বাংলার ভোর প্রতিবেদক যশোরে জামায়াত নেতা আমিনুল ইসলাম সজল হত্যা ও বিচারের দাবিতে খোলাডাঙ্গা গাজীরবাজার কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি চলে এ মানববন্ধন। মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ও নিহত জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলের বড় ভাই আজহারুল ইসলাম স্বপন, নিহতের স্ত্রী আয়েশা খাতুন, নিহতের ছোট ভাই আরিফুল ইসলাম সুজন, নিহতের চাচাতো ভাই গোলাম আজম রুবেল, গাজীর বাজার কমিটির সহসভাপতি আবুল কালাম ও গাজীর বাজার কমিটির কোষাধ্যক্ষ বজলুর রহমান প্রমুখ। মানববন্ধনে উপস্থিত নিহতের পরিবার ও এলাকাবাসীরা স্থানীয় প্রভাবশালী টিটো,…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ভৌত বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বিএএস) স্বর্ণপদক-২০২১ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাভেদ হোসেন খান। রোববার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ স্বর্ণপদক তুলে দেয়া হয়। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বিএএস) স্বর্ণপদক-২০২১ পাওয়ায় অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানকে অভিনন্দন জানিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, এ স্বর্ণপদক অর্জন করায় তাকে যবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। তার মতো আরও গবেষক যবিপ্রবিতে যেন বেড়ে উঠতে পারে, এ জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যবিপ্রবিকে গবেষণা বিশ্ববিদ্যালয়…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল শহরের দড়াটানা চত্বরে এই জাগরণ যাত্রায় সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাস পার হতে চলল, অথচ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো খবর নেই, বরং লাগামহীন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা। নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক অপশক্তির দাবির কাছে সরকার নতজানু হচ্ছে। মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এসব অপশক্তি দাপট দেখাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে এরা জেঁকে বসছে। অনেক জায়গায় এক দখলদারের পরিবর্তে আরেক দখলদার জায়গা করে নিচ্ছে। জনজীবনের শান্তি ফিরে আসেনি। সমাবেশ থেকে নেতৃবৃন্দ রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে এসিআই কোম্পানির ডিপো অফিসে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নাইটগার্ডের মাথায় অস্ত্র ঠেকিয়ে হাত-মুখ ও পা বেঁধে প্রায় ২০ লাখ নগদ টাকা ও ওষুধ লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা একাধিক ক্যাশবাক্সের তালা ভেঙে এ নগদ টাকা লুট করে। ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। শনিবার মধ্য রাতে শহরতলীর শেখহাটি মোড়ে ঘটনাটি ঘটে । এদিকে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশসহ আইনশৃঙ্খালা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে বলে সংশ্লিষ্টরা জানান। ঘটনার সময় এসিআই কোম্পানির ডিপো অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা সোহেল রানা ও…
বাংলার ভোর প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন প্রশাসন-১ কর্মরত ও তৎকালীন ঢাবি শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে যশোরের পুলিশের সহায়তায় ঢাকার শাহাবাগ থানার পুলিশ আটক করেছে বলে জানিয়েছে যশোর কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন । তিনি বলেন, আটকের পর যবিপ্রবির ওই কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’ মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ১৬ আগস্ট রাত ১১ টায় ঢাবি ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে তৎকালীন মুহসীন হল…
বাংলার ভোর প্রতিবেদক যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনে জয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়েছে। রোবাবর দুপুরে চেম্বার ভবনে ঘোষণা দেন যশোরের সহকারী কমিশনার ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আনোয়ার হোসেন। এসময় চেম্বারের প্রশাসক এসএম শাহীনসব নির্বাচিত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ঘোষণায় বলা হয়, কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ১৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হলো। বিজয়ীরা হলেন হলেন, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও প্যানেল লিডার মিজানুর রহমান খান, শ্যামল দাস, জাহিদ হাসান টুকুন, সাজ্জাদুর রহমান সুজা, তানভিরুল ইসলাম সোহান, গোলাম রেজা দুলু, আবদুল হামিদ চাকলাদার, এজাজ উদ্দিন টিপু, খাইরুল কবির, মঞ্জুর হোসেন মুকুল, মো: নূরুজ্জামান, মোকসেদ আলী, কাসেদুজ্জামান…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের প্রায় ৪ লাখ মানুষ এখনো পানিবন্দি। গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দফায় দফায় অবিরাম বৃষ্টি, উজান থেকে নেমে আসা পানি এবং হরিহর, শ্রীহরি, মুক্তেশ্বরী, টেকা ও ভদ্রা নদীর উপচে পড়া পানিতে জলাবদ্ধতার পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ফলে কেবশপুর, মণিরামপুর, অভয়নগরের শতাধিক গ্রামের প্রায় ৪ লাখ মানুষ তিন মাস ধরে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাড়িঘরে উঠে যাওয়ায় এই অঞ্চলের মানুষকে বিভিন্ন সড়ক, উঁচু স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিতে হয়েছে। যারা এখনো গ্রামাঞ্চলে পানিবন্দি অবস্থায় রয়েছেন, তারা গৃহপালিত পশু-পাখি, সাপ, পোকামাকড়ের সঙ্গে বসবাস করছেন। পানিবন্দি এলাকায় মানুষের খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।…
সিলেট সংবাদদাতা সীমান্ত নদী জাদুকাটার পাড় (তীর) কেটে খনিজ বালি পাথর চুরির আরেক হোতা মোশাহিদ হোসেন রানু মেম্বার ফের কারাগারে। বহুল আলোচিত বিতর্কিত রানু সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ঘাগটিয়া (আদর্শ) গ্রামের বাসিন্দা। শনিবার রাতে তাহিরপুর থানার ওসি দেলেয়ার হোসেন জানান, একটি নিয়মিত মামলার পলাতক আসামি হিসাবে গ্রেফতারের পর রানুকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরপূর্বেও রানু অপর একটি মামলায় দীর্ঘদিন জেল হাজতে ছিল বলেও জানান ওসি। থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, তাহিরপুরের ঘাগটিয়া (আদর্শ) গ্রামের মোশাহিদ হোসেন রানু দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কখনো জেলা আওয়ামী লীগের এক নেতা, নেতার ভাই…
সুনামগঞ্জ সংবাদদাতা সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান হত্যাকাণ্ডে আরো তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র্যাব)। গ্রেফতারকৃত আসামিরা হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের দিদার আলী, জাহিদ ও বাবুল মিয়া। শনিবার রাতে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মশিউর রহমান সোহেল ও র্যাব-১৪ ময়মনসিংহের দায়িত্বশীল অফিসার গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেন। র্যাবের মিডিয়া অফিসার আরো জানান, র্যাব-৯ সিলেটের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম ও র্যাব-১৪ ময়মনসিংহের সিপিএসসি (স্পেশাল টিম) যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের সীমান্ত উপজেলা ধোবাউড়ার মুন্সিরহার এলাকায় আত্মগোপনে থাকা সোহান হত্যা মামলার পলাতক আসামি দিদার, জাহিদ, বাবুলকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করে। গ্রেফতারের পরদিন…
কয়রা সংবাদদাতা চার লাখ টাকা মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ফের দুই জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত দুই জেলে হলন, খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের আতাহার হোসেন (৩৫) ও রফিকুল ইসলাম (৩৮)। গত ৮ নভেম্বর সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর সাতনলা দুনে এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। ফিরে আসা জেলে রবিউল ইসলাম ও আছাদুল গাজীসহ অন্যান্যরা জানান, গত ৩০ অক্টোবর তারা চারটি নৌকায় আটজন জেলে শ্যামনগরের বুড়িগোয়ালীনি স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ফিরিঙ্গি এলাকায় মাছ শিকারের পর গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) তারা মালঞ্চ নদীতে পৌঁছান। একপর্যায়ে সেখানকার সাতনলার দুনে এলাকায় মাছ শিকারের…