছেন চলতি বছরের এককালীন নগদ অর্থের চেক। চেক পেয়ে সাদিয়া বলেন, ‘বাবা মারা যাওয়ার পর আমার পরিবার অথৈ সাগরে পড়ে। ছোট ভাই ও আমাকে মানুষ করতে মা দর্জির কাজ করেন। এর মধ্যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়ে উঠে। এমন সময়ে পাশে…

Read More

# প্রধান শিক্ষকের কক্ষে তালা #বিদ্যালয়ের সভাপতির নৈতিক চরিত্র খারাপ, চান না এলাকাবাসী কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটি গঠন নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় নতুন কমিটির সভাপতি মাহাবুর রহমানের বিরুদ্ধে নৈতিক চরিত্র খারাপ বলে অভিযোগ করেন এলাকাবাসী। বুধবার বেলা ১১ টার দিকে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় নিয়ম বহির্ভুতভাবে কমিটি গঠন ও বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মাহাবুর রহমানকে সভাপতি করায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এলাকাবাসী জানায়, সম্প্রতি উপজেলার রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়।…

Read More

মহেশপুর সংবাদদাতা মহেশপুরের খালিশপুর পশু হাট একটি ঐতিহ্যবাহী হাট। দুই বছর আগে এ হাটের মূল্য ছিলো অর্ধকোটি টাকার উপরে। কিন্তু সিণ্ডিকেটের কবলে পড়ে দু’বছর ইজারা না হওয়ায় হাটের সরকারি মূল্য নেমেছে প্রায় ৩৯ লাখ টাকায়। প্রশাসনের তথ্য মতে তবুও কেউ ইজারা নেননি ওই হাট। তবে পর পর দু’বছর সিণ্ডিকেট করে ইজারা না দেয়ার অভিযোগ রয়েছে প্রশাসনের বিরুদ্ধে। ওই সিণ্ডিকেটের কবলে পড়ে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। খাস কালেকশনের নামে সেসব টাকা যাচ্ছে প্রশাসনের অসাধু কর্মকর্তা ও ক্ষমতাসীন সিণ্ডিকেটের পকেটে। তবে খাতা কলমে খাস কালেকশন উল্লেখ থাকলেও ১৪৩১ সনে পশু হাটটি ১২ লাখ টাকায় বিক্রি করা হয়েছিলো। সে বছর এ…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত আঞ্চলিক যান লাটা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলু খাঁ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার বেলা ১১টার দিকে উল্ল্যা গ্রামের মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু খাঁ উপজেলার নাটোপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শ্যালো ইঞ্জিন চালিত লাটা কোলা বাজার থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উল্ল্যা মাদরাসা এলাকায় পৌঁছালে নলডাঙ্গা থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফজলু খাঁ নিহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।…

Read More

শার্শা সংবাদদাতা   নবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের অন্যান্য স্থানের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজে চলছে ‘কলম বিরতি’। বুধবার সকাল ১০টা থেকে কাস্টমস হাউজে কোন কাজ হয়নি। অধিকাংশ টেবিল খালি দেখা গেছে। কিছু কর্মকর্তা উপস্থিত থাকলেও কোন কাজ করছেন না। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। কলম বিরতির কারণে নতুন করে কোন পণ্যের আইজিএম ইস্যু করা হয়নি। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে। বেলা ১টা পর্যন্ত কলম বিরতি চলে। কাস্টমস হাউজে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ভাবে ঢাকা থেকে বিষয়টি দেখা হচ্ছে সে কারণে আমরা কোন বক্তব্য দিতে…

Read More