Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক আমার ফুল চাষ জীবনে এবারই প্রথম বাসের ছাদ থেকে ৩০ হাজার টাকার ফুলের খাচি গায়েব হয়ে গেছে। গদখালী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ফুল পাঠানোর নিরাপদ কোনো ব্যবস্থা নেই। ফুল ব্যবসায়িরা আমাদের বলে, “নিরাপদে ফুল পাঠাবা”। কিন্তু আমরা কি করে নিরাপদে ফুল পাঠাবো। বাসের ছাদে ফুল তুলে দিই। শ্রমিকেরা ফুল পৌঁছে দেয়। নিরাপদে ফুল গন্তব্যে পৌঁছে দেয়ার জন্যে সরকারকে উদ্যোগ নিতে হবে’। কথাগুলো বলছিলেন যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া গ্রামের ফুলচাষি সাজেদা বেগম। মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউণ্ডেশনের  (আরআরএফ) উদ্যোগে যশোর শহরের কারাবালা এলাকায় সংস্থার সভাকক্ষে স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় মূল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির নতুন সাধারণ সম্পাদক হিসেবে আনিসুর রহমান লিটন শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুরে নীলগঞ্জ তাঁতীপাড়া সড়কে অবস্থিত সমিতির কার্যালয়ে দুপুর ১২টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার ও যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইসহাক নবনির্বাচিত সাধারণ সম্পাদককে শপথ বাক্য পাঠ করান। এ সময় অ্যাডভোকেট মো. ইসহাক নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটনকে মিষ্টিমুখ করান এবং তাকে তার নির্ধারিত চেয়ারে বসিয়ে দেন। এই অনুষ্ঠানে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি মুসলিম আলীসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে নতুন সাধারণ সম্পাদককে শুভেচ্ছা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শামস্-উল-হুদা স্টেডিয়ামে ফুটবল, এ্যাথলেটিকস্ ও সাঁতার প্রশিক্ষণের এই উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য মো. শফিকুজ্জামান, এ জেড এম সালেক, শ্রী নিবাস হালদার এবং সামিউল আলম শিমুল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নাজিবুল আলম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে ক্রীড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তিনি জেলা ক্রীড়া অফিসের এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রশিক্ষণার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক একজন সৎ ও নিরপরাধ যুবককে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা নাছিমা খানম। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন নাছিমা খানম। তিনি বলেন, তার একমাত্র ছেলে নাহিদ হাসান বাঁধন (৩০) দীর্ঘদিন ধরে যশোর কনসালটেন্সি ফার্ম, কাজীপাড়া বিমান অফিস মোড়ে সুনামের সঙ্গে চাকরি করছেন। তার বিরুদ্ধে থানায় আগে কোনো অভিযোগ বা মামলা ছিল না। নাছিমা খানম অভিযোগ করে বলেন, গত ১০ মে শনিবার সন্ধ্যা ৭টার দিকে কর্মস্থল থেকে তার ছেলেকে পুলিশ একটি মিথ্যে ও সাজানো ধর্ষণ মামলায় গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক তীব্র গরমে হাঁপিয়ে ওঠা পথচারীদের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)। স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে যশোর পৌরসভার ৬টি জন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে শীতল বিশ্রামাগার ও সেবা কেন্দ্র। এই সেবাকেন্দ্রগুলোতে প্রতিবন্ধী, রিকশাচালক, হকার, শ্রমিক, শিশু, বৃদ্ধ ও বস্তিবাসীসহ প্রায় ১৫ হাজার মানুষ বিনামূল্যে ডাক্তারি পরামর্শ, স্যালাইন ও বিশুদ্ধ জল পান করার সুযোগ পাবেন। শহরের জজকোর্ট মোড়, মনিহার, পালবাড়ি, চাঁচড়া, শংকরপুর টার্মিনাল ও নিউ মার্কেট এলাকায় স্থাপিত এই ‘শীতল বিশ্রামাগার ও সেবা কেন্দ্র’ গুলোতে দেখা যায় তীব্র তাপদাহ থেকে বাঁচতে সাধারণ মানুষ বিশ্রাম নিচ্ছে। পাশাপাশি রিক্সাচালক, হকার, প্রতিবন্ধী, শিশু, বৃদ্ধ…

Read More

# উপজেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি জারি # দুটি ফুল বিপণন কেন্দ্রে বেচাকেনার নির্দেশ বাংলার ভোর প্রতিবেদক ‘ফুলের রাজধানী’ খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে ফুল বেচাকেনা বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি সোমবার দুপুরে প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে জনস্বার্থে এই বিজ্ঞপ্তি কার্যকর করার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গদখালী ফুল ব্যবসায়ী ও বিপণনের সঙ্গে জড়িত সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে মঙ্গলবার (১৩ মে) থেকে গদখালীতে যশোর-বেনাপোল মহাসড়কের দুপাশে রাস্তা থেকে ১০ মিটার সীমানার মধ্যে ফুলসহ যেকোনো ধরনের বিপণন কার্যক্রম ও জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হলো। ওই…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরের ভৈরব নদীর কোল ঘেঁষে শান্ত সবুজ কনেজপুর গ্রাম। এই জনপদের ঐতিহ্য আর মানুষের হৃদয়ের গভীরে গেঁথে আছে শ্রী শ্রী বৈদ্যনাথ মন্দির। প্রতি বছর বৈশাখ মাসের শেষ সোমবার এখানে এক ভিন্ন ছবি ফুটে ওঠে। শুধু পূজা-অর্চনা নয়, এই দিনটি সাক্ষী থাকে এক ঐতিহ্যবাহী গ্রামীণ মেলারও। যেখানে ধর্ম আর লোকায়ত জীবন একাকার হয়ে মিশে যায়। সোমবার বৈদ্যনাথতলা যেন পরিণত হয়েছিল এক আনন্দভূমিতে। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা এসে ভিড় করতে শুরু করেন মন্দির প্রাঙ্গণে। দিনের আলো বাড়ার সাথে সাথে মেলা প্রাঙ্গণ লোকারণ্য হয়ে ওঠে। নানা বয়সের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর ও তার চারপাশ।…

Read More

কাজী নূর আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায়/বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাউনি আমার। আমার সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে/নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?। এমন নানা গান, কবিতায় কবিগুরুকে স্মরণ করে ১৬৪তম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন করেছে সুরধুনী সংগীত নিকেতন যশোর। এ উপলক্ষে সোমবার (১২ মে) বিকাল ৫টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুরধুনী। অনুষ্ঠানে সুরধুনী সংগীত নিকেতনের অধ্যক্ষ অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি। আমাদের পথপ্রদর্শক। এ সময় তিনি রবীন্দ্র সাহিত্য এবং রবীন্দ্রসঙ্গীত চর্চা বাড়ানোর আহবান জানান। এছাড়া সুরধুনী আয়োজিত রবীন্দ্র…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। অচিরেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।’ সোমবার বিকেলে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। নার্গিস বেগম বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে জনগণের ভোট প্রদানের সুযোগ প্রদান করতে হবে। সেই নির্বাচনে জনগণ তার পছন্দের ব্যক্তিকে বেছে নেবে। জনগণের সমর্থনে গঠিত সরকার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে দেশ ও জনগণের সব…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মার্চ মাসের তুলনায় এপ্রিলে যশোর জেলার আইনশৃংখলা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। খুন, ধর্ষণ ও দস্যুতার মত অপরাধ বেড়েছে। সার্বিক পরিস্থিত সন্তোষজনক ছিল না। সোমবার সকালে জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই অসন্তোষ প্রকাশ করা হয়। সভায় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম উল্লেখ করেন, এপ্রিল মাসে জেলায় তুলনামূলকভাবে খুন, ধর্ষণ ও দস্যুতার মতো অপরাধ বেড়েছে। যা গত মার্চ মাসে অপেক্ষাকৃত কম ছিল। তবে তিনি আশ্বস্ত করেন ২০২৪ সালের এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের পরিস্থিতি ভাল ছিল। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন তিনি। কিশোর গ্যাংয়ের…

Read More