বাংলার ভোর প্রতিবেদক ভারতে পাচারকালে যশোরে ৫ পিস সোনার বারসহ জয়নাল মোল্লা নামে এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা। বুধবার ভোরে শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে এ স্বর্ণের চালানসহ তাকে আটক করা হয়। আটক জয়নাল ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। ৪৯ বিজিবি যশোরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ধিগ্ধ ময়নাল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে তার জুতার সোলের ভেতরে রাখা ৫৮৫ দশমিক ৫৪ গ্রাম ওজনের ৫টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৬ লাখ ৭৭ হাজা টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল জানিয়েছে ঢাকার গাবতলি এলাকার চোরকারবারীদের কাছ থেকে ওই সোনা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখুনি সময়’ – এই স্লোগানকে সামনে রেখে যশোরে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। বুধবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের…
বাংলার ভোর প্রতিবেদক ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর শাখার উদ্যোগে যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। বুধবার সকালে হাসপাতাল কতৃপক্ষকের কাছে তিনটি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়াতের হাতে ফ্যান হস্তান্তর করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর জেলা সভাপতি ডা. শরীফুজ্জামান রঞ্জু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি ডা. আনিছুর রহমান, ডা. মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ ডা. শের আলী, ডা. শাপলু, ডা. জসিম উদ্দিন প্রমুখ। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, হাসপাতালে রোগীদের সুচিকিৎসা দেয়ার জন্য সকল ডাক্তার ও স্টাফগণ বদ্ধপরিকর। এ সময় ডা. শরীফুজ্জামান রঞ্জু বলেন,…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ছয়টি স্বর্ণের বারসহ নাসরিন নাহার (৩০) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাসরিন নাহার একই উপজেলার ভোমরার টাওয়ার এলাকার ইমাম হোসেনের স্ত্রী। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, স্বর্ণ চোরাচালানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বাকাল চেক পোস্টের হাবিলদার শাহীন আহমেদের নেতৃত্বে একটি দল আলীপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন হিসেবে নাসরিন নাহারকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫১৭…
বাংলার ভোর প্রতিবেদক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে। নিবন্ধন ও প্রতীক ফিরে পেল জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কর্তৃক ২০১৮ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক পুনর্বহাল করা হলো। প্রতীক ফিরে পাওয়ায় যশোরে জামায়াত ও ছাত্র সংগঠন শিবির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তারা আগামী নির্বাচনে প্রার্থীদের ছবি দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন। ২০১৩ সালের ১ আগস্ট সংবিধানের সঙ্গে…
বাংলার ভোর প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে পরিকল্পিত ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে যশোর জেলা এনসিপি। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দড়াটানা ভৈরব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ এবং পরে জজ কোর্ট মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃত্ব দেন এনসিপি প্রতিনিধি মো. নুরুজ্জামান। উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সাজিদ সরোয়ার, এনসিপি প্রতিনিধি আশালতা, আমানুল্লাহ, এসকে সোহান, জান্নাতুল ফেরদৌস অনন্যা, ছাত্র আন্দোলনের নেতা শায়েদ মোহাম্মদ রিজভী, মারুফ হোসেন সুকর্ণসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বাংলার ভোর প্রতিবেদক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র প্রেসিডিয়াম সদস্য ও যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিতকে দলের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক নির্বাচিত করায় জাগপা যশোর জেলা শাখা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে। এ উপলক্ষে জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানকে শুভেচ্ছা জানান যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সভাপতি কামাল চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ও জেলা অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা, সহ-সভাপতি ইদ্রিস মৃধা, নূরজাহান ইসলাম, সাবিত্রী বিশ্বাস, বজলু হাত্তলাদার, খন্দকার আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, দপ্তর সম্পাদক ডা. রবিউল ইসলামসহ জেলা কমিটির…
বাংলার ভোর প্রতিবেদক বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে বাঘারপাড়ার বিভিন্ন সমস্যা নিরসন ও নাগরিক সুবিধা সংক্রান্ত বিভিন্ন দাবির কথা তুলে ধরা হয়। এরমধ্যে বাঘারপাড়ায় পৌরপার্ক, গণশৌচাগার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, স্যানিটারি ব্যবস্থার আধুনিকায়ন, পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন, পৌর এলাকার ব্যবসায় নিরাপত্তার জন্য রাস্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিভিন্ন ইউনিয়নের সড়ক ও জনদুর্ভোগ সংক্রান্ত সমস্যার সমাধান উল্লেখযোগ্য। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, বাঘারপাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী ফরহাদ হোসেন জনি ও সোহেল রানা, সদস্য ডাক্তার নজরুল ইসলাম,…
১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ যশোর শিক্ষা বোর্ডে ১৩৪ পরীক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত সময় শেখ জালাল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। এ বছর যশোর বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন। তবে এ বছর যশোর বোর্ডে কমেছে পরীক্ষার্থী, বেড়েছে কেন্দ্রের সংখ্যা। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার…
বাংলার ভোর প্রতিবেদক ৫০ বছর বয়সী চন্দনা রানী বিশ্বাস। তার স্বামী সুব্রত বিশ্বাসকে আট বছর আগে হারানোর পর থেকেই সংগ্রাম করে আসছিলেন। একমাত্র ছেলে পলাশ কুমার বিশ্বাস এবং ছোট মেয়ে প্রিয়াঙ্কা বিশ্বাসকে নিয়ে তার জীবন। কিন্তু পুলিশে কর্মরত ছেলে পলাশের প্রতারণায় দিশেহারা হয়ে পড়েছেন এই বিধবা নারী। হারাতে বসেছেন জীবনের শেষ সম্বলটুকু। চন্দনা রানী বিশ্বাসের অভিযোগ ছেলে পলাশ কুমার তাকে না জানিয়ে যশোরের মণিরামপুর উপজেলার পলাশি গ্রামে গড়ে তোলা একটি একতলা বাড়ি বিক্রি করেছেন, এখন বাড়ি ছেড়ে দেয়ার জন্য চাপও দিচ্ছেন। এই বাড়িটিই তার একমাত্র সম্বল। অন্যদিকে ছেলে পলাশ কুমার বিশ্বাস জানিয়েছেন, টাকার প্রয়োজনে নিজের নামে থাকা জমিসহ বাড়ি তিনি…
