বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের চাঁচড়া-পালবাড়ি সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচলনা করেছেন। রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন নেতৃত্বে তিন ম্যাজিস্ট্রেট। বাকি দুইজন হলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ও সুমাইয়া জাহান ঝুরকা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় সোহাগ পরিবহনের একটি বাসের বৈধ রুট পারমিট না থাকায় ওই বাস চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে শাপলা পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় হামদান পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্র আরও জানায়, যশোরের অন্তত ১৮টি রুটে পরিবহন চলাচলকারী অধিকাংশ…
Author: banglarbhore
মনিরুজ্জামান মনির যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের বৈদ্যনাথতলা প্রাথমিক বিদ্যাললের সামনে সড়কের কালভার্ট ভেঙে পড়ে আছে দুই বছর ধরে। সংস্কার না করায় ভোগান্তিতে পড়ছে অন্তত ৪০ গ্রামের মানুষ। দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। তবে সংশ্লিষ্টরা বলছেন, সংস্কার প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে। সরেজমিনে দেখা যায়, বৈদ্যনাথতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের কালভার্টের ২ থেকে আড়াই ফুট নিচু হয়ে গেছে। কালভার্ট ধরে রাখার পিলার গুলো ভেঙে পড়েছে খালের মধ্যে। স্থানীয় লোকজন চলাচলের সুবিধার্থে ভাঙা কালভার্টের উপর ইটের খোয়া দিয়ে চলাচল করছে। ভাঙা কালভার্টের উপর দিয়ে পিকআপ, ট্রাক এবং গাছের গুড়ি বহনকারি করিমন গাড়ি চলাচল করছে। ঝুঁকিপূর্ণ চলাচলে বড়…
বাংলার ভোর প্রতিবেদক যশোর আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টের ৫২ জন কর্মকর্তা ও কর্মচারী তাদের কর্মসংস্থান রক্ষার জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। রোববার দুপুরে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাছে এই স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত দুই বছর দুই মাস ধরে খান প্রপার্টিজ গ্রুপের তত্ত্বাবধানে ডরমেটরি ভবনটিকে একটি পূর্ণাঙ্গ হোটেল অ্যান্ড রিসোর্টে রূপান্তর করা হয়েছে। যার ফলে ৫২ জন কর্মীর জীবিকার সংস্থান হয়েছে। কর্মচারীরা জানান, খান প্রপার্টিজ একটি আমেরিকান কোম্পানি এবং তারা নিয়মিতভাবে কর্মীদের বেতন ও বোনাস প্রদান করে আসছে। তবে বর্তমানে শোনা যাচ্ছে, পূর্বের চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে খান প্রপার্টিজ গ্রুপ যদি এই…
বাংলার ভোর প্রতিবেদক গুজব সৃষ্টিকারী নিউজপোর্টাল শনাক্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেয়া হয়। একই সাথে জনদুর্ভোগ, স্বাস্থ্যখাতের নানা অনিয়ম, উন্নয়ন কাজের ধীরগতি বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। সভায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার অনলাইন নিউজ পোর্টালের অপব্যবহারের বিষয়টি সভায় উত্থাপন করেন। তিনি বলেন, বেনামী ও ভুয়া নিউজপোর্টাল ইচ্ছামতো সংবাদ পরিবেশন করছে এবং সম্প্রতি ঝিকরগাছার একটি রাস্তার কাজ নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। ভূপালী সরকারের সাথে সুর মিলিয়ে একই অভিযোগ করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মন।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আদালত থেকে হাজতখানায় নেয়ার পথে জুয়েল খান নামে হত্যা মামলার এক আসামি হ্যাণ্ডকাপসহ পালিয়েছে। রোববার বিকেল তিনটার দিকে জেলা দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, ২০২১ সাল থেকে জুয়েল কারাগারে বন্দি ছিল। বাঘারপাড়ার বিচারাধীন হত্যা মামলায় যুক্তিতর্কে উপস্থাপনের ধার্য দিনে রোববার তাকে আদালতে আনা হয়েছিল। পলাতক জুয়েল মাগুরা জেলার শালিখা উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। পুলিশ বলছে, মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের ইজিবাইক চালক আল-আমিন হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি জুয়েল। ২০২১ সালের ৯ ডিসেম্বর মাগুরা থেকে আল-আমিনের ইজিবাইক ভাড়া করে যশোরের বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামে এনে তাকে হত্যা করে…
বাংলার ভোর প্রতিবেদক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যাণ্ডেট ছিল দেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কিন্তু অনন্তকালজুড়ে বিচার ও সংস্কারের বাহানা দিয়ে গণতন্ত্রকে কন্টকাকীর্ণ করবেন না। আপনার সরকারে এনসিপির প্রতিনিধি আছে। বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসর রয়েছে। অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বলুন অথবা আপনি তাদেরকে অপসারণ করুন। জনগণের সাথে কথা না বলেই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনের দাবিতে যদি সরকার ঘেরাও করি সেটা হবে দুর্ভাগ্যের। নিজেকে অসীম ক্ষমতার অধিকারী ভাববেন না। বিদেশে গিয়ে কি চুক্তি করে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর ইনস্টিটিউটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের বিরোধিতার মুখে গঠনতন্ত্র সংশোধন করা যায়নি। ফলে সভার আলোচ্য সূচিতে উল্লিখিত সংবিধানের চারটি অনুচ্ছেদে বিগত দিনে আনা সংশোধনী পরিবর্তন বা রদ-বদল হয়নি। শনিবার বিকেলে বি সরকার হলে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে পদাধিকার বলে যশোর ইনস্টিটিউটের সভাপতি যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। কার্যবিবরণী পাঠ করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন শেষে সদস্যারা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় সদস্যদের কেউ কেউ বিশেষ বার্ষিক সাধারণ সভাটিকে অবৈধ বলে দাবি করেন। সেই সাথে সংবিধানে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক তারেক। শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে যশোর জেলা শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক তারেককে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরকে গত ১৭ ফেব্রুয়ারি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব করে স্বেচ্ছাসেবক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবগঠিত কমিটির মতবিনিময় সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান। সভাপতিত্ব করেন সদর উপজেলা কমিটির সদস্য সচিব জাবের বিশ্বাস। সভায় সদর উপজেলার নবগঠিত কমিটির আহ্বায়ক হাসিন রেজওয়ান রুহিত এবং সদস্য সচিব জাবের বিশ্বাসসহ কমিটির অন্যান্য সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির মুখপাত্র হিসেবে সোহানুর রহমানের নাম ঘোষণা করা হয়। এছাড়াও যশোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহেদ মো. রিজভী এবং যুগ্ম সদস্য সচিব মারুফ হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি…
বাংলার ভোর প্রতিবেদক শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে মফিজুর রহমান রুন্নু রচিত ‘বাঙালির ধর্ম সংস্কৃতি ও জাতীয়তার সংকট’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । চিন্তা প্রকাশ, প্রকৃতি ও মানুষ বিষয়ক জ্ঞানচর্চাকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক আমজাদ হোসেন। এছাড়াও আলোচনা করেন সরকারি মাইকেল মধুসুদন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতার এবং সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম. আমানুল্লাহ। অনুষ্ঠানে বক্তারা গ্রন্থটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বাঙালির ধর্ম, সংস্কৃতি ও জাতীয়তার সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো লেখকের গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণের প্রশংসা করেন। গ্রন্থ আলোচনা আয়োজক কমিটির আহবায়ক অ্যাডভোকেট আজিজুল…