Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন
  • ফলোআপ : আবাসিক এলাকায় সোহাগ অটোর কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর
  • শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
  • আধা কিলোমিটার সড়কে আটকে কনেজপুরবাসীর ভাগ্য
  • যশোর বিসিকে সম্ভাবনার বিপরীতে সংকট, থমকে আছে শিল্পের অগ্রগতি
  • যশোরের মঞ্চে আসছে নতুন নাটক ‘ঘোমটা’
  • সাত আওয়ামী লীগ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন
  • মায়ের আত্মহত্যা, বাবা কারাগারে : সংকটে দুই শিশু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট টিমকে দেয়া হবে সংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreFebruary 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত টি-২০ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে রানারআপ হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে। একই সাথে যশোরে জাতীয় দলের অংশগ্রহণে একটি প্রীতি ম্যাচও অনুষ্ঠিত হবে। আগামী ৭ ফেব্রুয়ারি সংবর্ধনা ও ৮ ফেব্রুয়ারি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কর্মসূচি নিয়ে তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি ফজলে রাব্বী মোপাশা। তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০১১ সালের ১৯ নভেম্বর যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা হয়। সেই থেকে যশোরের খেলোয়াড়রা তাদের যোগ্যতা দেখিয়ে চলেছে বাংলাদেশ সহ সারা বিশ্বকে। এ পর্যন্ত যশোরের মোট ৮জন খেলোয়াড় জাতীয় দলের খেলোয়াড় হিসাবে ভারত, পাকিস্তান, দুবাই, বার্মিংহাম, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এর বিভিন্ন টুর্ণামেন্টে অংশগ্রহণ করেছে। তারা হলেন, মনিরুজ্জামান, মোহাম্মাদ শিহাব হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, আসমত আলী, সোহাগ মোল্লা, আলী হোসেন, ইসরাফিল হোসেন ও মোহাম্মদ আলম।

বিশেষ করে এবার পাকিস্তানে অনুষ্ঠিত ৪র্থ টি-২০ বিশ্বকাপে যশোরের আসমত আলী ম্যান অব দ্য সিরিজ হয়ে যশোরের মুখ উজ্জ্বল করেছে।

তিনি বলেন, যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব এর পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দলকে আমন্ত্রন জানিয়েছি। আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাঁচতে শেখা মিলনায়তনে সকল খেয়োয়াড়দের সংবর্ধনা প্রদান করা হবে। ৮ ফেব্রুয়ারি যশোর টাউন হল ময়দানে জাতীয় দলকে দুই ভাগে বিভক্ত করে মাইকেল মধুসূদন একাদশ ও তরিকুল ইসলাম একাদশ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে তাদের যশোরের সাগড়দাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পরিদর্শন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট ক্লাব যশোর জেলার সহ-সভাপতি এমএম আকসাদ সিদ্দিকী, এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক সোলাইমান মহি সবুজ, প্রচার সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, নির্বাহী সদস্য মুন্সী ফরিদ উদ্দিন আহমেদ, জাতীয় দলের খেলোয়াড় আচমত আলী ও ইসরাফিল হোসেন ।

জাতীয় ব্লাইন্ড ক্রিকেট
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন

    September 30, 2026

    ফলোআপ : আবাসিক এলাকায় সোহাগ অটোর কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর

    September 30, 2026

    শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.