Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধের জেরে ক্লাবের সভাপতি আবুল কাশেমসহ সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ সাংবাদিক আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, ক্লাবের কথিত সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে আল ইমরান, ঘোষ বাপ্পাসহ ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্তরা এই হামলা চালায়। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই হামলায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ও প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, ভোরের আকাশের সাংবাদিক আমিনুর রহমান, ডিবিসি নিউজের সাংবাদিক বেলাল হোসেন, অনির্বাণের সোহরাব হোসেনসহ অন্তত ৩০ সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। হামলার শিকার সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে একটি সভা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক…

Read More

কাজী নূর ‘মানুষের মধ্যেই গোঁজামিল থাকে। কিন্তু যে সাপ সে হান্ড্রেড পার্সেন্ট সাপ। যে শেয়াল সে হান্ড্রেড পার্সেন্ট শেয়াল। মানুষ সাপও হইতে পারে, শেয়ালও হইতে পারে, পাখিও হইতে পারে। মানুষেরই বিভিন্ন চরিত্র নেয়ার ক্ষমতা আছে। বুঝছো, গ্রাম দেশে আগে সাপ আর শেয়াল পাওয়া যাইতো। এগুলো নাই এখন। কারণ সাপ, শেয়াল এরা মানুষ হিসেবে জন্মাইতে আরম্ভ করছে।” ক্যামেরার কবি হিসেবে পরিচিত কিংবদন্তিতুল্য আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনকে দেয়া এক সাক্ষাৎকারে ঠিক এমন কথাই বলেছিলেন বাংলাদেশের সাহিত্য ইতিহাসের অন্যতম প্রতিবাদী ও প্রগতিশীল লেখক আহমদ ছফা। বহুমাত্রিক লেখক আহমদ ছফা একাধারে একজন কবি, সাংবাদিক, ঔপন্যাসিক, চিন্তাবিদ ও কলামিস্ট। আহমদ ছফা ১৯৪৩ সালের ৩০ জুন…

Read More

# ভিকটিম হিন্দু নারীর মামলা দায়ের, প্রধান অভিযুক্ত গ্রেফতার # বিচার হবে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিয়ে: আইন উপদেষ্টা # ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরাতে নির্দেশ আদালতের বাংলার ভোর ডেস্ক কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগে এক হিন্দু নারীকে ধর্ষণ ও নগ্ন শরীরে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি সারাদেশের মানুষের মধ্যে ব্যাপক জনরোষ তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাতে; মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে ওই নারীর পিতার বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভিকটিম নারী মামলা দায়ের করেছেন। প্রধান অভিযুক্ত ফজর আলীকে রোববার ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা ঝিকরগাছা পৌর বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইমরান রেজা খোকন অন্যের কবরস্থানের মেহগনি গাছ কেটে নিয়েছেন। এই ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অন্যদিকে যশোরের ঝিকরগাছার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার কে বিএনপির স্বার্থ বিরোধী কর্ম কান্ডে জড়িত থাকার অপরাধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। ঝিকরগাছা পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান রেজা খোকনের বিরুদ্ধে অন্যের কবর স্থানের গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী লতিফ জানান, শুক্রবার সকালে মোবারকপুরের খোকন (মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক) ভাই এবং জাহাঙ্গীর ভাই হালসা পারিবারিক কবরস্থানের গাছ কেটে নিয়ে গিয়েছিল। পুলিশ এসে ওই কাঠ উদ্ধার করে কবরস্থানের মালিকের নিকট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রেখেছিলেন উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ঘরের গণ্ডি পেরিয়ে নারীদের প্রশিক্ষণের মাধ্যমে তিনি কর্মসংস্থানে যুক্ত করেন। পরে বেগম খালেদা জিয়াও জনগণের ভোটে নির্বাচিত হয়ে নারীদের জীবনমান উন্নয়নে নানা কার্যক্রম গ্রহণ করেন। রোববার বিকেলে যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ায় ৪ নম্বর ওয়ার্ড মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ‘ফ্যামেলি কার্ড’ চালু করবে। তারেক রহমান ঘোষিত এই কার্ডের মাধ্যমে নারীরা পরিবারের খরচ নির্বাহে আর্থিক সহায়তা…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা নিয়মানুযায়ী কাজ করে যান, সাথে আছি। বললেন-সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির গর্ব। সমাজে তাদের অনেক দায়িত্ব রয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের ২য় তলায় তুখোড় ছাত্র নেতা হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মো. আবু সাঈদের সভাপতিত্বে এ সময় সাধারণ সম্পাদক আব্দুল বারী সাতক্ষীরা প্রেসক্লাবের সামগ্রিক কর্মকান্ড তুলে ধরেন। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, আপনারা নিয়মানুযায়ী কাজ করে যান, সাথে আছি, সাথে থাকবো। যারা প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র করছে, আমি তাদের সাথে নেই। আমি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের নওয়াপাড়ায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনগুলোর সম্প্রতি ঘোষিত কমিটিতে পদ বঞ্চিত ও পদবিহীন নেতাকর্মীদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। রোববার বিকালে নওয়াপাড়া সরকারি শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশে দুপুর থেকে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঢল নামে। বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে নানাদিক তুলে ধরেন। একই সাথে বিএনপির উপজেলার শীর্ষনেতাদের সমালোচনা করে বক্তরা বলেন, ‘আজকের সমাবেশ পদবঞ্চিতদের সমাবেশ। আমাদের কারোও পদপদবি লাগবে না। আমরা তারেক রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করতে চাই।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর উপজেলায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার দিনব্যাপি মধুসূদনের জন্মভূমি সাগরদাঁড়িতে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছিল নানা আয়োজন। শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় মধুসূদন একাডেমির পক্ষ থেকে মধুসূদনের আবক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, কবিতা আবৃত্তি ও মধুগীতি পরিবেশন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি ছিল। মধুসূদন একাডেমির চেয়ারম্যান কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে মধুসূদন মিউজিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। মুখ্য আলোচক ছিলেন খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. সন্দীপক মল্লিক। স্বাগত বক্তব্য দেন মধুসূদন একাডেমির পরিচালক কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ।…

Read More

#নিম্নমানের ইটে রাস্তা করতে গিয়ে বাধার মুখে ইউপি সদস্য বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুরে নিম্নমানের ইট দিয়ে কাঁচা রাস্তা সংস্কার করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন এক ইউপি সদস্য। পরে বাধার মুখে তিনি রাস্তার কাজ বন্ধ রেখে শ্রমিক তুলে নিতে বাধ্য হয়েছেন। রোববার সকালে উপজেলার কাশিমনগর ইউনিয়নের ইত্যা মোল্লাপাড়ায় ঘটনাটি ঘটেছে। প্রকল্পের সভাপতি আনিছুর রহমানের দাবি, প্রকল্পের বরাদ্দের প্রথম কিস্তির টাকার মধ্যে ৩৭ শতাংশ পিআইও অফিস কেটে রেখেছে। লস সামলাতে আমি দুই নম্বর ইট দিয়ে কাজ করাচ্ছি। সরেজমিন জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তৃতীয় কিস্তিতে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের ৩ লাখ ১৩ হাজার টাকা বরাদ্দে…

Read More

বেনাপোল সংবাদদাতা ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে একাধিক হত্যা মামলার আসামি মো. সানোয়ারুজ্জামান যোশেফ (৫২) আটক হয়েছেন। রোববার সকাল ১০টায় আটক হন তিনি। এ সময় তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন। যোশেফ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। জানা গেছে, যোশেফ মেডিকেল ভিসায় বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় তার ডাটাবেজ যাচাই করে একাধিক মামলা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক জাকারিয়া হোসেন জানান, যোশেফ ভারতে যাওয়ার সময় তার ডাটাবেজ যাচাইয়ে দেখা যায়, তার নামে একাধিক মামলা রয়েছে। পরে তাকে আটক করা হয়। বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ…

Read More