Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদকযশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দায়িত্বভার ব্যবসায়িদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। ১২ বছর পর শনিবার রাত নয়টার দিকে যশোর ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত পর্ষদ সদস্যদের পরিচিতি ও কার্যভার হস্তান্তর অনুষ্ঠানে ব্যবসায়িদের কাছে সংগঠনের দায়িত্বভার দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সংগঠনের প্রশাসক এস এম শাহীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জিয়াউদ্দীন আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, চেম্বারের নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল, সংগঠনের নবনির্বাচিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টি পদে এই ফোরাম মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আবু মোর্ত্তজা ছোট ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন একই ফোরামের এমএ গফুর। ভোট গণনা শেষে শনিবার রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসমত হাসার বেসরকারি ফলাফল ঘোষণা করেন। যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী ভোটযুদ্ধে নামেন। গতকাল সকাল ১০টা থেকে সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনে সমিতির ৫৩৮ জন ভোটারের মধ্যে ৫২১…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর থেকে ট্রেনে চড়ে পদ্মাসেতু দিয়ে তিন ঘণ্টায় ঢাকা যাওয়ার স্বপ্ন বাঁচাতে রেল অবরোধের ঘোষণা দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে যশোর রেলওয়ে জংশনে এই অবরোধ কর্মসূচি পালিত হবে। পাশাপাশি দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণেরও ঘোষণা দেয়া হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় যশোর রেলওয়ে জংশন প্লাটফর্মে এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন বলেন, যশোর-ঢাকা-পদ্মাসেতু লিংক প্রোজেক্টের উদ্বোধনী দিনে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালুসহ দর্শনা-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালু,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পুলিশের এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা ভূমি দখল, নির্যাতন, মিথ্যা মামলা দায়েরসহ নানা অপকর্মের তদন্তে নেমেছে পুলিশ হেডকোয়ার্টার। তারই সূত্র ধরে শনিবার যশোর পুলিশ অফিসে তদন্তের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই স্মারকে অভিযোগ অনুসন্ধানের জন্য ভুক্তভোগীদের যশোর পুলিশ অফিসে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের স্মারক নং-৪৪.০১.০০০০.১০১.৩৮.২৭৩.২৪/৪৩০৮ তারিখ-১১/১১/২০২৪’ এর প্রেক্ষিতে অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু করা হয়। মাঠ তদন্তের পাশাপাশি এদিন ভুক্তভোগীদের অভিযোগ নথিভুক্ত করা হয়। একইসাথে নেয়া হয়েছে জবানবন্দিও। বিতর্কিত সনদে মুক্তিযোদ্ধা কোঠায় ৩৭ তম বিসিএস’এ পুলিশ ক্যাডার হিসেবে…

Read More

বাংলার ভোর প্রতিবেদকযশোরে গত দুইদিন ধরে সূর্যের দেখা মেলেনি। মেঘ আর কুয়াশায় একাকার প্রকৃতিতে শনিবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। থেমে থেমে চলে সন্ধ্যা পর্যন্তও। এতে বেড়ে যায় শীতের তীব্রতা। যশোর বিমানবাহিনীর নিয়ন্ত্রনাধীন আবহাওয়া অফিসের তথ্যমতে যশোরে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি বেশি না হলেও কুয়াশা, মেঘ, বৃষ্টি ও শীতে যশোরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার থেকে মেঘ-বৃষ্টির এই অবস্থার উন্নতি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টি কেটে গেলে ফের রাতের তাপমাত্রা কমে জেঁকে বসতে পারে শীত। আবহাওয়া অধিদফতর পূর্বেই জানিয়েছিল, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফেইনজালের প্রভাবে দেশের তিন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) রেহানা ইয়াছমিন বলেছেন, দেশকে এগিয়ে নিতে কৃষির আধুনিকায়নের বিকল্প ব্যবস্থা নেই। কৃষির সর্বস্তরে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগলে আমাদের দেশের কৃষি খাতে উন্নতি হবে। এজন্য আমাদের কৃষি যন্ত্রপাতি তৈরি করতে হবে বেশি বেশি। সরকার চেষ্টা করছে বিদেশি যন্ত্রপাতি ক্রয় না করে; দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা। দেশিয় প্রযুক্তিতে কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনের মাধ্যমে অল্প খরচে কৃষক আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন। এতে অল্প খরচে ও শ্রমে চাষাবাদ করতে সহজ হবে কৃষকের। যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এসএফএমআরএ) প্রকল্পের অর্থায়নে দেশীয় উপযোগী ব্রি কৃষিযন্ত্র উদ্ভাবন, উন্নয়ন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বাংলাদেশ ফিনেন্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের উদ্যোগে শনিবার শহরের একটি হোটেলে মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়াই শীর্যক কর্মশালা হয়েছে। এতে লিড ব্যাংক হিসেবে ছিলো ঢাকা ব্যাংক। কর্মশলায় খুলনা বিভাগের বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন। ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এএমএম মইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিনেন্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংস্থার অতিরিক্ত পরিচালক সৈয়দ গোলাম শাহজারুল আলম। বক্তব্য রাখেন ঢাকা ব্যাংক যশোরের ব্যবস্থাপক হুমায়ন কবীর। কর্মশালায় প্রধান অতিথি মোহাম্মদ আনিছুর রহমান বলেন, বিগত বছরগুলোতে দেশে ওয়াইট কালার ক্রিমিনালরা অর্থপাচার করেছে। আর যাতে দেশ থেকে অর্থ পাচার না হয় সেজন্য…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে আল আমিন মডেল একাডেমির ২০২৪ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ওই বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল আমিন মডেল একাডেমির নির্বাহী পরিচালক আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা বেগম, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বিদ্যালয়ের অধ্যক্ষ সুমন কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক সাহা বৈদ্যনাথ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক আশীষ আঢ্য। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বিদায়ী ৫৫ জন…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে কাজ করবে জামায়াত উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইনসাফ কায়েম করতে চাই। যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে, না চাইলেও অধিকার পাবে। শনিবার বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, মানুষ যেন শিক্ষা পেয়ে মানুষ হয়। শিক্ষা নিয়ে যেন ডাকাত না হয়। এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। জামায়াত আমীর বলেন, মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে। তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে…

Read More

মহেশপুর সংবাদদাতা মহেশপুর সীমান্ত দিয়ে রাতের আঁধারে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ৪৭ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে। শুক্রবার রাতে উপজেলার মাটিলা, খোষালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় ও লড়াইঘাট সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১২ জন নারী, ১৯ পুরুষ ও ১৬ জন শিশু রয়েছেন। শনিবার বিকেলে বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানান, বেশ কয়েকটি আভিযানিকদল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সীমান্তে রাতভর অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৪৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটক অধিকাংশ ব্যক্তি এর আগে বিজিবির হাতে ধরা পড়েছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ…

Read More