শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা অফিসার্স ক্লাবে দুই দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপকূলীয় জনপদের বিভিন্ন সাংবাদিক সংগঠনের ২০ জনসহ পাঁচ শিশু সংবাদকর্মী কর্মশালায় অংশ নেন। বেসরকারি সংগঠন এ্যাকশনএইডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপি কর্মশালায় প্রথম দিনের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। কর্মশালায় অংশগ্রহণকারীদের তিনি প্রতিবেদন লেখার কৌশল, নিয়ম, স্পট রিপোর্ট, অনুসন্ধানী প্রতিবেদন, ফিচার ও উপসম্পাদকীয় লেখার বিষয়ে ধারনা দেন। এর আগে অনুষ্ঠানের উদ্বোধনসহ শিখন, পরিবেশ সৃষ্টি পরিচিতি ও কর্মশালা ও প্রশিক্ষণের উদ্দেশ্য ও নিয়ামাবলীর সম্পর্কে আলোচনা করেন সিনিয়র রিপোর্টার…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার এক মাস পর উল্টো মৃতের স্বামী ও ভাইপোর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত চিকিৎসক হাসিব মো. আলী হাসান। অভিযোগে ডা. হাসিব উল্লেখ করেন, গত ৪ এপ্রিল সকাল ৯টা ১৫ মিনিটে তিনি জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাসিন্দা উপল ও তার চাচা খন্দকার মাসুদুল হক এক নারী রোগী নিয়ে আসেন। তখন তিনি তৎক্ষণাৎ রোগীর কাছে ছুটে যান এবং প্রয়োজনীয় চিকিৎসার চেষ্টা করেন। কিন্তু ওই সময় রোগীর স্বজন উপল তার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে তিন দিনব্যাপি বৈশাখী লোকনাট্য উৎসব শুরু হয়েছে। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং যশোর জেলা শিল্পকলা একাডেমি ও নাট্য গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনায় এ উৎসবের উদ্বোধন করেছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বুধবার সন্ধ্যায় যশোর মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এমনিতে সাহিত্য সংস্কৃতির দিক দিয়ে যশোরের সুনাম রয়েছে। তার উপর যশোরকে ‘কালচারাল সিটি অফ বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে চাই। জিআই পণ্যে যেমন, ঠিক তেমনি যশোরকে ব্রান্ডিং করতে চাই। যশোর ইতিহাস ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে চাই। কবি ও আবৃত্তি শিল্পী অরুণ মজুমদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্য গবেষণা কেন্দ্রের পরিচালক শিপন চৌধুরী।…
বাংলার ভোর প্রতিবেদককবি, লেখক, গল্পকার, ঔপন্যাসিক ড. শাহনাজ পারভীনের লেখা শিশুতোষ গ্রন্থ (তাসফি), কাব্যগ্রন্থ (নিধি), গল্পগ্রন্থ (ভাতের থালা) পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল পাঁচটায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদে অ্যাড. জি. এম. মুছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। দ্যোতনা সাহিত্য পরিষদ যশোরের আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা ও যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি লেখক ড. শাহনাজ পারভীন। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল, সাংবাদিক ও কবি তহীদ…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ নেতা জামাল উদ্দিনের ধানের গোলাঘর পরিস্কার করতে যেয়ে গোলাঘরে থাকা ককটেল বিস্ফোরণে শাহানারা বেগম (৫০) নামে এক নারী শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে পৌরসভার মধ্যকুল এলাকার ওই যুবলীগ নেতার বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত নারী শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কেশবপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে মধ্যকুল এলাকার আব্দুল গণি শেখের ছেলে পৌর যুবলীগ নেতা ও ১৫ মামলার আসামি জামাল উদ্দিনের (৩৪) বাড়ির ধানের গোলাঘর পরিষ্কার করার সময় লাল কসটেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান নারী শ্রমিক…
বাংলার ভোর ডেস্ক কারাবন্দী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিকেল পাঁচটায় যশোর জজ কোর্ট ঈদগার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি জজকট মসজিদ মোর থেকে শুরু হয়ে মনিহার এগিয়ে শেষ হয়। সমাবেশে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখার সমালোচনা করেছেন দলের জেলা সহকারী সেক্রেটারি গেলাম কুদ্দুস। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের বিচারিক কার্যক্রমসমূহ সারা বিশ্বে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত। এ টি এম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে মো. আলী তারেক মারুফ নামের এক দালালকে আটক করে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে কামাল হোসেন এবং আমিনুর কবীর নামের আরও দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে, মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন জানান, দীর্ঘদিন ধরে যশোর বিআরটিএতে গ্রাহকদের হয়রানি এবং দালালদের দৌরাত্ম্যের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে এই অভিযান চালানো হয় এবং অভিযোগে সত্যতা পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান এই দণ্ড ও জরিমানাআদেশ…
বাংলার ভোর প্রতিবেদক হত্যা, অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক মামলার ৩৩ মামলার অভিযুক্ত আসামি কাজী তারেক অবশেষে ধরা পড়েছেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের হাতে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় যশোর সরকারি এম এম কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। আজ দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী প্রেস কনফারেন্সে এ তথ্য জানান। আটক কাজী তারেক ওরফে তরিকুল ইসলাম শংকরপুর পশু হাসপাতালের পেছনের মৃত পিয়ারু কাজীর ছেলে। পুলিশের তথ্যমতে, তারেক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিহ্নিত হেরোইনকারবারী। তার বিরুদ্ধে ১৯টি মাদক, ৬টি চোরাচালান, ২টি বিস্ফোরক, ১টি খুন, ১টি অস্ত্র এবং ৪টি অন্যান্য মামলাসহ মোট ৩৩টি…
কাজী নূর আজ থেকে যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বৈশাখী লোকনাট্য উৎসব। সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এ উৎসবের উদ্বোধন করবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের তত্ত্বাবধানে, জেলা শিল্পকলা একাডেমী, যশোর নাট্য গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসবে মোট ১১ টি দল অংশগ্রহণ করবে। ৯ মে সমাপনী অনুষ্ঠানে নাটকের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজনকে প্রদান করা হবে নাট্য গবেষণা কেন্দ্রের মঞ্চবীর পদক। উৎসবের প্রথম দিন পরিবেশিত হবে তীর্যক যশোরের নাটক ‘বউ’, ফানুষ থিয়েটারের নাটক ‘সতী নারীর কঠিন পণ বেহুলা’ ও সুলতানপুর শিল্পীগোষ্ঠীর নাটক ‘ধুয়ো গান’ ৮ মে পরিবেশিত…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের রেলগেট মডেল মসজিদ পাড়ার মীর সাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছি ডিবি পুলিশ। সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার আটক ৪ জনকে ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আটকরা হলেন, শহরের বেজপাড়া চোপদার পাড়ার সাইফুল ইসলাম অভি, রেলগেট কলাবাগান এলাকার তুহিন মোল্লা, নাজির শংকরপুর হাজারী গেট এলাকার তানভীর রহমান ও চাঁচড়া রায়পাড়ার বিপ্লব হোসেন। মামলার অভিযোগে জানা গেছে, গত ১৭ মার্চ রাতে রেলগেট মডেল মসজিদ পাড়ায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের হাতে খুন হন ব্যবসায়ী মীর সাদি। তিনি একই এলাকার মীর শওকত আলীর ছেলে। এ ঘটনায়…