Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই নারীকে মারপিটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর রেললাইন পাড়ার আব্দুল মালেকের ছেলে মাসুম বিল্লাহ। তিনি জানান, ২৯ এপ্রিল বিকেল ৪টার দিকে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর রেললাইন পাড়ায় প্রতিবেশীদের হাঁস তাদের বাড়ির আঙিনায় ঢুকে ক্ষতি করছিল। হাঁস সরিয়ে নিতে বললে প্রতিবেশি বাজু হোসেন, শিল্পী বেগম, রাবেয়া বেগম, আকলিমা খাতুন ও মাহাবুব হোসেন একযোগে তার মা সাথী বেগম ও ছয় মাসের অন্তঃসত্ত্বা বোনের ওপর হামলা চালান। অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে তারা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশের ১১তম প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে যশোর শহরের ঢাকা রোড কাজীপাড়ায় কেন্দ্রটির উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন। শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়ানো, রিমোট চেপে এবং ফিতা কেটে প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এরপর মোনাজাত করা হয়। পরে সম্মেলন কক্ষে সংস্থাটির উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে আলোচনা করা হয়। শুরুতেই ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান প্রতিষ্ঠাতা পরিচালক (অর্থ) এম মোশারফ হোসেন ও পরিচালক অপারেশন ফারমিনা হোসেন। আলোচনা সভায় খুলনা বিভাগীয় ব্যবস্থাপক আল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কুরবানি উপলক্ষে যশোরে ১৮টি পশুহাটে ১৯টি মেডিকেল টিম কাজ করবে। এছাড়া পশুর শরীরে হরমন প্রয়োগ বন্ধ, চামড়া প্রক্রিয়াজাতকরণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি উপজেলায় দুইদিন মাইকিং করবে প্রাণি সম্পদ বিভাগ। পশুর হাটে খাজনার নামে চাঁদাবাজি রোধে পুলিশ প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কুরবানি, চামড়া সংরক্ষণ ও কুরবানির বর্জ্য অপসারণ বিষয়ক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা…

Read More

 দুই বছর মেয়াদী জেলা কমিটির সাত বছর  ২৮ টি ইউনিটের আহবায়ক কমিটিও মেয়াদোত্তীর্ণ  বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলে যুক্ত অনেকেই নতুন কমিটি না হওয়ায় নেতৃত্বের বিকাশ নেইএস এম জালাল বিএনপির রাজপথের আন্দোলনের ভ্যানগার্ড হিসেবে বিবেচনা করা হয় দলটির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে। যশোরে বিএনপির রাজপথের আন্দোলনে দীর্ঘদিন ধরে ছাত্রদল সুসংগঠিত ভূমিকায় থাকলেও বর্তমানে নেতৃত্ব শূণ্যতা বাড়ছে। দুই বছরের কমিটি প্রায় সাত বছর পার করছে। ফলে দীর্ঘদিন কমিটি না হওয়ায় এ সংকটের সৃষ্টি হয়েছে। ছাত্রদলে সভাপতি, সহসভাপতিসহ প্রায় ডজন খানের নেতা যোগ দিয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলে। উপজেলা কমিটিগুলোর আবস্থাও নাজুক। এ কমিটিগুলো পাঁচ বছর অতিক্রম করলেও আজও পূর্ণতা পায়নি। ফলে যশোরে জেলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কৃত্তিম বুদ্ধিমত্তা, কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক আলাপচারিতার রোবট এবং বিল্ডিং স্মার্ট অ্যাসিস্ট্যান্টস নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। সোমবার সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘কনভার্সেশনাল এআই অ্যান্ড চ্যাটবোটস বিল্ডিং স্মার্ট অ্যাসিস্ট্যান্টস’ শীর্ষক সেমিনার আয়োজন করে যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ ও ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)। প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, এ সেমিনার আমাদের শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। আইসিএসইটিইপির এই প্রকল্প যবিপ্রবির জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আমি মনে করি।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক   বাংলাদেশি তৈরি পোশাকসহ ছয় ধরনের পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় প্রথম দিনেই বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের রপ্তানি কমে এসেছে ৫০ শতাংশ। রোববার সবশেষ ভারতে রপ্তানির পরিমাণ ছিল ১০৮ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। তবে নিষেধাজ্ঞার আগের দিন রপ্তানি হয়েছিল ২২৮ ট্রাক পণ্য। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, হঠাৎ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দুই দেশের মধ্য বাণিজ্য সম্পর্ক দুর্বল হচ্ছে। এতে দুই দেশের ব্যবসায়ীরাই ক্ষতির শিকার হচ্ছেন। এদিকে, আটকে পড়া গার্মেন্টসের কোনো ট্রাক রোববার ঢুকতে পারেনি ভারতে। নিষেধাজ্ঞার আওতায় থাকা শতাধিক ট্রাক পণ্য রপ্তানিতে অনিশ্চয়তায় শেষ পর্যন্ত বেনাপোল বন্দর থেকে ফিরতে শুরু…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, স্ত্রী শামীমা শারমিন ও পুত্র সায়েদ আনাম চাকলাদারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম। যদিও রেন্টু সপরিবারে অনেক আগেই দেশ থেকে পালিয়েছেন বলে নিকটজনরা জানিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এ বিষয়ে তদন্তের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে ঘরের ভিতর খেলার সময় বিস্ফোরণে আহত খাদিজা নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে । এ ঘটনায় আহত হয়ে আরেক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত খাদিজা (৪) ও আহত সজীব (৬) ওই এলাকার শাহাদত হোসেনের সন্তান। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশু খাদিজার মৃত্যু হয়। হতাহত শিশুদের স্বজনরা জানান, সোমবার সকালে নিজ ঘরে খেলা করছিলো খাদিজা ও তার ভাই সজীব। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় তারা।…

Read More

মাগুরা সংবাদদাতা  মাগুরায় আজ সোমবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন স্কুলছাত্রী ও এক ব্যবসায়ী। আহত হয়েছেন আরও দুইজন। সকাল ৮টার দিকে মাগুরা সদর উপজেলার ইছাখাদা দরগার গেট এলাকায় মাগুরা-হাটগোপালপুর সড়কে একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন সিএনজির যাত্রী ও চালক। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক যাত্রীকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম আব্দুস ছালাম খান (৬৫), তিনি মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের বাসিন্দা । ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পিবিআই ঝিনাইদহ টিম। জানা গেছে, তিনি…

Read More

শার্শা   প্রতিনিধি  চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদ (৪২) কে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তার পাসপোর্ট নম্বর-AO, 3566539। সোমবার (১৯ মে) বেলা ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের উদ্দেশ্যে ইমিগ্রেশনে আগমন করলে উক্ত ব্যক্তির পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৯/৪০৭,তারিখ ০৭/১১/২৪ইং, ধারা ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩৮০, ৪২৭,৪৩৬,৫০০,৫০৬,১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ 3/3A/4 The Explosive Substances Act, 1908। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

Read More