Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ফিলিস্তিনের সাধারণ মানুষের দুর্বিসহ জীবন এবং বিশ্ববাসীর কাছে তাদের সম্পর্কে ভুল তথ্য উপস্থাপনের চিত্রনাট্য নিয়ে শব্দ থিয়েটারের নতুন নাটক ‘এ গ্রেট স্মাগলার’ এর মহরত ঘোষণা করা হয়। রোববার সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নাট্যজন মহিউদ্দীন লালু। মাসউদ জামানের রচনা ও নির্দেশনায় নাটকটি পরিবেশনা করবে শব্দ থিয়েটার। সংবাদ সম্মেলনে জানানো হয়, নাটকটির সম্ভাব্য মঞ্চায়ন হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে। নাটকের বিষয়বস্তু সম্পর্কে নাট্যকার মাসউদ জামান বলেন, ইসরাইলের আগ্রাসনে ফিলিস্তিনের সাধারণ মানুষ করুণ পরিস্থিতির শিকার হচ্ছেন। বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের সম্পর্কে ভুল ধারণা দেয়া হচ্ছে। এই বিষয়গুলো সংলাপের মাধ্যমে এই নাটকে তুলে ধরা হয়েছে। শব্দ…

Read More

শার্শা সংবাদদাতা খুলনা-বেনাপোল রেল লাইনের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের রেল ক্রাসিং বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের ড্রাইভার মাহমুদ হোসেন (৪৫) ও হেলপার কওছার আলী (২৮) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার বিকেল ৫টার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেল ৫টার সময় মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন নাভারণ রেল ক্রসিং আসলে একটি সিমেন্ট বোঝাই ট্রাক রাস্তা পার হওয়ার সময় স্বজোরে ধাক্কা মারলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে ব্যপক ক্ষতি। ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছে। তাদেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিস লিমিটেড এর অন্যতম অংঙ্গ প্রতিষ্ঠান ইউণিক সিমেন্ট ইন্ডাস্ট্রিস লিমিটেড এর ঢালাই স্পেশাল সিমেন্ট এর উদ্যোগে বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। “নিশ্চিন্তে গড়ি নিরাপদ বাড়ি” শ্লোগানে রবিবার দুপুরে ওরিয়ন ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় যশোর জেলার কিছু সংখ্যক গৃহ মালিক এবং ডেভেলপার মালিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এ.জি.এম বিদ্যুৎ কুমার বনিক স্থাপনা নির্মাণে অধিক সতর্ক থাকতে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। ঢালাই স্পেশাল সিমেন্টের ডিজিএম (সেলস এন্ড মার্কেটিং) মোঃ জিয়ারুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় ঢালাই স্পেশাল সিমেন্ট এর ম্যানেজার মো: মনিরুজ্জামান এবং ইঞ্জিনিয়ার মোঃ ওমর ফারুক। মেসার্স হিরা ইন্টারপ্রাইজ এবং মেসার্স মাইনুল এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মোহাম্মদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আওয়ামী লীগের রাজনীতিক কার্যক্রম নিষিদ্ধকরণে যশোরে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সংগঠনটির যশোর শহর শাখার আয়োজনে আজ রবিবার বিকালে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই সমাবেশ হয়। সমাবেশে থেকে নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বরেন করেন। জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাসস্ট্যান্ডে যেয়ে শেষ হয়। এর আগে দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশের ইতিহাসে আওয়ামী লীগ জখন্য দমন-পীড়ন চালিয়েছে। আওয়াামী লীগ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামপন্থী রাজনীতি এবং আলেম সমাজের ওপর বারবার আঘাত হেনেছে। পতিত স্বৈরাচার সরকারের শাসনামলে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাজার দখলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে যশোরের ঝিকরগাছায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময়য় নিহতের বড় ভাই গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। শনিবার উপজেলার ছুটিপুর বাজারের জামতলা মোড়ে বিকেল ৫টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে রোববার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় আহত আশা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।। নিহত আশাদুল হক আশা (৪০) বালিয়া গ্রামের মৃত আতাউল হকের ছেলে। এ ঘটনায় গুরুতর জখম নিহতের বড় ভাই মহিদুল ইসলাম যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় নিহতের বোন নাসিমা বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরার গর্ব “হাজরাপুরী লিচু” পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা। এ উপলক্ষে মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার সংলগ্ন লিচু বাগানে এবং ইছাখাদা পুরাতন বাজারের ইউনিয়ন পরিষদ ভবনের বিপরীত পাশে আয়োজন করা হয় বর্ণাঢ্য “হাজরাপুরী লিচু প্রচারণা ও মৌসুমের প্রথম লিচু সংগ্রহ অনুষ্ঠান” এবং “লিচু মেলা ২০২৫”। এ উপলক্ষে রোববার বেলা ১১টায় সদরের হাজরাপুর ইউনিয়নের ইছাখাদায় হাজরাপুর ইউনিয়ন পরিষদের সামনে ২ দিনব্যাপি লিচু মেলা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। এর আগে সদরের ইছাখাদার সাখাওয়াত হোসেনের লিচু বাগানে জেলা প্রশাসনের আয়োজনে  আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসানের…

Read More

শার্শা সংবাদদাতা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় শার্শার বাগআঁচড়ায় শোকরানা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাগআঁচড়ায় এ শোকরানা মিছিল হয়। মিছিলটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার জিরো পয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকার আগেই পদক্ষেপ নিতে পারতো। কিন্তু কোন অজানা কারণে সরকার তা করেনি আজ তা আমাদের পরিস্কার। সরকারের মধ্যেই লুকিয়ে রয়েছে ফ্যাসিস্টদের দোসরদের প্রতি অনুকম্পা দেখানো চক্রান্তকারীরা। আরও উপস্থিত ছিলেন জামায়াতের যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান,…

Read More

শার্শা সংবাদদাতা বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে বন্ধ রয়েছে আমদানি রফতানি। রোববার দিনভর দুই দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় রোববার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে ভিসা জটিলতায় যাত্রী…

Read More

বেনাপোল সংবাদদাতা বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের বাসিন্দা ও বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থিত সাদ্দাম হোসেনের মোটরসাইকেল গ্যারেজের নবীন শ্রমিক। জানা যায়, বেনাপোল থেকে যশোর অভিমুখে যাওয়া ধানবোঝাই একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী গ্যারেজ শ্রমিক ইসমাইল পিষ্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বাইজিদ বোস্তামি জানান,…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা সারা দেশের ন্যায় ঝিকরগাছায় প্রচণ্ড তাপদাহে মানুষের হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমে বেলা বাড়ার সাথে রাস্তা লোকজন শূন্য হয়ে পড়েছে। ডায়রিয়া রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ জানান, প্রচণ্ড গরমে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, মাঠে যেহেতু পাকা ধান নাই। সে কারণে কৃষকদের কোন অসুবিধা হচ্ছে না। ভ্যানচালক এলাহি বক্স জানান, প্রচণ্ড গরমে যাত্রী যেমন পাওয়া যাচ্ছে না তেমনি ভ্যান চালাতে আমাদেরও খুবই কষ্ট হচ্ছে।

Read More