Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে যশোরে মানববন্ধন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার উদ্যোগে আজ বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক রাশেদ খানের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় নেতৃবৃন্দ বলেন, এ যুদ্ধে ভারত, পাকিস্তানের জনগণের সমর্থন নেই। এটি দুটি দেশের সরকারে মধ্যে যুদ্ধ। পারমাণবিক শক্তিধর দেশ দুটি যুদ্ধ অব্যাহত রাখলে দক্ষিণ এশিয়ার দেশগুলো অর্থনৈতিক বিপর্যয়ে পড়বে। ফলে আলোচনার মাধ্যমে এ যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানান নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে যুদ্ধ বন্ধের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে অন দ্যা সাইড অফ হিউম্যানেটি প্রতিপাদ্য স্লোগানে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে র‍্যালি, চিত্রাংকন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে জেলা ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা গোলাম রেজা দুদু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খানসহ অন্যন্য। অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের মধ্যে মানবতাবোধ ও সেবার মানসিকতা জাগ্রত করা অত্যন্ত জরুরি। তিনি…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘একশনএইড’র উদ্যোগে দুই দিনব্যাপি স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। ৮ মে উপজেলার অফিসার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সমাপনী অতিথি ছিলেন, একশনএইড বাংলাদেশের ব্যবস্থাপক অমিত রঞ্জন দে, কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র, পার্লামেন্ট নিউজের সম্পাদক সাকিলা পারভীন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, সম্পাদক এস.এম মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাব উপকূলীয় প্রেসক্লাবসহ শ্যামনগরের সাংবাদিকবৃন্দ। এ সময় একশনএইড বাংলাদেশের ব্যবস্থাপক বলেন, একশনএইড জলবায়ু নায্যতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। শ্যামনগরের রমজাননগরে আমাদের নতুন প্রকল্প ‘ক্লাইমেট হাব’ উদ্বোধন করা হয়েছে। ‘প্রগতি সেবা কেন্দ্র’ নাম দেয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক    ‘গত কয়েক দশকে শুধুমাত্র যশোর শহর ও শহরতলীতে ভরাট হয়ে গেছে একশ’র বেশি পুকুর-দীঘি। আর যশোর পৌরসভার মধ্যে একডজন পুকুরের উপর শোভা পাচ্ছে অনেক বহুতল ভবন। যশোরে পরিবেশ ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন উপেক্ষা করে একের পর এক পুকুর ভরাট করা হচ্ছে। বিলের জমির শ্রেণি পরিবর্তন করে আবাসন প্রকল্প করা হচ্ছে।’ আজ বৃহস্পতিবার দুপুরে জনউদ্যোগ যশোরের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। “প্রাকৃতিক জলাধার ও কৃষিজমি সুরক্ষার দাবিতে” আয়োজিত সংবাদ সম্মেলনে জনউদ্যোগের নেতৃবৃন্দ এ তথ্য জানান। শহরের ঘোপ নওয়াপাড়া রোড আইইডি কেন্দ্র কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন সভাপতিত্ব করেন জনউদ্যোগ যশোরে আহবায়ক প্রকৌশলী নাজির আহমদ। সূচনা…

Read More

মাগুরা সংবাদদাতা দেশজুড়ে আলোড়ন তোলা মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় মামলার সকল আসামিদের পরীক্ষা করেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুল ইসলাম মুকুল জানান, বৃহস্পতিবার সকালেই অভিযুক্তদের কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর সাক্ষ্য পাঠ করে শোনানো হয়। এরপর বিচারক আসামিদের বক্তব্য জানতে চাইলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন এবং কোনো কাগজপত্র বা সাফাই সাক্ষী উপস্থাপন করবেন না বলে জানান। আদালত আগামী ১২ মে, সোমবার মামলার যুক্তিতর্কের দিন ধার্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে যশোর-চুকনগর সড়কের আলতাপোল তালতলা এলাকায় একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারীর বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)। তাদের এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জোহন সিংহের মামা সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে মারা যান। বুধবার বিকেলে জোহন ও তার প্রতিবেশী সুভাষ মোটরসাইকেল যোগে মামার দাফন অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান। দাফন শেষে রাতে তারা একই মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে রাত সাড়ে ১১টার দিকে…

Read More

কাজী নূর ‘দৃষ্টিজালে জড়ায় ওকে হাজারখানা চোখ,/ ধ্বনির ঝড়ে বিপন্ন ঐ লোক।/ জন্মদিনের মুখর তিথি যারা ভুলেই থাকে,/ দোহাই ওগো, তাদের দলে লও এ মানুষটাকে।’ নিজের জন্মতিথিকে স্মরে এমনই বর্ণনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। জন্মের ১৬৪ বছর পেরিযে গেলেও তিনি বাঙালির জীবনে এমনভাবে জড়িয়ে আছেন, তাকে স্মরণ করতে হয়। বাংলা ভাষা, সাহিত্য আর রবীন্দ্রনাথ যেন অবিচ্ছেদ্য এক মহাকাব্য। রবীন্দ্রনাথের জন্মদিনটি শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির কাছে আনন্দঘন উৎসবের দিন। আজ পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যের অন্যতম এই দিকপাল ১৮৬১ সালের ৭ মে (বাংলা ২৫ বৈশাখ, ১২৬৮) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির অভিযোগে যশোরের স্বনামধন্য ‘কাচ্চি ভাই’ ‘জনি কাবাব’ ও অনন্যা ঘোষ ডেয়ারিতে অভিযান চালিয়েছে জেলা বিশুদ্ধ খাদ্য আদালত। বুধবার বিকেলে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডলের নেতৃত্বে একটি টিম ওই তিন প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানে  জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সরবরাহ এবং খাদ্য প্রক্রিয়ায় মান লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাস্থলে থেকেই মামলা করেন স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম। অভিযানে অংশ নেন জেলা নিরাপদ খাদ্য অফিসার আব্দুর রহমান, জেলা স্যানেটারি ইন্সপেক্টর নাজনীন নাহার। আদালত সূত্রে জানা গেছে, খাদ্য আদালতের ভ্রাম্যমাণ টিমটি…

Read More

# দুইদিনে হামলার শিকার ওসিসহ ১০ # তিন সদস্যের তদন্ত কমিটি গঠন বাংলার ভোর প্রতিবেদক ৬ মে রাতে যশোরের চৌগাছা থানার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামে নিয়মিত মামলার আসামি ধরতে যান উপপরিদর্শক মেহেদী হাসান মারুফ ও উত্তম কুমারের নেতৃত্বে টিম। সেখানে ধান লুটের মামলায় সিয়াম নামে এক আসামিকে গ্রেফতারও করেন। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আসামিকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতিকারীরা ফের ওসিসহ পুলিশ সদস্যদের হামলা করে। এতে ওসিসহ ৭জন আহত হন। তাদের মধ্যে এএসআই লাভলু গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে চাঞ্চল্যকর জাল-জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। ঝিকরগাছা শ্রমজীবী সমবায় সমিতির জমি বিক্রিতে জাণিয়াতির অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত করতে গিয়ে জালিয়াত চক্রের মূলহোতা দলিল লেখক (মহরার) মনসুর আলীকে (৬০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ সময় আটক মনসুর আলীর হেফাজত থেকে ‘‘ঝিকরগাছা শ্রমজীবী সমবায় সমিতির” সভাপতি, সাধারণ সম্পাদক ও সমিতির লোগো সম্বলিত মোট তিনটি সিল উদ্ধার করা হয়। মনসুর আলী মহরার লাইসেন্স নং ৪২। এ সময় অন্য অভিযুক্তরা সুযোগ বুঝে পালিয়ে যান। জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম- দুর্নীতির চলে আসছে এমন অভিযোগে বুধবার দুপুরে আকস্মিক তদন্তে যান…

Read More