বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাসুদ রানা নামে এক মোটর গ্যারেজ মালিককে তুলে নিয়ে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী বৈশাখী খাতুন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মাসুদ রানা যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের বাসিন্দা ও স্থানীয় শানতলা মোড়ের সততা মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের মালিক। বৈশাখী খাতুনের অভিযোগ, সদর উপজেলার চুড়ামনকাটি বাজারের শানতলা পেপসির মোড় এলাকায় আমার স্বামী মাসুদ রানার একটি সততা মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার নামে একটি গ্যারেজ আছে। সেখানে কর্মরত অবস্থাগ গত ৩০ এপ্রিল বিকেল ৪টার দিকে যৌথ বাহিনীর একটি গাড়ি এসে গ্যারেজের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে সিভিল পোশাকের একজন লোক…
Author: banglarbhore
নিজস্ব প্রতিনিধি, ডুমুরিয়া বাংলাদেশের কম্পট্রোলার এণ্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডুমুরিয়া উপজেলা হিসাব রক্ষণ বিভাগের আয়োজনে এ বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে সামনে এ সেবার অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় সন্মামিত পেনশানগণের লাইফ ভেরিফিকেশন, ওয়ান স্টপ সার্ভিস, হেল্পডেস্ক, কল সেন্টার ও ওয়েভসাইট সম্পর্কে অভিহিতকরণ, পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ (প্রাপ্যতা, মঞ্জুরি, নমিনি) পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও কমনীয় বিষয়ক পরামর্শ প্রদান, প্রতিবন্ধি সন্তান ও এর প্রাপ্যতা ও করণীয় বিষয়ক বিভি-বিধান, পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ, পেনশনগণের তথ্য সংশোধন ও পরিবর্তন, ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর, নমিনি ইত্যাদি বিষয় নিয়ে সেবা প্রদান…
বাংলার ভোর প্রতিবেদক ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস) হিসেবে স্বীকৃতি দেয়ার দাবিতে দেশব্যাপি আন্দোলনে নেমেছেন সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। ৭ মে এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো লিখিত সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। শিক্ষার্থীরা একে “রাষ্ট্রীয় উদাসীনতা ও পেশাগত অবমূল্যায়ন” হিসেবে অভিহিত করেছেন। এর প্রেক্ষিতে ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবসকে “প্রতিবাদী দিবস” হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। ওইদিন দেশের বিভিন্ন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রতীকী নাটক ও বিক্ষোভ সমাবেশ’ অনুষ্ঠিত হবে। আয়োজকদের মতে, এর মাধ্যমে শিক্ষাগত বৈষম্য ও পেশাগত নিপীড়নের চিত্র তুলে ধরা হবে।
বাংলার প্রতিবেদক যশোর সংবাদপত্র পরিষদের কোষাধ্যক্ষ ও দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবুল গুরুতর অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। তিনি দীর্ঘদিন ধরে ‘সারভাইকাল স্পনডয়লোসিস’ রোগে ভুগছেন। ইদানিং তার ঘাড়ে ও কোমরে ব্যথা যন্ত্রণা বেড়ে যাওয়ায় দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের পাশাপাশি বাসায় থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন। তার দ্রুত সুস্থতা কামনায় দৈনিক স্পন্দন পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মাগুরা সংবাদদাতা দেশব্যাপী আলোচিত মাগুরার চাঞ্চল্যকর সেই ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত মাগুরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান উভয় পক্ষের বক্তব্য শুনেন। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার (পিপি) মনিরুল ইসলাম মুকুল জানান, সোমবার সকালে এ মামলায় অভিযুক্ত সকল আসামিকে আদালতে হাজির করা হয়। প্রথমে রাষ্ট্রপক্ষ থেকে ২৯ জন সাক্ষীর সাক্ষ্য পাঠ করে শুনানো হয়। রাষ্ট্রপক্ষ আসামি হিটু শেখের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সজিব ও রাতুল শেখের বিরুদ্ধে প্যানাল কোডের ৫০৬ ধারার দ্বিতীয় অংশের ও জাহেদা…
বাংলার ভোর ডেস্ক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, ‘আইন যেটা হয়েছে সেটা কার্যকর করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এই প্রজ্ঞাপনের পর আওয়ামী লীগ কোনো ধরনের অস্থিরতার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে জাহাঙ্গীর আলম এ কথা বলেন। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার যুক্তিসংগতভাবে মনে করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারা-১৮(১) অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের…
মহেশপুর সংবাদদাতা মহেশপুরে ভাই হত্যার প্রতিশোধ নিতে ইব্রাহিম নামে এক যুবককে গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছে। রোববার রাতে উপজেলার নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা পাল্লাটিপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ইব্রাহিম ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় সোমবার সকালে বাঘাডাঙ্গা খলিফাপাড়ার শামসুল মন্ডলের ছেলে রফিকুল ইসলাম রফি ও বাঘাডাঙ্গা পাল্লাটিপাড়ার আব্দুল জলিলের ছেলে চঞ্চল হোসেনকে আসামি করে মামলা করা হয়েছে। জানা গেছে, গুলিবিদ্ধ ইব্রাহিমের ভাই বাঘাডাঙ্গার চিহ্নিত সন্ত্রাসী ও জোড়া হত্যা মামলার পলাতক আসামি তরিকুল ইসলাম আকালে। এর আগে অভিযুক্ত রফিকুল ইসলামের ভাই ও চাচাকে গুলি করে হত্যা করেন তরিকুল ইসলাম ওরফে আকালে। ভাই হত্যার প্রতিশোধ নিতে রোববার রাতে বাজার থেকে…
কাজী নূর মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এক অনুপম চিত্র দেখা গেল যশোরের মুনশি মেহেরুল্লাহ ময়দানে। ‘শেকড়’ যশোরের উদ্যোগে রোববার সন্ধ্যায় রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হলো ‘রত্নগর্ভা সম্মাননা ও মায়েদের সমাবেশ’। হৃদয় ছুঁয়ে যাওয়া গানের মূর্ছনা আর মাতৃবন্দনার আবেগঘন আবহে সম্মানিত করা হলো পাঁচ মহীয়সী রত্নগর্ভা মাকে। কবি ও গীতিকার ড. শাহনাজ পারভীনের লেখা “মায়ের জন্য সৃষ্টি হলো দিবস রাতি” গানটি যখন মঞ্চে পরিবেশিত হচ্ছিল, তখন দর্শক সারিতে বহু নারী-পুরুষের চোখ অশ্রুসজল হয়ে ওঠে। কেউ রুমাল দিয়ে চোখ মুছছিলেন, কেউ আবার অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন মঞ্চের দিকে। এমন এক আবেগপূর্ণ পরিবেশে প্রধান অতিথি ও অন্যান্য বিশিষ্টজনেরা পাঁচজন গর্বিত মাকে…
বাংলার ভোর প্রতিবেদক আগামী ১৬ মে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যে’ ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” খুলনায় অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে যশোর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বর্তমান নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ,…
বাংলার ভোর প্রতিবেদক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। রোববার বিকেলে সংগঠনটির শহর শাখার উদ্যোগে দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ হয়। সমাবেশে থেকে নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বরেন করেন। জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণিহার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এর আগে দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশের ইতিহাসে আওয়ামী লীগ জখন্য দমন-পীড়ন চালিয়েছে। আওয়াামী লীগ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামপন্থী রাজনীতি এবং আলেম সমাজের ওপর বারবার আঘাত হেনেছে। পতিত স্বৈরাচার সরকারের শাসনামলে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ফাঁসি,…