Author: banglarbhore

মাগুরা সংবাদদাতা মাগুরায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন রোববার সকালে প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এম মোসলেম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন পরিষদের মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক এম বি বাকের ও সেক্রেটারি জেনারেল তাজিরুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক খলিফা খাজা আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা অলিউর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খোন্দকার সেলিম উদ্দিন, সাইফুল ইসলাম ঝন্টু, দিলীপ কুমার টিকাদার, অ্যাডভোকেট ইসলাম আলী সরদার, নিমাই চন্দ্র বিশ্বাসসহ আরও অনেকে। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী…

Read More

শেখ জালাল জুলাই বিপ্লবে শহিদ ইমতিয়াজ আহমেদ জাবির। ঢাকায় পুলিশের গুলিত নিহত হন তিনি। শহিদ বীর সন্তানের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন মা শিরিন আক্তার। মা আজও চোখের পানি ফেলছেন। একজন মা কীভাবে তার প্রাণপ্রিয় ছেলের গুলিবিদ্ধ লাশের গন্ধ ভুলে যাবেন? কীভাবে ভুলবেন হাসপাতালে চিকিৎসাধীন ছেলের সেই আর্তনাদ ? জাবিরের মায়ের আর্তনাদ আজও বহমান। জাবির ছিল প্রাণপ্রিয় সন্তান, যাকে তিনি জন্ম দিয়েছেন, কোলেপিঠে করে মানুষ করেছেন। সেই জাবিরে সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতা তাকে ধুকে ধুকে মারছে দুঃস্বপ্নের মতো। যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামের নওশের আলী ও শিরিনা আক্তারের একমাত্র ছেলে জাবির। এসএসসি ও এইচএসসিতে মেধার সাক্ষর রাখা জাবির সাউথ-ইস্ট…

Read More

# একাদশ শ্রেণির পাঠদান ব্যাহত # টিউটোরিয়াল পরীক্ষায় অংশ নেয়নি ৪৫ জন # বিয়ে হওয়ায় পরীক্ষা দেবে না ২০ ছাত্রী # অভিভাবকরা আসেন না মিটিংয়ে # হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার গ্রুপে যোগাযোগ করে অংশ নেন ব্যবহারিক ক্লাসে #  কলেজে এ প্লাস ছাড়া মেলেনা ভর্তির সুযোগ এসএম জালাল  যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ৮৫ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ কলেজের একাদশ শ্রেণীর পাঠদান চলছে জোড়াতালিতে। পাঠদানের চেয়ে কোচিং সেন্টারে শিক্ষার্থী ও শিক্ষকরা বেশি মনোযোগী। এক ডজন শিক্ষক পরোক্ষ ও প্রত্যক্ষভাবে কোচিং ব্যবসায় জড়িত। শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি যেমন কম, তেমনি শিক্ষকদেরও পাঠদানের আগ্রহ কম। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষকরা নিয়মিত ক্লাসে আসেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক তাপমাত্রার পারদ ক্রমেই উপরে উঠছে দক্ষিণ-পশ্চিমের জেলা যশোরে। গত পরশু দিনের চেয়ে এক ডিগ্রি বেড়ে শনিবার দাঁড়ায় ৪০ দশমিক চার ডিগ্রি সেলিসিয়াস। এর আগে শুক্রবার জেলায় তাপমাত্রার পারদ ছিলো ৩৯ দশমিক ৮ ডিগ্রিতে। ক্রমেই তাপমাত্রার পারদ বৃদ্ধিতে বিপর্যস্ত হয়ে পড়ছে প্রাণীকূল। রোদে পুড়ছে পথঘাট, বাতাসে যেন ঝরছে আগুনের ফুলকি। গ্রীস্মের দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকেরা বিপাকে পড়েছেন। শহরের বিভিন্ন স্থানে সড়কে গলে গেছে রাস্তার পিচ। হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে অতিরিক্ত রোগী ভর্তি হচ্ছে। বিভিন্ন খামারে গবাদিপশু মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস বলছে, শিগগির মিলছে না স্বস্তি। আরও কয়েক দিন থাকতে পারে এই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান বলেছেন, উইলিয়াম শেক্সপিয়র, জন কিটস, ভার্জিলসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বড় বড় কবি সাহিত্যিক রয়েছেন। কিন্তু তারা কেউ সাহিত্যের সকল শাখায় বিচরণ করতে পারেননি। তবে এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতিক্রম। একমাত্র সাহিত্যের সকল শাখায় সফলভাবে বিচরণ করেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তিনি বাংলার গর্ব, বাঙালির গর্ব। শনিবার বিদ্রোহী সাহিত্য পরিষদ-বিএসপি যশোরের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত কবিতা পাঠ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কবি আমিরুল ইসলাম রন্টু, বীরমুক্তিযোদ্ধা কবি আব্দুল খালেক। আলোচক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বোনাপোলের খড়িডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে। শনিবার যশোর জেনারেল হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, কয়েক বছর আগে সুমন ৪০ হাজার টাকার বিনিময়ে একই গ্রামের মশিয়ার, মফিজুল ও শহিদুল্লাহর কাছ থেকে ১২ শতক জমি চাষের জন্য বন্ধক রাখেন। চুক্তিপত্র শেষ হয়ে যাওয়ায় সুমন মশিয়ারদের কাছে টাকা ফেরত চাইতে থাকে। কিন্তু তারা টাকা ফেরত না দিয়ে জমিটি নিজেদের দখলে নিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে। শুক্রবার রাতে সুমন আবারও টাকা চাইতে মশিয়ারদের বাড়িতে যান। এ সময় তাদের দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর সুমন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম বাবলু ও যশোর সদর উপজেলার রহিমপুর গ্রামের জাহিদ হাসান। কোতোয়ালি থানার এসআই আব্দুস সবুর জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নেতাকর্মীরা নাশকতা চালায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। আটকদের ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে ওই মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Read More

ঝিকরগাছা সংবাদদাতা ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ান বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষে গুরুতর আহত হয়েছেন আপন দুই ভাই। আহতরা হলেন, বালিয়া গ্রামের ছেলে মো. আশা ও মো. মইদুল। ঘটনাটি ঘেেট, শনিবার বিকেলে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর জামতলা মোড়ে। স্থানীয়রা জানান, মো. আশা এবং তার ভাই মইদুল প্রথমে ছুটিপুর বাজার কমিটির সভাপতি আহম্মদ আলীর দোকানে হামলা করতে যায়। সেখানে অস্ত্রের মহড়া প্রদর্শন করে স্থান ত্যাগ করে। ঘন্টাখানেক পর আশা ও মইদুল দুই ভাই তাদের জামতলা মোড় দলীয় অফিস থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে বের হন। পথিমধ্যে সভাপতি আহম্মদ আলীর ছেলে বিপ্লব, কাগমারী গ্রামের রমজানের ছেলে নশু ও লুৎফর খাঁর ছেলে মোহর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বাংলাদেশ সরকারের গৃহায়ন তহবিলের উদ্যোগে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া জেলাধীন গৃহায়ন তহবিল সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের আরআরএফ ভবনে এনজিও প্রতিনিধি ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন তহবিল স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খাঁন। বিশেষ অতিথি ছিলেন মাইক্রো-ক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক কামাল হোসেন, বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউণ্ডেশন আরআরএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, জাগরণী চক্রের উপনির্বাহী পরিচালক মেরিনা আখতার। স্বাগত বক্তৃতা করেন আরআরএফের উপনির্বাহী পরিচালক পিংকু রিতা বিশ্বাস, গৃহায়ন তহবিলের সার্বিক বিষয়ে তুলে ধরেন অতিরিক্ত পরিচালক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সদর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ। তিনি শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করতে অনুরোধ জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ও সাংস্কৃতিক প্রতিযোগীতার ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিষেশ অতিথি…

Read More