Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক স্কুল আঙিনা জুড়ে কচিকাঁচাদের শোরগোল। আবার উচ্ছ্বসিত হয়ে অপেক্ষার গভীরতায় ডুবে আছে অনেকে। কেউ কেউ মেতেছে খেলাধুলায়। তবে ভেতরে ভেতরে সবাই নতুন স্কুল ড্রেস, জুতা, খাতা-কলমসহ পেন্সিল বক্স পাওয়ার অপেক্ষায়। সোমবার দুপুরে যশোর শহরের রেলগেট এলাকায় আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করে গড়বো সমাজ কল্যাণ সংস্থা (জিএসকেএস)। ওই স্কুলটি ছাড়াও স্থানীয় আরো একটি স্কুলের শিক্ষার্থীরা এসব উপকরণ পেয়েছে। মদিনা অটোর সহযোগিতায় ১৩০ শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ দেয়া হয়। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন। প্রধান আলোচক…

Read More

তালা সংবাদদাতা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় । চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক, তালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকালে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের লাউড়ী রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বাবলু রহমান, মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল করিম, লাউড়ী রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এলিন…

Read More

ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যাণ্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের আয়োজনে সোমবার শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় পর্যায়ের বিতর্কের ১ম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে যশোর জিলা স্কুল, যশোর কালেক্টরেট স্কুল, সখিনা বালিকা বিদ্যালয় ও শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ১ম পর্বে যশোর জিলা স্কুল ও  সখিনা বালিকা বিদ্যালয় চূড়ান্ত পর্বে উন্নীত হয়। বিতর্ক প্রতিযোগিতার সঞ্চালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু। বিতর্কে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌল্লাহ, অধ্যাপক সুরাইয়া শরীফ, অ্যাডভোকেট সৈয়দা মাসুমা বেগম, বিতর্ক পরিচালনা পষর্দের আহবায়ক লেখক ও সাংবাদিক…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস দিনব্যাপি এ প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, শেখ ফারুক হোসেন, দেবাশীষ দাশ, আসাদুজ্জামান, ঝংকার ঢালী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সহকারী শিক্ষক সমিতির সভাপতি এসকে আসাদুল্লাহ মিঠু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, সেলিনা…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদরা সীমান্তের রাজপুর নামক স্থান থেকে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৬ টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। আটকরা হলেন, ভারতের নদীয়া জেলার দানতলা থানার ডৌলা গ্রামের বিভূতি রায়ের ছেলে নারায়ণ চন্দ্র (৫১) ও কল্যাণী জেলা সদরের মহেন্দ্র সরকারের ছেলে সূধীর সরকার (৫৭)। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার মাদরা সীমান্ত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপি কৃষি মেলার আয়োজন করা হয়েছে। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলা শুরু হয়। এদিন সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। যেখানে কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনের নানা দিক তুলে ধরা হয়েছে। দর্শনার্থীদের মধ্যে বেশ আকর্ষণ তৈরি করেছে জিনিয়া মাশরুম সেন্টার, খেজুরের রসের স্টল, সুব্রত শুভ ভার্মি কম্পোস্ট, নার্সারি ও কৃষি উইং। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা হাসান আলী, কৃষি কর্মকর্তা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে শহিদ দিবস সামনে রেখে চার দিনব্যাপি চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে চাঁদেরহাট যশোরের আয়োজনে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদেরহাট যশোরের উপদেষ্টা রুরাল রিকন্সট্রাকশন ফাউণ্ডেশনের (আরআরএফ) নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন, চাঁদের হাট যশোরের সভাপতি ফরাজি আহমেদ সাঈদ বুলবুল, যশোর আর্ট কলেজের প্রভাষক চিত্র শিল্পি কৃষি গৌতম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চাঁদেরহাটের উপদেষ্টা ও যশোর ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। চাঁদেরহাট যশোর প্রতিবছর ২১ ফেব্রুয়ারি সামনে রেখে একুশের চেতনায় বিভিন্ন ধরনের চিত্রকর্ম প্রতিযোগিতা ও প্রদর্শনের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবছরও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যোগদানের সাড়ে ৬ মাস পর প্রত্যাহার হলেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ। সোমবার সন্ধ্যায় পুলিশের হেডকোয়াটার্সের ডিআইজি (প্রশাসন) কাজী ফজলুল করিমের স্বাক্ষরিত চিঠিতে তাকে প্রত্যাহার হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে। গেল বছরের ৩১ আগস্ট নয়া পুলিশ সুপার হিসেবে যশোরে যোগদান করেন জিয়াউদ্দিন। তাঁর মেয়াদে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। জানা যায়, ২০২৪ সালের ২৭ আগস্ট দেশের ২৪ জেলার এসপি পদে রদবদল হয়। ওই সময়ে যশোরে নতুন পুলিশ সুপার আসেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিয়াউদ্দীন আহমেদ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত যশোরে…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে অভিযোগ করেছেন, বিগত সরকারের আমলে থানায় ধরে এনে শত শত বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জেল-হাজতে পাঠানো হতো। দিনের পর দিন মিথ্যা মামলায় হাজতবাস করতে হয়েছে। অথচ আজ সুনির্দ্দিষ্ট অভিযোগে আসামি ধরে এনে থানা থেকে ছেড়ে দেয়া হচ্ছে। রোববার সন্ধ্যায় থানা ঘেরাও করে থানা ফটকের সামনে বিক্ষোভ সমাবেশে থানার ওসির বিরুদ্ধে এসব অভিযোগ করেন নেতৃবৃন্দ। এসময় বক্তারা থানা থেকে আসামি ছেড়ে দেয়া বন্ধ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মণিরামপুর থানার গেটে অবস্থান নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ অন্যরা অভিযোগ করে…

Read More