Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অরাজকতা ও লুটতরাজের সরকার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। একতাবদ্ধ হতে হবে। নির্বাচনকে পিছিয়ে দেয়ার যে গভীর ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে কোন অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক তা কখনোই কাম্য হতে পারে না। শনিবার বিকেলে যশোর পৌরসভার ঘোপ ৩ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দল আঞ্চলিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্থানীয় মাহমুদুর রহমান স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী সাহিদা আক্তার। সমাবেশে প্রধান অতিথি নারীদের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশার জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, জামায়াতে ইসলামী দেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। যেখানে থাকবে না অবিচার, দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করবে। তাই আসুন সকলে মিলে আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করি। শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত রুকন সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলি আসগর লবি বলেছেন দেশে এখন একটা সুযোগ এসেছে। প্রান্তিক মানুষের জীবন-মান উন্নয়ন ও একটি সাম্যের নতুন বাংলাদেশ গড়ে তোলার। দলের নেতা তারুণ্যে’র প্রতীক তারেক রহমান চান আগামীর দেশ হবে সুখি ও সমৃদ্ধিশালী বাংলাদেশ। তিনি সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। এ জন্য দল থেকে নির্বাচনী কার্যক্রম ও প্রস্তুতি চলছে। এরই মধ্যে দেশের সকল সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা প্রচার-প্রচারণায় নেমেছেন। আমিও এই খুলনা-৫ তথা ডুমুরিয়া-ফুলতলা আসনে ধানের শীষ প্রতীক প্রত্যাশী। শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা…

Read More

কলারোয়া সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় ছিনতাই ঘটনায় পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেলসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী কামাল শেখ বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। বিবাদীরা হলেন, কলারোয়া শহরের তুলসীডাঙ্গা গ্রামের কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, একই এলাকার মানিক, রনি হোসেন এবং তালহা। ভুক্তভোগী কামাল শেখ বলেন, আমাকে রাস্তা থেকে লোহার রড, বাশের লাঠি, জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে ইজিবাইকে তুলে তুলশীডাঙ্গা মৎস্য ঘেরের পাশে আম বাগানে নিয়ে আমার গেঞ্জির পকেট থেকে ৫৬ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। আমার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে। একই সাথে খুন করে গুম করে দিবে বলে হুমকি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ইমরান হোসেন (২০)। তিনি শংকরপাশা শাহীনপাড়া গ্রামের বাবু কসাইয়ের ছেলে। শনিবার বিকেল ৩টার দিকে নওয়াপাড়া বড়বাজার সংলগ্ন ভৈরব নদ পাড়ে একটি টিনশেড ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, টিনশেড ঘরটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে এবং নিহতের ভাইদের সহায়তায় পুলিশ ঘরের দরজা ভেঙে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহটি অনেকটাই পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। অভয়নগর থানার অফিসার ইনচার্জ  আব্দুল আলিম বলেন, এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের আরবপুর দিঘীরপাড়া এলাকার একটি মাদ্রাসায় নয় বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম রনিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার রাতে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মনোহরগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। রনি ওই গ্রামের রাশেদ মিয়ার ছেলে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, গত ১৭ জুন দুপুর ১১টার দিকে ওই মাদ্রাসার নিয়ম অনুযায়ী একটি রুমে থাকা ১৬ ছাত্র ঘুমিয়ে পড়ে। রুমের সিসি ক্যামেরা ফুটেজে দেখা…

Read More

মাগুরা সংবাদদাতা ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা সদরের বেলনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় বিপ্লব মিয়া (৪৫) নামের এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার পরে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ড্রাইভার বিপ্লব মিয়াকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ফরিদপুর কাশিয়ানী এলাকায় গেলে তার মৃত্যু হয়। নিহত বিপ্লব ঝিনাইদহ জেলার বাঁধপুকুরিয়া গ্রামের বাসিন্দা। মাগুরা হাইওয়ে সড়কের এসআই সিদ্ধার্থ সাহা বলেন, শুক্রবার রাতে ঝিনাইদহ ডাকবাংলা এলাকা থেকে একটি চাল বোঝায় ট্রাক ঢাকা দৌলতদিয়া যাওয়া পথে দুর্ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি সামনের চাকার নষ্ট হয়ে যায়। এ সময় চাল বোঝায় ট্রাকটি…

Read More

চৌগাছা সংবাদদাতা চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। ৫ জুলাই উপজেলা কামিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন থানা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মাওলানা নুরুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র কামাল আহমেদ, সাবেক চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন খান, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, সাংবাদিক রহিদুল ইসলাম খান, মাস্টার এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ড. মাহবুবুর রহমান।

Read More

বাংলার ভোর প্রতিবেদক তুলা চাষ বাড়াতে যশোরাঞ্চলে আড়াই হাজারের বেশি চাষিকে প্রণোদনার বিজ, সার ও কিটনাশক দেয়া হচ্ছে। শনিবার দুপুরে শহরের খয়েরতলা এলাকার কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ কক্ষে ২৬ শ’ কৃষকদের মাঝে বিনামূল্য তুলা চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবুল বলেন, ‘সাড়ে আট হাজার টাকা মূল্যের সমপরিমাণ উপকরণ কৃষকদের প্রণোদনা হিসেবে দেয়া হচ্ছে। অন্য ফসলের চেয়ে বেশি লাভ না পেলে কেউ চাষ করে না। তুলা চাষে সময় বেশি নিলেও লাভের অংক বেশি। বিঘাতে ৬০ থেকে ৭০ হাজার টাকার তুলা উৎপাদন হয়। তুলা চাষ বাড়ানোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যা। শনিবার ভোরে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেহেদী হাসান (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তারা ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর-মহেশপুর সীমান্তে যাচ্ছিলেন। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি টহল দল অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের…

Read More