Author: banglarbhore

মনিরুজ্জামান মনির যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রধান ফটক সংলগ্ন সড়কের ফুটপাত দখল ও যত্রতত্র পাকিং করায় যানজট তীব্র হচ্ছে। অপরদিকে, হাসপাতাল চত্বরের ইজিবাইক, অটো রিক্সা হাসপাতাল চত্বরে এলোমেলো পার্কিং করায় চলাচলে বিঘ্ন ঘটছে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয় বলে অভিযোগ রয়েছে। সরেজমিনে দেখা যায়, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের সড়কে রিক্সা, অটোরিক্সা, ব্যাটারিচালিত রিক্সা, কাভার্ড ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন প্রকারের যানবাহন এ সড়কে চলাচল করে। হাসপাতালের সামনে বা ভিতর থেকেও রোগীসহ রোগীর স্বজনরা ওঠানামা করে। আবার বিভিন্ন যানবাহনের চালক যাত্রী পাওয়ার আশায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ্বাস করে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তারা সকলেই বিএনপি পরিবারের সদস্য। কারণ বিএনপি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিষ্কন্টক এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য বিগত ১৭ বছর লড়াই করেছে। সেই লড়াইয়ে যারা অংশ নিয়েছেন তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব মেনেই অংশ নেন। বৃহস্পতিবার সদর উপজেলার উপশহর ইউনিয়ন মহিলা দল ও যশোর নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত পৃৃথক দুটি মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সকলে মিলে দেশকে নতুন ভাবে গড়তে হবে। যে দেশ হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের। সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজও বিএনপির লড়াই চলমান। এই লড়াই সেই দিন শেষ হবে, যেদিন জনগণ তার নিজের পচ্ছন্দের ব্যক্তিকে ভোট দেয়ার সুযোগ পাবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার তাদের প্রত্যাশার বাংলাদেশ বির্নিমাণ করবে। বৃহস্পতিবার সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখহাটি হাইকোর্ট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির খানার বৈদ্যুতিক বাল্ব ও ওয়াশরুমের স্টিলের পানির ট্যাপ চুরির সময় হাতে নামে আব্দুল কাদের (২২) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দেয়া হয়েছে। এই ঘটনায় ওই আদালতের পেশকার ও ভারপ্রাপ্ত নাজির শাহ আলম কোতয়ালি থানায় একটি মামলা করেছেন। শাহ আলম জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাল্প ও পানির ট্যাপ চুরি করে। সে সময় পরিচ্ছন্নকর্মী তুষান বিশ্বাস তাকে দেখে ফেলে এবং হাতেনাতে আটক করে। তখন সে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে কাদেরকে আটক করে। এবং গণপিটুনি দেয়। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাদেরকে আটক করে। বৃহস্পতিবার কাদেরকে আদালতের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে অভিনব কায়দায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্প্রে শরীরে প্রয়োগ করে একটি ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছে সংঘবদ্ধ প্রতারক চক্র। ভুক্তভোগী ইজিবাইক চালক ফজের আলী (৪১) এই ঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ফজের আলীর বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে। বর্তমানে তিনি যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকার হান্নানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি প্রতিদিনের মতো তার নিজস্ব ব্যাটারিচালিত নীল রঙের ইজিবাইক নিয়ে যশোর জজ কোর্ট মোড়ে অবস্থান করছিলেন। এ সময় দু’অজ্ঞাত ব্যক্তি তার ইজিবাইকে যাত্রী হিসেবে ওঠে এবং চাঁচড়া মোড়ে যাওয়ার কথা বলে। তাদের মধ্যে একজন…

Read More

নিজস্ব প্রতিনিধি, ডুমুরিয়া ডুমুরিয়ায় এক আওয়ামী দোসরকে বাড়ি থেকে ধরে নিয়ে মারপিট শেষে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার সকালে উপজেলার ধামালিয়া ইউনিয়নের মান্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধামালিয়া ইউনিয়নের মান্দ্রা গ্রামের খালেক সরদারের ছেলে মশিয়ার সরদারকে (৫০) মারপিট শেষে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। তিনি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিগত সময়ে এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়াসহ জমি দখল ও কেনাবেচা থেকে শুরু করে শালিস-বিচারের নামে টাকা আত্মসাৎ, পুলিশ দিয়ে বিএনপি-জামায়াতে ইসলামী নেতাকর্মীদের হয়রানি, জোর করে ঘের দখল, প্রভাব খাটিয়ে পাওনাদারের টাকা আত্মসাৎ ছাড়াও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক তিন বন্ধু একসাথে খালের পানিতে গোসলে নামার পর লাশ হয়ে ফিরলেন আবদুর রহমান নামে এক যুবক।  বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে যশোর সদর উপজেলার ধানঘাটা নালিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুর রহমান যশোর শহরের বারান্দীপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে। নিহতের খালা মনি খাতুন জানান, গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয় আবদুর রহমান। এরপর আর ফিরে আসেনি। মোবাইলের মাধ্যমে জানতে পারি আব্দুর রহমানের লাশ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী লিটন ও মাহফুজ জানান, দুপুর সাড়ে ১২ টায় তিন বন্ধু মিলে খালে গোসল করতে নামেন। গোসল শেষে দুইজন উঠে এলেও একজন ডুবে যায়। তখন বাকি দুইজন স্থানীয়দের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের উপর দিয়ে ফের বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। বৃহস্পতিবার দুপুর ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার যা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। এতে গরমের তীব্রতাও বেড়েছে। তীব্র রোদের প্রচণ্ড প্রখরতায় মানুষ ঘরের বাইরে কম বের হচ্ছে। দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা ঘরের বাইরে বের হলেও ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নিচ্ছেন তারা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বয়ে যাওয়া তাপপ্রবাহ কয়েকদিন অব্যহত থাকতে পারে। গরম ও আর্দ্রতার সংমিশ্রণে বাড়বে গরমের অনুভূতি ও অস্বস্তি। এদিকে দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা সামান্য কিছুটা কম থাকবে। তবে আকাশে মেঘ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জিলা স্কুল জামে মসজিদের খতিব আশরাফ আলী। চলতি বছরে হজে যাওয়ার জন্য যোগাযোগ করেন যশোর শহরের টিবি ক্লিনিক রোডস্থ স্মার্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে হজ এজেন্সির সাথে। প্রাক নিবন্ধন, যাবতীয় কাগজপত্রসহ এজেন্সির কথায় চুক্তিবদ্ধ হয়ে পাঁচ লাখ ১০হাজার টাকা পরিশোধ করেন। হজ যাত্রা শুরুর কয়েকদিন আগে চূড়ান্ত কাগজপত্র না পাওয়ায় হজে যেতে পারেননি তিনি। অভিযোগ, হজের পুরো টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এজেন্সির প্রতিনিধি মোয়াল্লিম আবু হুরায়ারা। নিয়ত করেও দালালের খপ্পরে পড়ে হজে যেতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত মসজিদের এই খতিব। তিনি বলেন, ‘আমাকে হজে পাঠানোর জন্য আবু হুরায়রার কাছে ৫ লাখ ১০ হাজার টাকা দিয়েছি।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ‘অন দ্যা সাইড অফ হিউম্যানেটি’ প্রতিপাদ্য স্লোগানে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি, চিত্রাংকন ও আলোচনা সভার আয়োজন করে জেলা ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট যশোরের সহসভাপতি দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলুু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের মধ্যে…

Read More