Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক মালয়েশিয়ার পেনাং শহরে গত এক সপ্তাহে যশোরের মোট তিনজন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন হৃদরোগে আক্রান্ত হয়ে ও একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতরা হলেন, যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের তাজপুর গ্রামের আবু দাউদের ছেলে মহিদুল ইসলাম (৪৫), মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৪৫) ও হানুয়ার গ্রামের আমিন উদ্দিন সরদারের ছেলে মিন্টু হোসেন (৪৫)। যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের তাজপুর গ্রামের আবু দাউদের ছেলে মহিদুল ইসলাম (৪৫) গত রবিবার (১০ নভেম্বর) একটি নির্মাণ সাইটে কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মরহুম মহিদুল ইসলাম দুই সন্তানের জনক।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রোববার যশোর জামিয়া কুরআনিয়া বকচর মাদরাসার মিলনায়তনে খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ জেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দ শিক্ষাবর্ষে আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যশোর জেলাধীন কওমী মাদরাসা সমূহ থেকে ৫১৪ জন ছাত্র এবং ৩১১ জন ছাত্রী মোট ৮২৫ জন মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সহ-সভাপতি মাওলানা আবু তলহা, প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কওমী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দুটি আধুনিক টাওয়ার লাইটের উদ্বোধন করা হয়েছে। শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ও মণিহার মোড়ে বাতিস্তম্ভ দুটি উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। জেলা প্রশাসক দড়াটানা মোড়ে সুইচ টিপতেই পুরো এলাকা আলোকিত হওয়ার সাথে সাথে উপস্থিত জনসাধারণ করতালি দিয়ে অভিনন্দন জানায়। উদ্বোধনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন, সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান, বিএম কামাল আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুজ্জামান তুহিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘যৌনকর্মী’ এক নারীর প্রেমে পড়েছিলেন বাপ্পী সরদার ও রানা সরদার নামে দুই যুবক। দুজনই বাস চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। একই নারীকে দুজনের প্রেমের বিষয়টি জানাজানি হয়ে যায়। প্রেমিকাকে পেতে বন্ধু বাপ্পীকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় রানা। সেই পরিকল্পনা অনুযায়ী যশোরে মণিহার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসের ভেতর বাসচালকের হেলপার বাপ্পীকে ছুরিকাঘাতে হত্যা করে রানা। পুলিশের প্রাথমিক তদন্ত ও গ্রেফতার রানা সরদারের স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে হত্যার এই চাঞ্চল্যকর তথ্য। শনিবার অভিযুক্ত রানা সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। রানা যশোরে সদর উপজেলার হুগগলাডাঙ্গা গ্রামের মৃত্যু আরিফুল সরদারের ছেলে। নিহত বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের নরেন্দ্রপুর পশ্চিম মাঠপাড়া এলাকার মো. ফাহিম হোসেন (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ২ জুন রাত ৮টার দিকে বাড়ির উঠানে ঘোরাফেরা করার সময় তাকে শেষবারের মতো দেখা যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে আর খুঁজে পাননি। শিশুটির বাবা মো. জাকির হোসেন কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ ফাহিমের গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৪ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিল একটি হলুদ রঙের হাফ হাতা গেঞ্জি, ব্লু রঙের জিন্স প্যান্ট এবং পায়ে ছিল স্পঞ্জের স্যান্ডেল। শিশুটির মাথার পিছনে ও কনুইয়ের কাছে কাটা দাগ রয়েছে, যা তাকে চেনার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে এ.এস.কে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শহরতলীর বাহাদুরপুর মেহগনিতলা মোড়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন। নরসিংদী এ.এস.কে ট্রেনিং সেন্টারের ডাইরেক্টর মো. শাহাদাৎ হুসাইনের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক তানভীর রায়হান তুহিন, শতরুপা আবাসনের স্বত্ত্বাধিকার এসএম আসাদুল আলম, ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ রোকন, তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা জানান, এই সেন্টারের লক্ষ্য আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা প্রদান করা। স্বল্প খরচে ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এখানে ওয়েল্ডিং, প্লাম্বিং, পাইপ ফিটিং ও ইলেকট্রিক কাজ শেখানো হবে। প্রশিক্ষণ শেষে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চলতি বছরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পিছিয়ে গেছে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালির কৃষকদের ফুল সেক্টরের ফুলের আবাদ কার্যক্রম। ফলে সামনের বছরের জানুয়ারি মাসেও ফুল নিয়ে বাজার ধরতে পারবে না গদখালির কৃষকেরা। সামনের উৎসব ও দিবসগুলোতে কাক্সিক্ষত মাত্রায় ফুল বিক্রি করতে পারবে না বলে শঙ্কিত তারা। গদখালির কৃষকেরা জানিয়েছেন, চলতি বছরের শেষভাগে এসে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। গত আগস্ট মাস থেকে কৃষকেরা বিভিন্ন জাতের ফুলের বিজতলা তৈরির কাজ শুরু করে। কিন্তু এর মাঝে তিন থেকে চার বার অতিমাত্রার বৃষ্টিপাতে বিজতলা নষ্ট হয়ে যায়। ফলে চারা উৎপাদন করতে ব্যর্থ হন কৃষকেরা। এতে করে গদখালির কৃষকদের এ মৌসুমে চারা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক # বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স সংকট # ভাড়াটিয়া কর্মচারিতে তোড়াতালি সেবা # পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি নষ্ট যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) হৃদরোগের চিকিৎসা নেই। উন্নত চিকিৎসাসেবার আশায় স্থাপিত প্রতিষ্ঠানটি এখন নিজেই রোগী। তিন বছর আগে ২৮টি পদের অনুমোদন হলেও এখনো জনবল মেলেনি। রোগীর কাছ থেকে আদায়ের টাকা দিয়ে ভাড়াটিয়া কর্মচারী দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হৃদরোগ পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয় সব যন্ত্রপাতিই নষ্ট। হৃদযন্ত্রের প্রয়াজনীয় পরীক্ষার জন্য ছুটতে হচ্ছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। জানা গেছে, ২০০৫ সালে পাঁচ কোটি টাকা ব্যয়ে জেনারেল হাসপাতাল চত্বরে করোনারি কেয়ার ইউনিটের তিনতলা ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়। ২০০৬ সালের ১২ অক্টোবর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সরদার ট্রাভেলস নামে একটি যাত্রিবাহী বাসের সহকারী (হেলপার) খুন হয়েছেন। শনিবার সকালে ওই বাসের ভেতর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে পাওয়া গেছে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা চাকুও। নিহতের নাম মো. বাপ্পি (২৫)। তিনি নড়াইলের লোহাগাড়া উপজেলার ইদ্রিস আলীর ছেলে। এই ঘটনায় বাসটির সুপারভাইজার ও ড্রাইভারকে জিজ্ঞাসাবাদে হেফাজতে নিয়েছে পুলিশ। এদিন বিকালে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি; তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বাসটির চালক এনামুল হক জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে শনিবার…

Read More

সিরাজুল ইসলাম হাফেজদের সেবামূলক প্রতিষ্ঠান সেরা হুফফাজ ফাউণ্ডেশন বাংলাদেশের উদ্যোগে জাতীয় হিফজুল কোরআনা প্রতিযোগিতা ২০২৪ যশোর অঞ্চল সম্পন্ন হয়েছে। শুক্রবার যশোর শহরের আরবপুর তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় যশোর জেলার সকল উপজেলা থেকে বাছাইকৃত ১৬৫ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ২০ জন প্রতিযোগি যশোর থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন সেরা হুফফাজ ফাউণ্ডেশন বাংলাদেশের মাওলানা আবু ইউসুফ মাহমুদী এবং বিচারক ছিলেন হাফেজ ক্বারী হাবিব আদনান। উল্লেখ্য, প্রতিযোগিতায় যশোর থেকে বিজয়ী ২০ জনের দু’টি গ্রুপের ১ম ও ২য় স্থানসহ ৯ জন হলেন যশোর জামালুল কুরআন মাদ্রাসা উপশহরের শিক্ষার্থী। এরা হলেন, হাফেজ আজহারুল ইসলাম, হাফেজ সাইফুল্লাহ…

Read More