Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মোট আটটি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে খোলাডাঙ্গা তিনরাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, দেলুর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বিস্ফোরকদ্রব্য ব্যবহার করে তিনি নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। গত ১৯ মে সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমায় আহত হয় ওই এলাকার সজিব আহমেদ (৭) ও মেয়ে খাদিজা (৫)। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ভারতীয় কসমেটিকসসহ এক নারীকে আটক করা হয়েছে। বুধবার সকাল আনুমানিক সময় বেনাপোল-মোংলা গামী একটি ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ফুলি বেগম (৪৫)। তিনি যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বিপুল হোসেন। অভিযানে তার কাছ থেকে অবৈধভাবে আমদানি করা ভারতীয় কসমেটিকস সামগ্রি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ডাভ সাবান ৬৪ পিস, দুলহান কালো তেল ২০ পিস, ফিয়ামা সাবান ২০ পিস, সিসা তেল ২০ পিস, ফিয়ামা সাওয়ার জেল ৩৯ পিস ও সনপাপড়ি ৮ পিস। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য এ মহাসমাবেশ উপলক্ষে বুধবার বিকাল ৫টায় যশোর জেলা সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আলী সরদারের পরিচালনায় বিরাট মোটরসাইকেল শোডাউন খুলনা পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। জেলা সভাপতি মিয়া মো. আব্দুল হালিম বলেন, “জুলুম নির্যাতন অত্যাচারে অতিষ্ঠ জনগণ বিগত দিনের দখলদার, চাঁদাবাজ গুম খুনের সরকার চায় না”। শুধু নেতার পরিবর্তন করলে হবে না সাথে নীতির সংষ্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন…

Read More

বেনাপোল সংবাদদাতা বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষীকে মোবাইল ফোনে হুমকি প্রদান ও গালিগালাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। বুধবার বিকেলে বেনাপোল কাস্টমস হাউজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সাংবাদিকরা। গত ২১ জুন বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচার হলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সবুর হোসেন মোবাইল ফোনে সাংবাদিক আইয়ুব হোসেন পক্ষীর উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকিধামকি প্রদান করেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তার স্বার্থে গত ২১ জুন রাতে বেনাপোল…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় নিরাপদ সড়কের দাবিতে ও সড়ক দুর্ঘটনায় অনার্স শেষ বর্ষের ছাত্রী আফিয়া ইসলাম মৃধার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চৌগাছা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনে অংশ নেন সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দ। এর আগে সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় বাসচাপায় নির্মমভাবে প্রাণ হারান চৌগাছা মহিলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী আফিয়া ইসলাম মৃধা। তার এই হৃদয়বিদারক মৃত্যু এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি করে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশিদুল ইসলাম রিতম এক পোস্টের মাধ্যমে চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়নের সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে একযোগে মানববন্ধন কর্মসূচির ডাক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক   যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৩২৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৮৯ জন শিক্ষার্থীকে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ তহবিল থেকে বৃত্তি প্রদান করা হয়েছে এবং বাকি ৩৬ জনকে দ্বিতীয় ধাপে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যবিপ্রবি’র তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন। মঙ্গলবার  দুপুর ৩ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে শিক্ষার্থীদের হাতে গত পাঁচ মাসের বৃত্তির ৫০০০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থ বছরের অভ্যন্তরীণ বৃত্তির খাত থেকে বিভিন্ন বিভাগের প্রাথমিকভাবে ২৮৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক   যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২৬ অর্থ বছরে ৯৮ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ৯২ কোটি ৪৩ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৬ কোটি ১০ লাখ টাকা আয় ধরা হয়েছে। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যবিপ্রবি’র তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন। মঙ্গলবার বিকাল ৫ টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৭তম বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বাজেট উত্থাপন করেন। বাজেট উত্থাপন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বরাদ্দের বিষয়ে রিজেন্ট বোর্ডের সদস্যরা তাদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেনারেল হাসপাতালে ওয়ার্ডবয়ের অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অক্সিজেন না পেয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন নিহত নারীর পরিবার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টার পর। একপর্যায়ে স্বজনরা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে বিক্ষোভ করেন। বিশেষভাবে দায়ী করা হয় ওয়ার্ডবয় রেজওয়ানকে। তার শাস্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। মুহূর্তের মধ্যে পালিয়ে যায় অভিযুক্ত রেজওয়ান। পরে ওই ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৃত জাহানারার ছোট ছেলে যশোর চুরামনকাটির মাহামুদুল হাসান বলেন তার মা হৃদরোগে ভুগছিলেন। মঙ্গলবার আসরের নামাজের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে আনার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সামনের শাহ আবদুল করিম সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পৌরসভা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকালে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর সরকারি এমএম কলেজ শাখা’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ‘লং মার্চ টু পৌরসভা’ শিরোনামে কলেজের সামনের শাহ আবদুল করিম সড়ক থেকে পৌরসভার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এই পদযাত্রায় শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশ নেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষকরা। এসময় তারা সড়ক সংস্কারের দাবিতে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা জানান, বর্ষা মৌসুমে এমএম কলেজের সামনের রাস্তাসহ আশপাশের কোনো রাস্তা দিয়ে চলাচল করা যায় না। অল্প বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও সাত মাস বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন টিলা গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী সেতু খাতুন (৩৫) ও তার সাত মাস বয়সী কন্যা আনিসা। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন সেতু খাতুন। শিশুটিকে কোলে নেয়া অবস্থায় বিদ্যুৎ প্রবাহ তাদের উভয়কেই আঘাত করে। পরে পরিবারের লোকজন দুজনকেই মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর…

Read More