Author: banglarbhore

মাগুরা সংবাদদাতা মাগুরায় রেললাইনের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৭৮ জনের মাঝে ৪ কোটি ৩৫ লাখ ২৩ হাজার ৩৮৩ টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মাগুরা জেলা সদরের রাজধরপুরে দীর্ঘদিন ধরে আটকে থাকা মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেলসংযোগ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে এ চেক বিতরণ করা হয় । চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল হক, মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেল প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল হানিফ, রেলওয়ে রাজবাড়ীর সহকারী নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, ছাত্র প্রতিনিধি মো. মতিন, তাওহিদ, হোসাইন, হাসিবুর, রাতুল, সেলিম, রিয়া,হৃদ, সাকিব প্রমুখ্ অনুষ্ঠানে মাগুরা থেকে মধুখালী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে সমাবেশে ইসকন নিষিদ্ধের দাবিসহ চট্টগ্রামে মসজিদে মুসল্লীদের ওপর হামলা, মসজিদ ভাংচুর এবং মুসলিম আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ জানানো হয়। সমাবেশে হেফাজত ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার নেতাকর্মীরা বলেন, ইসকন একটি উগ্রবাদী সংগঠন। যা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এবং বাংলাদেশে এর কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ইসকনের সদস্যরা গভীর ষড়যন্ত্রে জড়িত এবং তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। নেতাকর্মীরা আরো বলেন, ইসকন ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, রাশিয়া ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হয়ে গেছে। বাংলাদেশে এই সংগঠনের কার্যক্রম বন্ধ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আম বয়ানের মধ্যদিয়ে যশোর উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে তিনদিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। তাবলীগ জামায়াতের দিল্লী নিজাম উদ্দীন মার্কাস মসজিদের আমির হযরত মাওলানা সাদের অনুসারীদের আয়োজনে শুক্রবার ফজরের নামাজের পর এ ইজতেমা শুরু হয়। ভোরে ফজরের নামাজের পর থেকে দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা শহরের মারকাজ মসজিদ প্রাঙ্গণে আসতে শুরু করে। শিশু, যুবক ও বৃদ্ধের মিলন মেলায় পরিণত হয় মসজিদ প্রাঙ্গণ। জেলা ইজতেমা ঘিরে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও পুলিশ প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিন, ইজতেমার মাঠ প্রাঙ্গণে জেলার সর্ববৃহৎ জুম্মার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজের জামায়াতে ৫০ হাজার মুসল্লির সমাগম ঘটে। যশোর জেলার ৮ উপজেলাসহ বিভিন্ন জেলা থেকেও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাজার সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্দেশ্যে যশোরে কৃষিপণ্যের হাট দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার দুপুরে যশোর শহরের দড়াটনা ব্রিজের পাশে এই হাট বসেছে । কৃষিপণ্যের এই হার্ট উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম প্রমুখ। আয়োজকরা জানান, প্রতিদিন সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ মানুষ তাদের চাহিদা অনুযায়ী ন্যায্য মূল্যে এখান থেকে সবজি কিনতে পারবেন। কৃষি পণ্যের এই হাটে আলু, পেঁয়াজ, আদা, ঢেঁড়স, টমেটো, করোলা, বাঁধাকপি, কাঁচা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আইনজীবি সমিতির নির্বাচন আজ। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি ও জামায়ত আলদা প্যানালে নির্বাচন করছে। কৌশাল গত কারণে আওয়ামীলীগ কোন প্যানেল না দিলেও নির্বাচনে মাঠে রয়েছে। সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে বর্তমান সভাপতি আবু মোর্ত্তজা ছোট সুবিধাজনক আবস্থানে থাকলেও সাধারণ সম্পাদক পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এ পদে চার হেবিওযেট প্রার্থী লড়াই করছে। জামায়েত সমর্থিত বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের সাধারণ সম্পাদক পদে আ.ক.ম মনিরুল ইসলাম, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে সাধারণ সম্পাদক পদে এমএ গফুর, আওয়ামী আইনজীবী সমার্থিনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকের উৎপাদিত পণ্যের যৌক্তির মূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে। বিএনপি রাষ্ট্র সংস্কার প্রস্তাবে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করা হবে। এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কোন কারণে ফসল নষ্ট হয়ে গেলেও কৃষককে পথে বসতে হবে না। প্রয়োজনে কৃষিপণ্যের এই বীমার প্রিমিয়ামের অর্ধেক রাষ্ট্র বহন করবে বলেও তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন। শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে কৃষক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু পূর্ণ বয়স্করা যুদ্ধ করেনি। সবাই মিলে যুদ্ধ করেছে। কোলের শিশুও শাহাদৎবরণ করেছে। ৮০ বছরের বৃদ্ধও শাহাদৎ বরণ করেছে। একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্যের কোন ফাঁক দিয়ে যেন কেউ ঢুকে ঐক্য বিনষ্ট করতে না পারে। এই জন্য ছাত্রজনতা বাংলাদেশের সকল জনগণকে সজাগ থাকতে হবে। শুক্রবার রাতে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে পথসভায় তিনি এই মন্তব্য করেন। জামায়াতের আমীর যশোরের আগমণকে ঘীরে যশোর বিমানবন্দর থেকে চাচড়া চেকপোস্ট পর্যন্ত ঢল নামে নেতাকর্মীদের। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্যই এই…

Read More

 অধ্যাপক মো: ছোলজার রহমান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল নবীন পলল গঠিত মৃতপ্রায় ও সক্রিয় বদ্বীপ নিয়ে গঠিত ভূ-ভাগ। এর উত্তর ও উত্তর পশ্চিমাংশে বদ্বীপ গঠণ প্রক্রিয়া প্রায় স্তিমিত হয়েছে- যাকে মৃতপ্রায় বদ্বীপ এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্বাংশে পলল সঞ্চয় ও ভূগঠণ এখনও চলমান-যাকে সক্রিয় বদ্বীপ বলা হয়। এছাড়াও নদীবাহিত পলল ও ঘূর্ণিঝড় তাড়িত সামুদ্রিক পলল সঞ্চয়ের ফলে দক্ষিণাংশে নতুন ভূ-ভাগ গঠিত হচ্ছে এবং সমুদ্র উপকূলরেখা ও সুন্দরবন ক্রমশ: দক্ষিণে সরে যাচ্ছে। ৪/৫ শত বছর আগে এ অঞ্চলের বেশিরভাগ এলাকা গভীর জলাভূমিরুপে বঙ্গোপসাগরের সাথে যুক্ত জোয়ার-ভাটার প্রভাবযুক্ত ছিল। স্টিমার ও লঞ্চ এ অঞ্চলের সকল জেলা ও উপজেলার জলাভূমি,খাল ও নদীসমূহ দিয়ে চলাচল করত…

Read More

মিলন রহমান সংবাদপত্র বা সংবাদমাধ্যম সমাজের দর্পণ। এই দর্পণে সমাজ, দেশ ও জাতিসহ গোটা বিশ্বের চিত্র প্রতিবিম্বিত হয়। নিত্যদিনের সংবাদ, ঘটনাপ্রবাহ, অপরাধচিত্র, অনুসন্ধানী সংবাদ ছাড়াও সমকালীন বিশ্বের চলমান ঘটনা, জীবনযাত্রা, চিন্তাচেতনাসহ অনেক কিছুরই সম্মিলন থাকে সংবাদপত্রে। রাষ্ট্র কাঠামোয় সংবাদপত্রের গুরুত্ব ও অপরিহার্যতাকে নিরূপণ করতে রাজনীতিক তত্ত্ববিদ ও দার্শনিক এডমন্ড বার্ক যথার্থই বলেছেন, সাংবাদিকরা রাষ্ট্রের ‘ফোর্থ স্টেট’। তাই বলা হয়, স্বাধীনতা-স্বার্বভৌমত্ব সুরক্ষায়, জাতীয় স্বার্থ, মানবাধিকার উন্নয়নে, নাগরিক অধিকার সংরক্ষণে এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে সাংবাদিক এবং সংবাদপত্র বা সংবাদমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশী। আর সংবাদমাধ্যমকে দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার অনন্য অবস্থানে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকেরাই। সাধারণভাবে ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রকে ‘জাতীয়’…

Read More

সাজেদ রহমান যেকালে ডেপুটি হওয়া ছিল জীবনের লক্ষ্য, সেকালে তাঁর ধ্রুব লক্ষ্য ছিল কবি হওয়া। যেকালে বাঙালিরা অহঙ্কারে ফেটে পড়তেন সদর দেওয়ানি আদালতের উকিল হয়ে, সেকালে তিনি কেবল ব্যারিষ্টার হবার উদ্দেশ্য নিয়ে বাঙালিদের মধ্যে প্রথম বিলেত গেছেন।১ এবং সে সময়ের তুলনায় বিত্তও উপার্জন করেছেন যথেষ্ট। কিন্তু তা দিয়ে আর পাঁচ জনের মত জমি কেনেননি। দু’হাতে তা উড়িয়ে দিয়েছেন। তিনি এমন অসাধারণ ছিলেন যে, সে সময়ের লোকেরা কেউ তাঁকে ঘৃণা করেছেন, কেউ ভালোবেসেছেন, কেউ বা করুণা করেছেন। কিন্তু কেউ তাকে অস্বীকার করতে পারেনি। বলছিলাম মাইকেল মধুসূদন দত্তের কথা। এই মহাকবির শেষ জীবন কেটেছে অনাদর আর অবহেলায়। বিনা চিকিৎসায় বলা যায় তাঁর…

Read More