Author: banglarbhore

মাগুরা সংবাদদাতা মাগুরা সদর উপজেলা ছয়চার গ্রামে রান্না করা প্রেসার কুকারের উপর পড়ে গিয়ে সুখিনা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সখিনা ছয়চার গ্রামের সিদ্দিক মোল্ল্যার স্ত্রী। আজ শুক্রবার সকালে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতের  স্বজনরা জাননা, পবিত্র শবে বরাত উপলক্ষে সকাল থেকে তিনি বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। প্রেসার কুকারে ডাল রান্নার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় তার শরীরে মুখসহ বুকের কিছু অংশ আগুনের তাপে পুড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার মামুনুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে জরুরি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কোকিল না ডাকলেও আজ বসন্ত। ফুল ফুটুক আর নাইবা ফুটুক কিবা এসে যায়। আজ ঋতুরাজ বসন্ত। প্রকৃতি নিজের রূপে সাজে ফাগুনে। বসন্ত মানেই নতুন সাজে প্রকৃতি মুখরিত হওয়ার দিন। বাউল বাসাতে ফুল ফোটার পুলকিত সময় এখন। শীতের জরাগ্রস্ততা কাটিয়ে নতুন পাতায় ঋদ্ধ হয়ে উঠবে রুক্ষ প্রকৃতি। ফাগুনের ঝিরঝিরে বাতাসে কোকিলের মিষ্টি কলতানে উন্মাতাল হবে প্রকৃতি। ফুলেল বসন্ত যৌবনের উদ্দামতা বয়ে আনে। আনন্দ আর উচ্ছ্বাসমুখরতায় মন-প্রাণ ভরিয়ে তোলে। কী নেই বসন্তের! আছে রং, রূপ, রস, লাবণ্য। আছে মাতাল দখিনা সমীরণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঋতুরাজ বসন্তের বন্দনায় ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে।/তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/কোরো না বিড়ম্বিত তারে।’ আর কবি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থতির উন্নয়ন, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথের উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে সমাবেশ করবে যশোর জেলা বিএনপি। আগামী ১৮ ফেব্রুয়াবি বিকেলে যশোর টাউন হল ময়দানে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশ সফল করতে বৃহস্পতিবার বিকেলে শহরে লিফলেট বিতরণ করেছে যশোর জেলা বিএনপি। সমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে দড়াটানা ভৈরব চত্বর থেকে প্রচারপত্র বিলি ও গণসংযোগ শুরু হয়ে এইচএমএম রোড, লোহাপট্টি, জামে মসজিদ লেনে গিয়ে শেষ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. এএফএম সাইফুল ইসলামকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নিয়োগ চেষ্টার প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, ড. এএফএম সাইফুল ইসলাম পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত চাকরিচ্যুত সাবেক সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের স্বামী। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন “গণতান্ত্রিক শিক্ষক পরিষদের” নেতা ছিলেন। ২০১৮ সালের নির্বাচনের সময় সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে রাতের ভোটের মূল কারিগর ছিলেন ড. সাইফুলের স্ত্রী মোছাম্মৎ নাজমানারা খানুম আরা। আওয়ামী শাসনামলে ২০১২ সালে স্ত্রীর লবিংয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান ড. সাইফুল।…

Read More

এস এম জালাল যশোর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। দীর্ঘ ১৬ পর পর হচ্ছে এ সম্মেলন। নতুন জেলা কমিটিতে ‘চমক’ থাকতে পারে। এসব কমিটিতে সাবেক ছাত্রদল ও যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা গুরুত্বপূর্ণ জায়গা পাবেন বলে মনে করছেন দলের অনেক সিনিয়র নেতা। তাদের মতে, বর্তমান বাস্তবতা ও বিশ্ব রাজনীতির গতিপথ মাথায় রেখে অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্বে আনা হতে পারে। সেক্ষেত্রে মেধা, পরিশ্রম ও ত্যাগকে বিবেচনায় রেখে গঠন হবে জেলা কমিটি। তরুণ নেতৃত্বে আস্থা রেখে দলকে পুনর্জাগরণের চেষ্টা চলছে বলে অভিমত এসব সিনিয়ার নেতাদের। আগামী ২২ ফেব্রুয়ারি সম্মেলনের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। জানা যায়, ২০০৯ সালে চৌধুরী শহিদুল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মাঘের শেষ সন্ধ্যায় যশোরে পৃথক স্থানে ছিল বসন্ত উৎসব। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বাসন্তী রঙে সেজে তরুণ তরুণী মেতেছিল উৎসবে। বিকেল থেকে শুরু করে সাড়ে সাতটার মধ্যেই শেষ হয়ে যায় সব আয়োজন। যশোর পৌর উদ্যানে বরাবরের মতোই এবারও উদীচী যশোর মেতে ওঠে আগমনী বসন্ত উৎসবে। বিকেল সাড়ে চারটা থেকে এই উৎসবের অনুষ্ঠানের ডালিতে ছিল সংগীত, নৃত্য আর আবৃত্তি। বসন্ত রাগে বসন্তের বন্দনা দিয়ে অনুষ্ঠানের শুরু। সমবেত কন্ঠে ‘মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে’ সকলের হৃদয়কে নাড়িয়ে দেয়। বসন্ত-ফাল্গুন নিয়ে রচিত ভালো লাগার সব গানগুলো দিয়েই সাজানো ছিল অনুষ্ঠানের ডালা। ছেলে মেয়ে ছোট বড় মিলিয়ে প্রায় দুইশত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মাঘের শেষ  লগ্নে যশোর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ জুড়েই  পুতুল পুতুল সোনামণিদের ব্যাপক উপস্থিতি। নানা সাজে সেজে নুপুর পায়ে মাতিয়ে তুলেছে গোটা মিলনায়তন। উপলক্ষ নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির প্রতিষ্ঠার ৩২তম বর্ষপূর্তির এই আয়োজনে মিলনায়তন মঞ্চে ছিল মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান। গতানুগতিক কোন আলোচনা না রেখেই  প্রতিষ্ঠানটির পরিচালক সঞ্জীব চক্রবর্তীর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় নাচের পালা। প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান উপভোগ করে দর্শক। প্রথমেই এক ঝাঁক শিশু শিল্পী   ‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ সংগীতের সাথে নৃত্য। শেষ হয় ‘আলোর পথযাত্রী… সংগীতের সাথে নৃত্য দিয়ে। ছোট বড় দেশ শতাধিক নৃত্য শিল্পী পরিবেশন করে ৩৭…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের শার্শা উপজেলা শাখার আহবায়ক রাকিবুল হাসান রিপনের আহবায়ক পদ স্থগিতদেশ প্রত্যাহার হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগআঁচড়া বাজারে বের হওয়া মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুবদল নেতা শাহিন আক্তার, হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুজ্জামান আশিক, মুন্না, টুটুল, রাজু প্রমুখ। উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সেচ্ছাসেবক দলের শার্শা উপজেলা শাখার আহবায়ক রাকিবুল হাসান রিপনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার আহবায়ক পদ স্থগিত করেন যশোর জেলা সেচ্ছাসেবক দল। এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে দেশ বদলে দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে শহরের ত্রিমোহিনী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেশবপুরের উদ্যোগে সড়কের চলাচলকারী পথচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ওই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের ছাত্র প্রতিনিধি মাসফি চৌধুরী অরিন, সম্রাট হোসেন, এস কে শাওন, জামিল, তাহসিন আহসান, রাসেল সূর্য, ইব্রাহিম হোসেন, শাহেদ, আনোয়ার হোসেন, প্রিন্স মাহমুদ, প্রেমা আক্তার, সাদিয়া তাসনিম, আফরিন আক্তার, সাকিব, তানভীর রাহাত, মাহফুজ ইমন, আব্দুল্লাহ আল মামুন, সাকিব খান, রাসেল গাজী, ইমরান গাজী প্রমুখ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের ছাত্র প্রতিনিধি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপনী হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. মোসাম্মাৎ আসমা বেগম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডা. মোসাম্মাৎ আসমা বেগম বলেন, ২৪-এর আত্মত্যাগ ধারন করে আমারা যেন আমাদেরকে শুধরায়।  আমিও এই কলেজে…

Read More