Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভিযানে গিয়ে হামলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা

banglarbhoreBy banglarbhoreFebruary 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা। সোমবার সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এএসআই মামুন শাকি (৩৭), শরিফ মাহমুদ (৪৪) ও সিপাহি তহিদুল ইসলাম (২০)। তাদেরকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আগরহাটি জনৈক আব্দুল খালেকরে ইটভাটার কাছে সাদা পোশাকে অভিযানে যান যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় নজরুল ইসলাম (৫০) নামে এক গাঁজা কারবারিকে আটক করেন তারা। পরে তার সহযোগী আগরহাটি গ্রামের রুস্তম আলীকে আটকের সময় বাঁধা দেয় স্থানীয়রা। কথা কাটিকাটির একপর্যায়ে স্থানীয় ১০/১২ জন হামলা করলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা আহত হন। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। একই সাথে মাদক কারবারি নজরুল ইসলামকে হেফাজতে নেয়া হয়। পরে নজরুলকে ভ্রাম্যমাণ আদালতে অর্থ ও কারাদণ্ড দেয়া হয়েছে। এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের দাবি ইয়াবাসহ আটক একজনকে ছাড়াতে একদল সন্ত্রাসী এ হামলা করে।
অপরদিকে স্থানীয়রা বলছেন, সাদা পোশাকধারি কয়েকজন গ্রামে আসলে তাদের পরিচয় জানতে চাওয়ায় কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় পাশে ইটভাটা শ্রমিক শাহাজাহান আলী (১৬) ঘটনাস্থলে এসে মারপিটের শিকার হন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন রশীদ বলেন, হামলার শিকার তিনজন বেলা ১২টার দিকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
মণিরামপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাকদুম বলেন, গাঁজাসহ আটক একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন বলেন, হামলার ঘটনাটি আমি জানতে পেরে স্থানীয় থানায় অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। অভিযান শেষে কর্মকর্তারা অফিসে আসলে বিস্তারিত জানাতে পারবো।
মণিরামপুর থানা অফিসার ইনচার্জ গাজী নূর মোহাম্মদ বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। হামলার ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

মাদকদ্রব্য
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.