Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক নানা আয়োজনে যশোরে ২০২৫-২৬ রোটারি বর্ষ উদযাপন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপি শোভাযাত্রা, সাংবাদিক সম্মেলন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের দুইটি হুইলচেয়ার এবং তিনজন অসচ্ছল ব্যক্তিকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ‘ভোলার জন্য ঐক্যবদ্ধ হও’ এই স্লোগানকে সামনে রেখে রোটারি ক্লাব যশোর জোন এর আয়োজন করে। বেলা ১২ টা প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ অডিটোরিয়াম প্রেস কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত, রোটারি ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট (জেলা) ৬৪ এর অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলে রাব্বি মোপাশা, কো-অর্ডিনেটর সাইফুল্লাহ খালেদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কোঅর্ডিনেটর (যশোর জোন) খাইরুল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের মুজিব সড়ক এলাকার ব্যবসায়ী মীর সাদি হত্যা মামলার আসামি সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদী হাসানের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। সন্ত্রাসী ট্যাটু সুমন শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার শহিদুল ইসলাম বাবু ওরফে কানা বাবুর ছেলে ও মেহেদী হাসান শংকরপুর মহিলা মাদ্রসার এলাকার মোহাম্মদ আলী ওরফে আলী হোসেনের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ১৭ মার্চ রাতে নিজ বাড়ির উঠানে ব্যবসায়ী মীর সাদিকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের মা কামরুন্নাহার সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদী হাসানের…

Read More

বেনাপোল সংবাদদাতা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জরুরি কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলি মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ জোহা সেলিম, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব…

Read More

মাগুরা সংবাদদাতা  মাগুরায় চোরাই মোটরসাইকেল ও ইজিবাইকসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে মাগুরা সদর থানা চত্বরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত যানবাহনের মধ্যে রয়েছে ৪টি মোটরসাইকেল ও ১টি ইজিবাইক। প্রেসব্রিফিংএ পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, সম্প্রতি মাগুরায় কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনায় দুটি মামলা হয়। অভিযোগের সূত্র ধরে মাগুরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই আরও ৪টি মোটরসাইকেল ও ইজিবাইকসহ ৮ জন আন্তঃজেলা চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটকরা হলেন, ফরিদপুরের কাশিমবাদ এলাকার সজীব রংদার (২৮), বসুনর সিংহদীয়া এলাকার নুর মোহামদ (৩১), চর বাংরাইল এলাকার মনোয়ার শেখ (২৩), ঘন শ্যামপুর এলাকার…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, অধ্যক্ষ আশেক-ই-এলাহি, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহি সদস্য কাজী মামুন, সাংবাদিক মশিউর রহমান ফিরোজ, তৌফিকুজ্জামান লিটু, মমিনুর রহমান, মুনসুর রহমান প্রমুখ। এসময় সেখানে অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। মানবন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের বহু আকাক্সিক্ষত একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে সকল কর্মসূচি আগামী…

Read More

যবিপ্রবি সংবাদদাতা র‌্যালি, আলোচনা সভা, দোয়া-মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পালন করা হয়েছে ঐতিহাসিক জুলাই বিপ্লব দিবস। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে গ্যালারিতে অনুষ্ঠিত হয় “জুলাই বিপ্লব এবং নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা। বৈষম্য ও শোষণমুক্ত দেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।” সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের শক্তি ভোটাধিকারে। এ ভোটাধিকার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। তরুণরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগ করেছেন। ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছেন। ফলে জনগণের শক্তি ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দিতে হবে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে যশোর শহরের ঘোপ ধান পট্টিতে নগর মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নার্গিস বেগম বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো আখের গোছাতে নির্বাচন চায় না। দেশের মানুষের জন্য কাজ করতে চায়। বিএনপি দেশের মানুষের রায় নিয়ে সংসদে যেতে চায়, ঠিক সেই কারণেই একটি নিরপেক্ষ নির্বাচন দাবি করে। এবং সেই নির্বাচনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জুলাই গণহত্যার বিচারের দাবিতে যশোর কালেক্টরেট ভবনের উত্তর পাশের বারান্দায় এক মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ফ্যাসিবাদী শক্তিগুলোর হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বলেন, ফ্যাসিবাদীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হলো। ঐতিহাসিক এই দিনে এটা শুধু দাবি নয়। এর বাস্তবায়ন দেখতে চাই। আমরা গণহত্যার বিচার নিশ্চিত করে বাংলাদেশকে সঠিক জায়গায় নিতে চাই। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার রওনক জাহান,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কুমিল্লার মুরাদনগরে সংঘটিত ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সারাদেশে চলমান খুন, ধর্ষণ, হত্যা, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যশোর জেলা শাখা। মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এক প্রতিবাদ সমাবেশ এই আহবান জানানো হয়। ছাত্রনেতা ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন খবির শিকদার, জুলাই আন্দোলনের নেতা রাশেদ খান, রাহুল হোসেন, ছাত্র ফ্রন্ট নেতা নাহিদ হাসান প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন ছাত্রনেতা মৃন্ময় মন্ডল। বক্তারা কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, সারাদেশে নারী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের নির্মাণাধীন ভবনের পঞ্চম তলার ব্যালকনি ভেঙে পড়ে গিয়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আজ দুপুর ১২ টার দিকে শহরের সার্কিট হাউজ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পৌর কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার ইকবাল মঞ্জিল নামে ভবনটির নির্মাণ কাজ করছে বিল্ডিং ফর ফিউচার নামে একটি কনস্ট্রাকশন কোম্পানি। আজ দুপুর ১২ টার দিকে ভবনের পঞ্চম তলার ব্যালকনিতে দাঁড়িয়ে সাব কন্টাকটার কাম হেড মিস্ত্রী নুরু মিয়াকে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও আজিজুর রহমান।…

Read More