বাংলার ভোর প্রতিবেদক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় কারা জড়িত সে ব্যাপারে অনুসন্ধান চলছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকি জড়িতদের আইনের আওতায় আনা হবে। শনিবার বিকেলে যশোরের কেশবপুর পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা আমাদের সরকারের বিবৃতি দিয়েছি। আজ রাতে মিটিং আছে, সেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়ে আলোচনা করতেই উপদেষ্টা পরিষদের জরুরি এ মিটিং।’ শফিকুল আলম বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টের পতনে তাদের (ভারতের) মাথা খারাপ হয়ে গেছে। সে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ফেসবুকে আপত্তিকর মন্তব্য এবং বিভিন্ন ধরনের হুমকির অভিযোগে ফারহানা হোসেন অরণ্য (১৯) নামের এক তরুণী যশোর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি লিংকন হোসাইন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন। অভিযোগকারী ফারহানা হোসেন বর্তমানে যশোর সরকারি মহিলা কলেজের ছাত্রী এবং ওয়াপদা গ্যারেজ মোড় ছাত্রী মেসে বসবাস করেন। জুলাই আন্দোলনে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগে ছিলেন তিনি। লিখিত অভিযোগে অরণ্য উল্লেখ করেন, লিংকন হোসাইন যশোর পলিটেকনিক কলেজের ছাত্র এবং যার ফেসবুক আইডি ‘Lingkon Hossain’, তার ফেসবুক ফ্রেন্ডলিস্টের মাধ্যমে পরিচিত। গতকাল শুক্রবার (৯ মে) আনুমানিক রাত ১২ টা ৩০ মিনিটে লিংকন তার ফেসবুক কমেন্ট বক্সে অপ্রাসঙ্গিক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে নান্নু চৌধুরি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৯৪ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। শনিবার বিকেলে শহরের রবীন্দ্রনাথ সড়কে(আরএন রোড) অবস্থিত সংগঠনটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নান্নু ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সচিব শহীদ আনোয়ার। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য চৌধুরি মাহমুদ রেজা এবং গোলাম ফারুক লিটন। ট্রাস্টের সদস্য কাজী আব্দুল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত মোট ৯৪ জন শিক্ষার্থীকে ২ লাখ ৮৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট আজিজুর রহমান সাবু। অনুষ্ঠানে বক্তারা…
বাংলার ভোর প্রতিবেদক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত জন্মস্থান সাগরদাঁড়ি পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) শফিকুল আলম। শনিবার দুপুরে সরকারি সফর হিসেবে সাগরদাঁড়ির মধুপল্লীতে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত সাংবাদিক এস.এস রাশেদুল ইসলাম সফর সঙ্গী হিসেবে ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আজহারুল ইসলাম, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাতুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। সফরকালে শফিকুল আলম মধুকবির স্মৃতিবিজড়িত বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবগত হন।…
শার্শা সংবাদদাতা যশোরের বেনাপোল ধান্যখোলা সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশী নাগরিক দুইজন হিজড়াকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে জেলেপাড়া ডিউটি পোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র অধীনস্থ ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া ডিউটি পোস্টের একটি টহলদল অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ওই দুজনকে আটক করে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা হলেন, পাবনা সদরের জালালপুর গ্রামের জাহিদুল ইসলাম (২২) এবং কুচিয়ামারা গ্রামের জহিরুল ইসলাম (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ৫ বছর আগে ভারতে গিয়েছিলো। বিষয়টি নিশ্চিত করেছেন জেলেপাড়া বিজিবি পোস্ট কমান্ডার নায়েব…
মাগুরা সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মাগুরা আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইটখোলা বাজারে জেলা কৃষকদলের আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে কৃষকদল সবসময় মাঠে ছিল, আছে এবং থাকবে। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, বর্তমান কৃষি নীতির সংস্কার এবং কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কৃষকদল কাজ করে যাচ্ছে। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা। পথসভায় আরও উপস্থিত ছিলেন…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছে অপদ্রব্য পুশের অভিযোগে পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত অপদ্রব্য পুশ করা ৫১২ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার নূরনগর ইউনিয়নে কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ করে যৌথ বাহিনী। এসময় জেলি পুশ করার অভিযোগে নূরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার চার সহযোগীকে আটক করা হয়। পরে শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের পাঁচজনকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ সময় জব্দকৃত চিংড়ি মাছগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানকালে সেনাবাহিনীর…
# মিশ্র প্রতিক্রিয়া শিক্ষকদের বাংলার ভোর প্রতিবেদক দেশে প্রথমবারের মতো শুরু হওয়া যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের অনলাইন প্রশ্নব্যাংক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে ২০১৯ সাল থেকে চলে আসা এ কার্যক্রম বন্ধ করে দেয়ায় শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন, বোর্ডের প্রশ্নব্যাংকের কারণে মানসম্মত প্রশ্নপত্র প্রণয়ন হতো। মূল বই থেকে প্রশ্ন হওয়ায় গাইডনির্ভরতাও কমেছিল। এমনকি অভিন্ন এই প্রশ্নে প্রাকনির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা নেওয়াতে দুবার যশোর বোর্ড দেশসেরা হয়েছিল এসএসসিতে।…
# তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই #সারাদেশে ৭২ ঘণ্টার মধ্যে তীব্র তাপপ্রবাহের আভাস বাংলার ভোর প্রতিবেদক দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোরের ওপর দিয়ে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। মাঝে কিছুদিন বিরতি দিয়ে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে এ জনপদে। প্রচন্ড গরমে পুড়ছে গোটা জনজীবন। বিপর্যস্ত হয়ে পড়ছে প্রাণীকূল। অনেকেই হিটস্ট্রোক, পানিশূন্যতা ও দুর্বলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার দুপুরের পর রাস্তাঘাটে লোকজনের সংখ্যা তুলনামূলক কম ছিল। সেই সাথে এই গরমের কারণে অনেকে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। অনেকটাই ফাঁকা দেখা গেছে…
বাংলার ভোর প্রতিবেদক ভোটের অধিকার নিশ্চিত ও জনগণের সরকার গঠন করতে বিএনপি কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছে। সেই ৩১ দফায় জাতির মুক্তির কথা বলা হয়েছে। এটি বাস্তবায়ন হলে মানুষ তার অধিকার ফিরে পাবে। ভোটের অধিকার যতক্ষণ না পর্যন্ত ফিরে পাবে ততক্ষণ পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার বিকেলে যশোর নগর মহিলা দলের ৬ নম্বর ওয়ার্ড শাখার কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন। নগর মহিলা দলের ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি হেলেনা পারভীনের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে…