Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যশোরের দড়াটানায় অবস্থান কর্মসূচি শুরু করেছে ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের ছাত্র-জনতা। শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ ও তাদের সমমনা শিক্ষার্থী ও জনতা এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করেন। আওয়ামী লীগ ব্যান ব্যান’, ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘শেখ হাসিনার ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেয় বিক্ষোভকারীরা। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এটি দাবি নয় এটি তাদের সিদ্ধান্ত মন্তব্য করে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল হিসেবে দেশে জুলুম-নিপীড়নের ইতিহাস সৃষ্টি করেছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মঞ্চবীর পদক প্রদানের মধ্য দিয়ে যশোরে শেষ হলো তিন দিনের বৈশাখী লোকনাট্য উৎসব। শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে মুনশি মেহেরুল্লাহ ময়দান যশোরের রওশন আলী মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জসিম উদ্দিন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, প্রত্যয় থিয়েটারের সভাপতি অ্যাড. চুন্নু সিদ্দিকী। সমাপনী অনুষ্ঠানে দেশের শিল্প সংস্কৃতি চর্চায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাঁচ জেলার পাঁচজনকে ‘মঞ্চবীর পদক ২০২৫’ প্রদান করে নাট্য গবেষণা কেন্দ্র যশোর। পদকপ্রাপ্তরা হলেন, লোকনাট্যে গাইবান্ধার জেলার জুলফিকার চঞ্চল, লোকনৃত্যে নোয়াখালীর কামরুল হাসান ফেরদৌস, ঐতিহাসিক নাটক নির্মাণে নওগাঁর রাজা ফকির নাটকে যশোরের মাসউদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সুষ্ঠু ও নির্বিঘ্নে গুচ্ছ পদ্ধতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পঞ্চম বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ ইউনিটে যবিপ্রবি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৫৮৫১ জন। এরমধ্যে ৯৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। শুক্রবার ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একইদিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যবিপ্রবি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ইউনিয়ন পরিষদের মেম্বরসহ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার সকালে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তারা হলেন, চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বর জাহাঙ্গীর হোসেন, চৌগাছা সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, যশোর সদর উপজেলার বলরামপুর মধ্যপাড়ার আনোয়ার হোসেন ও নওয়াপাড়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রবিউল ইসলাম লাল্টু। তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবারই তাদেরকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে। কোতোয়ালি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে বহুমাত্রিক জ্ঞানচর্চা কেন্দ্র প্রাচ্যসংঘ যশোরের আয়োজনে আলোচনা, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। প্রাচ্যসংঘ’র সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে শুক্রবার বিকেল ৫টায় শহরের সার্কিট হাউস পাড়ায় প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। জেলা প্রশাসক আশা প্রকাশ করে তার বক্তব্যে বলেন, আমাদের কেউ কেউ একদিন নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরকেও ছাড়িয়ে যাবেন। তিনি আরো বলেন, আমরা সাহিত্য পড়ি নিজেকে সুন্দর রাখতে, মনকে সুন্দর রাখতে। বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে স্কুল পড়ুয়া ৩৭ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও সম্মিলনী সেবা সংস্থার বাস্তবায়নে ওই বাইসাইকেল বিতরণ করা হয়। সম্মিলনী সেবা সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক আনিসুর রহমানের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সাবেক অতিরিক্ত সচিব ড. জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সম্মিলনী সেবা সংস্থার পরিচালক আব্দুল্লাহ-নূর-আল আহসান, সহসভাপতি আসাদুজ্জামান খান, কোষাধ্যক্ষ কৃষ্ণ রঞ্জন নাথ, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্ত্তী, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর…

Read More

শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলী সরদারের সঞ্চালনায় শহরতলীর ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী বহুমুখী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন। এ সময় বক্তারা দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে। ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিষয়ে চোখ কান খোলা রেখে আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে সবাইকে একসাথে…

Read More

দেবহাটা সংবাদদাতা দেবহাটার ইছামতি নদী থেকে পেতে রাখা জালে ধরা পড়েছে বিশাল আকৃতির শতবর্ষী এক কচ্ছপ। দেবহাটার বসন্তপুর স্লুইস গেটের পাশ থেকে এই কচ্ছপটি ধরা পড়ে। স্থানীয়রা জানান, দেবহাটা গ্রামের বাবু ইছামতি নদীতে মাছ ধরার জন্য শুক্রবার সকালে জাল বাঁধেন। পরে দুপুরের দিকে দেখেন তার জালে বিশালাকৃতির একটি কচ্ছপ আটকে আছে। এ সময় স্থানীয়দের সহায়তায় জাল থেকে কচ্ছপটিকে অবমুক্ত করা হয়। স্থানীয়রা এই কচ্ছপটি দেখে সেটিকে কাটা কচ্ছপ ও ওজন আনুমানিক ৩০ কেজির মতো হবে বলে মন্তব্য করেন। তারা আরো জানান কচ্ছপটির বয়স শতবছরের ওপরে হবে। পরে বাবু কচ্ছপটিকে বিক্রির জন্য বাজারে নিয়ে গেলেও পথিমধ্যে সেটি মারা যায়। এদিকে এ…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জের পল্লীতে ভূমিদস্যুদের কবল থেকে আটলেখালী খাল উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা বাদ কালিগঞ্জ উপজেলার দক্ষীণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের সাধারণ জনগণের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি নুরুজ্জামান পাড়, সাবেক যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম বারী, বিশিষ্টজন আব্দুল মান্নান, ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা আব্দুল খালেক, শাহিনুর রহমান মীর প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, উপজেলার নৌবসপুর, নীলকন্ঠপুর, বন্দকাটি ও ফতেপুর গ্রামের শতশত হেক্টর জমির পানি নিস্কাশনের একমাত্র খালটি আজও জবরদখল করে খাচ্ছে ভুমিদস্যু নীলকণ্ঠপুর গ্রামের মৃত্যু বদরুদ্দীন সরদারের ছেলে জলিল সরদার, খলিল সরদার, সুমন সরদারসহ তাদের দোসররা। সে কারণেই…

Read More

বাংলার ভোর ডেস্ক তরুণ ভোটারদের কাছে টানতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসাবে মে মাসজুড়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দুদিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করবে। ১০ সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে কর্মসূচি পালন করা হচ্ছে। প্রতিটি বিভাগে ভিন্ন ভিন্ন শিরোনামে সেমিনার হবে। অভিন্ন শিরোনামে হবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। চট্টগ্রাম মহানগরে শুক্রবার প্রথম সেমিনার ও শনিবার প্রথম বিভাগীয় সমাবেশ হবে। কর্মসূচি সফল করতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এতে ভোটাধিকার প্রতিষ্ঠা, তরুণদের মানবসম্পদ হিসাবে গড়ে তোলা এবং জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করাসহ বিভিন্ন বার্তা দেবে তিন সংগঠন। সংশ্লিষ্টদের সঙ্গে…

Read More