# বিস্ফোরক মামলায় গ্রেফতার বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রজনতা। বুধবার বিকেলে পৌর শহরের ভবানীপুর এলাকায় একটি বাড়িতে ঘেরাও করে রাখে ছাত্রজনতা। পরে ছাত্রজনতার ভয়ে প্রাণ বাঁচাতে খালের পানিতে ঝাঁপ দেন। পরে স্থানীয় জনতা তাকে ধরে মারধর করে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়েছে। পুলিশ জানিয়েছে, গত বছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার বাড়ি ভবানীপুর মোড়লপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরের দিকে তার বাড়িটি স্থানীয় ছাত্র-জনতা ঘিরে রাখে। বিষয়টি বুঝতে পেরে রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার চক্রান্ত এবং রাখাইনে কথিত মানবিক করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধের দাবিতে ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন যশোরের আয়োজনে প্রতিবাদ সভা ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের টাউন হল মাঠে এই সভা করা হয়। একই সাথে এই আয়োজন থেকে সাংস্কৃতিক ঐতিহ্য বিনষ্ট, ভাস্কর্য ভাঙা, বাউল আখড়ায় হামলা, মব সন্ত্রাস বন্ধ এবং ধর্ষকদের ফাঁসির দাবি জানানো হয় । অনুষ্ঠানের শুরুতে প্রতিবাদী গান ও শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। উদীচী যশোরের সভাপতি আমিনুর রহমান হিরুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের নেতা শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা আফজাল…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় মাদকাসক্তের দায়ের কোপে ব্যবসায়ী আহতের ঘটনায় উত্তেজিত এলাকাবাসীর বেদম প্রহরে মারা গেছেন মাদকাসক্ত রফিকুল ইসলাম (৫০)। তিনি বাঁকড়া সোনাকুড় গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানিয়েছেন, উপজেলার সোনাকুড় গ্রামের রফিকুল ইসলাম মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন। বুধবার বেলা ১১ টার দিকে একই গ্রামের জহিরুল ইসলাম (৪২) বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে মাদকাসক্ত রফিকুল ইসলামের দায়ের কোপে গুরুতর আহত হলে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতলে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত রফিকুল ইসলামকে বেদম প্রহার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ জানান, এলাকাবাসীর বর্ণনা অনুযায়ী…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে (৫৭) মব তৈরি করে পুলিশের হাতে হস্তান্তর করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। বুধবার বেলা ৩টার দিকে পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া (ভবানীপুর) এলাকা থেকে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। জানা গেছে, গতবছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার বাড়ি ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরের দিকে তার বাড়ি এলাকা কিছু যুবকেরা ঘিরে রাখে। এ সময় সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িঘরে ভাংচুর চালানো হয়। স্থানীয়রা উত্তেজিত ছাত্রজনতাকে নিবৃত করতে আসলে তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মব থেকে প্রাণ বাঁচাতে সাবেক…
বাংলার ভোর প্রতিবেদক দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ যশোর কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে যশোরের আট উপজেলাসহ ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবেকরা অংশ নেন। মানববন্ধনে ‘দাবি মোদের একটাই প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও চাই, প্রতিবন্ধী অবহেলা নয়, নায্য অধিকার চাই, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার চাই-সহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। মানববন্ধনে বক্তরা বলেন, ‘শিক্ষানীতির শতভাগ বাস্তবায়নের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা অনিবার্য প্রয়োজন। কিন্তু প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠান…
বাংলার ভোর প্রতিবেদক দেশের সর্ববৃহৎ স্থলবন্দরে বেনাপোল কাস্টমস হাউসে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬.৫১ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৭০৫ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড সেখানে রাজস্ব আয় হয়েছে ৭ হাজার ২১.৫১ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে শতকরা ৪ দশমিক ৭২ শতাংশ বেশি। ফলে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়েছে বেনাপোল কাস্টমস হাউস। কাস্টমস সূত্রে জানা যায়, গত অর্থবছর ২০২৩-২৪ এর তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৮৫৪ কোটি ১১ লাখ টাকা। প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ। তবে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ভারতের সাথে এদেশের সম্পর্ক অবনতি হওয়ায় এই…
বাংলার ভোর ডেস্ক আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কেনো মামলায় শেখ হাসিনার কারাদণ্ড হলো। ‘২২৬…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ভূমি মালিকদের অবহিত না করেই জোরপূর্বক ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপন বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত জমি মালিকরা। বেলেঘাটা ভূমিরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড অব বাংলাদেশ কোম্পানি সঞ্চালন লাইন স্থাপনের কাজ করছে। যশোর পাওয়ার হাইজে সঞ্চালন লাইনটি প্রবেশের জন্য যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিলের মধ্য দিয়ে ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক পিলার স্থাপনের কাজ…
ঝিকরগাছা সংবাদদাতা যশোর-বেনাপোল মহাসড়কের যশোরের ঝিকরগাছার চারাতলা নবীবনগর এলাকায় শতবর্ষী শিশুগাছের ডাল ভেঙে এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে গেছে। কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১ জুলাই) রাত পৌনে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছেছেন। স্থানীয় জনগণের সহায়তায় তারা ভাঙা ডাল সরানোর কাজ শুরু করেছেন নবীনগর গ্রামের আফসার আলী জানান, যশোর বেনাপোল মহাসড়কের মরে যাওয়া গাছ গুলো দীর্ঘদিন অপসারণের ব্যবস্থা না করায় প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনার স্বীকার হচ্ছে মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে যশোর-বেনাপোল মহাসড়কের মরা শিশু গাছগুলো অপসারণের নির্দেশনার পরপরই শার্শা উপজেলার অংশের রাস্তার গাছগুলো অপসারণ করা হয়েছে। কিন্তু ঝিকরগাছা উপজেলার রাস্তার গাছ অপসারণ করা হয়নি।…
বাংলার ভোর প্রতিবেদক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ঢাবি ফোরামের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিডি হলে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠেন আনন্দে। আলোচনা সভায় বক্তারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা গর্বিত। কারণ স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলন থেকে শুরু করে শিক্ষা ও গবেষণায় অবদান রেখেছে এই বিশ্ববিদ্যালয়। আন্দোলনের বাতিঘর হিসেবে প্রতিটি আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের যশোরের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের…
