বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বেনাপোলে নিহত শহিদ আব্দুল্লাহহর সকল শহিদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় শার্শা উপজেলা অডিটোরিয়াম সভা কক্ষে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সভাপতিত্ব এতে প্রাধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া, বেনাপোল ফায়ার স্টেশন অফিসার বায়েজিদ বোস্তামী, উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কামার সাহা। এ সয়ম আরো উপস্থিত ছিলেন, শহিদ আব্দুল্লার পিতা আব্দুল জব্বার, শার্শা উপজেলা…
Author: banglarbhore
কোটচাঁদপুর সংবাদদাতা আমন ধান কাটা ও মাড়াইয়ের ধুম পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মাঠে মাঠে। নতুন ফসল ঘরে তুলতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। বিস্তৃত ফসলের মাঠে সোনালী ধানের সমারোহ। বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। চারিদিকে নতুন আমন ধানের ঘ্রাণ। শীতের সকালে কুয়াশা ঘেরা শিশির ভেজা রোদে চিক চিক করছে ধানের গাছগুলি। বলুহর প্রজেক্ট মাঠে গিয়ে দেখা যায় ছবদুল সরদার, শহিদুল ইসলাম, নাজের আলী, কবির হোসেন, মহিদুল ইসলাম, ঝন্টুসহ একদল কৃষক গাতা বেন্দে ধান কাটার কাজে ব্যস্ত। কে কার আগে যায় এ নিয়ে চলছে পাল্লা। কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলে তার এ প্রতিবেদককে বলেন, এবার ধান…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। একই পরিবারের সদস্যদের নামে ৪ থেকে ৬টি পর্যন্ত ঘর বরাদ্দ দেয়া হয়েছে। ৬টি ঘর বরাদ্দ পেয়ে অবাককাণ্ড ঘটিয়েছে একটি পরিবার। ঘরের মেঝেতে লাগিয়েছেন টাইলস। দেয়ালে ঝুঁলছে তিনটি এসি ও রঙিন টেলিভিশন। দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে বিলাসী জীবনযাপন করছেন আলতাফ হোসেনের পরিবার। ঘটনাটি ঘটেছে মণিরামপুর উপজেলার মধুপুর গ্রামের আশ্রয়ণপ্রকল্পে। বরাদ্দে অনিয়ম হয়েছে কি না খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্যমতে, ২০২১ সালে বরাদ্দ দেয়া দুই শতক জমির উপর নির্মিত আশ্রয়নের প্রতিটি ঘরে দুটি বেডরুম, একটি রান্নাঘর, একটি টয়লেট ও বারান্দা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বেজিয়াতলা ও নগর গ্রামের বাসিন্দা শিয়া মুসলমান (কনভার্টেড) সম্প্রদায়ের ২৫০ পরিবারকে সহায়তার নামে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ইতোমধ্যে উপকারভোগীদের কাছ থেকে অন্তত ৫০ লাখ টাকা আদায় করেছে তারা। উপকারভোগীদের তিন কক্ষের পাকা বাড়ি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ত্রিশ হাজার টাকা, প্রতিমাসে তিন হাজার টাকার খাদ্য পণ্য দেয়ার কথা বলে ১০ হাজার টাকা ও মাসে ২০ হাজার টাকা ভাতা দেয়ার কথা বলে এক লাখ টাকা করে আদায় করেছে। সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান না হওয়ায় ভবিষ্যতে বড় ধরনের প্রতারণা শংকা রয়েছে। জানা যায়, ২০২৩ সালের জুন মাসে যশোরের ঝিকরগাছার বেজিয়াতলা ও নগর গ্রামের…
ঝিকরগাছা সংবাদদাতা ‘একটুখানি সহযোগিতা আগামীর সম্ভাবনা বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ, গাছ লাগান পরিবেশ বাঁচান ও চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে।’ এ দুই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ছুটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উষার আলো সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণবিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের পরিবেশের বায়ু দূষণের হাত থেকে বাঁচতে আমাদের প্রত্যেকের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যদি তোমরা কেউ বাল্যবিয়ের সাথে সংযুক্ত…
তালা সংবাদদাতা : সাতক্ষীরা তালা এসি ল্যান্ড অফিসের উচ্চমান সহকারী স্বৈরাচারের দোসর মিলন চক্রবর্তীর বিরুদ্ধে নিরীহ মানুষদেরকে জমি নিয়ে মামলায় অযথা হয়রানির অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার ধানদিয়া এলাকার মোস্তাফিজুর রহমান, গোবিন্দ বিশ্বাস, বিজয় বিশ্বাস গংদের কেনা সম্পত্তি দখলের উদ্দেশ্যে উচ্চমান সহকারী মিলন ২৯ জনকে বিবাদী করে চলতি বছরের ১৮ এপ্রিল ভূমি অফিসে মামলা করেন। যদিও সকল জমির দালিলিক প্রমাণ থাকলেও ওই দুর্নীতিবাজ মিলন চক্র সমস্যার সমাধান করছেন না। এ ছাড়াও মিলনের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র করে অনেকের জমি সুকৌশলে নিজের দখল, অভিযোগ নিষ্পত্তির নামে কর্মকর্তাকে ম্যানেজ করে তারিখের পর তারিখ পরবর্তন। নামজারি সংশোধনের নামে টাকা আদায়সহ হয়রানির নানা অভিযোগ রয়েছে।…
ছুটিপুর সংবাদদাতা ভারত সীমান্তবর্তী যশোরের চৌগাছা উপজেলায় বারি-১ জাতের সবুজ মাল্টার বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে বাগানগুলোতে মাল্টা পরিপক্ব হওয়ায় বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয়েছে। ভালো মানের হওয়ায় ক্রেতাদের কাছে ন্যায্য দাম পাচ্ছেন বাগান মালিকরা। বাগান মালিকদের দেয়া তথ্যমতে উপজেলায় চার কোটি টাকার মাল্টা বিক্রির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সবুজ মাল্টার পাশাপাশি হলুদ মাল্টা এবং বারোমাসি থাই মাল্টার দিকে ঝুঁকেছেন কৃষকরা। কৃষি বিভাগ জানায়, চৌগাছা উপজেলার পৌরসভাসহ ১১ টি ইউনিয়নের চাষিরা বারি-১ জাতের সবুজ মাল্টা চাষাবাদ শুরু করে। কৃষি বলছে উপজেলায় ৩৫ হেক্টর জমিতে লেবু ও সবুজ মাল্টার বাগান রয়েছে। যদিও চাষিরা বলছে বাস্তবে এর চেয়ে অনেক বেশি জমিতে মাল্টা বাগান রয়েছে।…
মাগুরা সংবাদদাতা মাগুরায় বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ দফা দাবি দাবিতে বুধবার দুপুরে মাগুরা মেডিকেল কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো, কামরুজ্জামান (মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি বিভাগ), রাসেল পারভেজ (ফার্মেসি বিভাগ), লিয়ামিন হোসেন (ডেন্টাল বিভাগ), হেলাল উদ্দিন (ল্যাবরেটরি বিভাগ), মোতালেব হোসেন মুন্না (ল্যাবরেটরি বিভাগ), মো. সালামিন (ফিজিওথেরাপিস্ট) প্রমুখ। এ সময় তারা স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেনীর গেজেটেড) পদমর্যাদা প্রদানসহ স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক পদোন্নতির নিয়ম বহাল, ঢাকা আইএইচটিকে ও শিক্ষকদের অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন, মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড…
বাংলার ভোর ডেস্ক ঢাকা থেকে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু–কে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থেকে দেশে ফেরত আনার চেষ্টা করবে। তিনি বলেন, ‘আমরা সব ধরনের আইনি প্রক্রিয়া ব্যবহার করব তাঁকে ফিরিয়ে আনার জন্য। তবে, আমরা এখনো দ্বিপক্ষীয়ভাবে সরাসরি কোনো অনুরোধ করিনি।’ তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের প্রশ্নে তিনি বলেছেন, এসব বিষয়ে তাঁর সরকার কোনো পদক্ষেপ নিতে চায় না। মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর ইচ্ছাকে সম্মান করছি। ইতিমধ্যে বিএনপি ঘোষণা দিয়েছে যে, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। সুতরাং…
বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শার দক্ষিণাঞ্চলের মাখলা, ঠেঙামারী ও গোমর বিলে এখনো ১০ ফুট পানি। এদিকে আর মাত্র এক থেকে দেড় মাস পরেই শুরু হবে ইরি- বোরো মৌসুম। কিন্তু বিলে যে পরিমাণ পানিন রয়েছে তা এ স্বল্প সময়ে নিষ্কাশন হওয়া প্রায় অসম্ভব। এতে চিন্তার ভাজ পড়েছে স্থানীয় কৃষকদের কপালে। এ বছরের একটানা ভারি বর্ষণে এলাকার ছোট বড় ও মাঝারি সব বিল তলিয়ে রয়েছে আষাঢ় মাসের শুরু থেকে। এখন অগ্রহায়ন মাস। এমনিতেই দীর্ঘদিনেই ইছামতী নদী তার নাব্যতা হারিয়েছে। আর সেই থেকেই কপাল পুড়েছে এ অঞ্চলের চাষীদের। বিলের পানি আগের মত আর নিষ্কাশিত হতে পারেনা। উপরন্ত নদীর উজানের পানি উপজেলার রুদ্রপুর-দাউদখালী খালদিয়ে মাখলা…