মাগুরা সংবাদদাতা মাগুরা জেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের এককালীন শিক্ষাবৃত্তি চেক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে দশটায় এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়তা হিসেবে বৃত্তির চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিনা মমতাজ। মাগুরা জেলার চারটি থানার মোট ১৫৬ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসি পর্যায়ে ১২২ জন ও এইচএসসি পর্যায়ে ৩৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫, ব্যবসায় শিক্ষা…
Author: banglarbhore
ঝিকরগাছা সংবাদদাতা কবরস্থানের গাছ কাটার পর এবর কলেজের পুকুরে নিজ ইচ্ছায় মাছ ছেড়ে দখলের চেষ্টা চালাচ্ছেন ঝিকরগাছা পৌর বিএনপির বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান রেজা খোকন। জানা গেছে, যশোরের ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের পুকুরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মাছ ছেড়েছেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান রেজা খোকন। কলেজ অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় ঝিকরগাছা থানায় জিডি করবেন না বলেও জানিয়েছেন তিনি। বুধবার রাতে (১৬ জুলাই) সরকারি শহীদ মশিউর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন এক প্রশ্নের জবাবে জানান, মোবারকপুর গ্রামের এমরান রেজা খোকন (পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক) আমাকে না জানিয়ে পুকুরে মাছ ছেড়েছেন।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলায় জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল (৭.৬৫ বোর) ও এক রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় গত ১৫ ও ১৬ জুলাই যশোরের কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর এলাকায় একাধিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মিন্টু গাজী (৩৬), মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের হাসানুর রহমান (৪০), অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বিল্লাল হোসেন খা (৩৮), আবু হুরায়রা (২৫) ও মেহেদী হাসান…
বাংলার ভোর প্রতিবেদক ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনৈক্য গোপালগঞ্জের পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের জিরোপয়েন্ট মোড়ে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। যশোর জেলা যুবদলের আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়। অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘প্রশাসনের নির্লিপ্ততায় দেশে অপরাধ, সন্ত্রাস, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়ন বেড়েই চলেছে। একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। ফ্যাসিস্টদের অনুসারীরা গোপালগঞ্জের পরিস্থিতি সৃষ্টি করেছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনৈক্যের কারণে ফ্যাসিস্টরা এই সুযোগ লুফে দিয়েছে।’ ফ্যাসিস্টদের প্রত্যাবর্তনে যারা ষড়যন্ত্র শুরু করেছে তাদের হুশিয়ারি দিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘ফ্যাসিস্ট…
বাংলার ভোর প্রতিবেদক ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে না পারলে সহজে ফ্যাসিজমের শেঁকড় উৎপাটন করা যাবে না উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কৃতিত্ব দাবি করতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ রেখা টানতে চায়। তারা এটি করতে গিয়ে আওয়াম লীগ তথা ফ্যাসিজমের সুবিধা করে দিয়েছেন। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আজও ফ্যাসিজম বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। গণতন্ত্রকামী শক্তির মধ্যে যে বিভেদ, যারা ফ্যাসিজমের শেঁকড় এখনো লালন করছে এটি তাদের ষড়যন্ত্র। এটি আমাদের নেতা তারেক রহমান বোঝেন। যা অন্যকোন রাজনৈকিত দলের নেতারা বোঝেন না।…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ফ্যাসিজমের শিকড় উৎপাটন করতে হলে সমাজের সর্বস্তরের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার দেখানো শেখানো সংস্কৃতি লালন করলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব না। গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তন অর্থবহ করতে হল আমাদের পর মত সহিষ্ণু হতে হবে। বাংলাদেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে, জুলাই সনদ রচিত হতে হবে। যশোরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়াা মাহফিলের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে অতিরিক্ত…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অকুতোভয় সাংবাদিক শামছুর রহমান কেবল’র হত্যাকারীরা আড়াই দশকেও চিহ্নিত হয়নি। প্রথিতযশা এই সাংবাদিকের হত্যাকাণ্ডের বিচার না পাওয়ায় ক্ষোভ ও হতাশার মধ্য দিয়ে বুধবার নির্মম এ হত্যাকাণ্ডের ২৫তম বার্ষিকী পালন করেছে সাংবাদিক নেতৃবৃন্দ ও স্বজনেরা। বুধবার বেলা ১১ টার দিকে কালো ব্যাজ ধারণ ও শহিদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোরসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পরে প্রেসক্লাবে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা করে প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর…
বাংলার ভোর প্রতিবেদক আগামী ১৯ জুলাই শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় সমাবেশকে স্বাগত জানিয়ে যশোর শহরে মিছিল হয়েছে। বুধবার বিকেলে শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিলটি বের হয়। যশোর শহরের ঈদগাহ থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর পূর্বে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র ভূলুণ্ঠিত, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা চাই অবাধ, নিরপেক্ষ ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন একটি জাতীয় নির্বাচন। এ লক্ষ্যেই ১৯ জুলাইয়ের সমাবেশ ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। তিনি আরও বলেন, দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে…
কালীগঞ্জ সংবাদদাতা সব আশায় শেষ হয়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ব্যর্থ হয়েছিল। টানা দুই দিন শিশুটির মরদেহ উদ্ধারের চেষ্টা চালায় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু সন্ধান না পাওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত করেন ডুবুরি দল। এরপর রাতে ছাত্রদলের নেতাকর্মীরা ঘোষণা দেয় বুধবার সকালে পুনরায় উদ্ধার কার্যক্রম করবেন তারা। বুধবার সকাল ৯ টার দিকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ভৈরব নদে পানির স্রোত ও কচুরিপনার কারণে হিমশিম খেতে হয় তাদের। কিন্তু নদীতে থাকা কচুরিপনা সরিয়ে তারা শিশুটির নদীতে ঝাঁপ দেয়ার স্থান থেকে প্রায় ৩০০ ফুট দূরে দুপুর ১২ টার দিকে শিশু নাইমের…
শার্শা সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচনী প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় বেনাপোল সানরুফ চত্বরে শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে এবং যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তিনি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের শৃঙ্খলা রক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে…
