কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহ কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে মাসিক বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। সোমবার দুপুরে কলেজটির অফিস কক্ষে এক সভায় ২০২৪ সালের জানুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ১২০ টাকার স্থলে ২০ টাকা এবং স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ৩০০ টাকার স্থলে ২৫ টাকা বেতন নেয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস। সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, কলেজটি ২০১৮ সালের আগস্ট মাসে সরকারিকরণ করা হয়। দীর্ঘ ছয় বছর অতিবাহিত হলেও কলেজ কর্তৃপক্ষ বেসরকারি নিয়মেই শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় করে আসছিল। বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার…
Author: banglarbhore
খুলনা প্রতিনিধি খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ট্যাংকলরি শ্রমিকরা। এতে খুলনার তিনটি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ আছে। সেইসঙ্গে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৫ জেলায় তেলের সরবরাহ বন্ধ আছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটক করে খালিশপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলার আসামি তিনি। তাকে গ্রেফতারের পর কর্মবিরতি পালন করেন তিনটি ডিপোর শ্রমিকরা। এর ফলে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোয়াপাড়া আস্কারপুরে এক সার ব্যবসায়ীর বাড়িতে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাড়িতে মজুদকৃত প্রায় ১৭৩ বস্তা সার (ইউরিয়া-৮০ বস্তা, ডিএপি ৬০ বস্তা, টিএসপি ৩০ বস্তা, এমওপি ৩ বস্তা) পাওয়া যায়। সার ব্যবসায়ী আশরাফুল ইসলামের রেজিস্ট্রেশন বিহীন ও অবৈধভাবে ভাবে তার নিজ বাড়িতে সার মজুদ রাখায় ও বেশি দামে বিক্রি করার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত আলী ও সহকারী কর্মকর্তা…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় শীতার্ত ২৫০জন অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। সোমবার বিকালে ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ‘বেগম রোকেয়া’ মঞ্চে এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন। ঝিকরগাছা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঝিকরগাছা শাখার আহ্বায়ক ইমরান রেজা খোকন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উদ্দিন, ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যাপক মহিদুল ইসলাম, ঝিকরগাছা…
ঝিকরগাছা সংবাদদাতা ঝিকরগাছা উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইউনিয়ন পরিষদে যোগদান উপলক্ষে সোমবার দুপুর ১২টায় পরিষদ কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি নবনিযুক্ত প্রশাসক মইনুল ইসলাম তার বক্তব্যে বলেন, ইউনিয়নবাসির সহযোগিতা থাকলে নির্বাসখোলা ‘মডেল ইউনিয়নে’ রুপান্তরিত করা হবে। অনুষ্ঠানের শুরুতে ইউনিয়নবাসীর পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসক মইনুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, জামায়াতের সভাপতি মনিরুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ইউপি সচিব মাসুম বিল্লাহ, গ্রাম্য আদালতের…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮দফা বাস্তবায়নের দাবিতে ‘গণতন্ত্র অভিযাত্রা ও বিক্ষোভ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বর্ধিত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি, হামলা বন্ধসহ ১৮দফা দাবি তুলে ধরেন। সোমবার বিকেলে সিপিবির ঝিকরগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এ গণতন্ত্র অভিযাত্রা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আমিনুর রহমান হিরু, বিশেষ বক্তা ছিলেন, কেন্দ্রীয় মৎস্যজীবী আন্দোলনের সদস্য সচিব সুজন বিপ্লব। অন্যান্যদের মধ্যে…
কৃষ্ণনগর সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ কৃষ্ণনগরে দুর্ঘটনাকবলিত আত্মীয় দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আলী আকবারের। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আলী আকবারের আত্মীয় ৬৮ নম্বর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আব্দুর রহমান (৩০) স্ত্রীকে সাথে নিয়ে সকাল ১০টার দিকে অফিশিয়াল কাজে মোটরসাইকেলযোগে কালিগঞ্জ শিক্ষা অফিসে যাওয়ার পথে কালিকাপুর একতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আহত হন তারা। আহতদের উদ্ধার করে দ্রুত শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়ে আলি আকবার (১৭) আব্দুর রহমানের মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে…
পাটকেলঘাটা সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক অবদান ছিল। বহু লোক জীবন দিয়েছে, বহু লোক নিহত হয়েছে, মামলা হয়েছে। সেই আন্দোলন আমরা তরুণ ছাত্রদের হাতে তুলে দিয়েছিলাম। আমাদের সন্তানরা সেই আন্দোলন জীবন দিয়ে, রক্ত দিয়ে সফল করেছে। আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই। যতটুকু সময় লাগে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনী ম্যাপ তৈরি করুন। সোমবার বিকালে সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে।…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকীর বিরুদ্ধে পানির ট্যাংকি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ ৮ মাসে কোন ট্যাংকিও দিতে পারেননি এমনকি টাকাও ফেরত দেননি। ভুক্তভোগী টাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ। ভুক্তভোগী আশাশুনি উপজেলার পাইথলী গ্রামের সাথী খাতুন জানান, গত ৭- ৮ মাস আগে দরিদ্র অসহায় মানুষদের কাছ থেকে পানির ট্যাংকি দেয়ার নাম করে জনপ্রতি ৩ হাজার টাকা দাবি করেন সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী। আমি তার কথায় বিশ্বাস করে গ্রামের অসহায় ১০ জন মানুষের কাছ থেকে মোট ২২ হাজার টাকা তুলে তাকে…
বেনাপোল সংবাদদাতা একদিনের ব্যবধানে বেনাপোল চেকপোস্ট এলাকার বড়আঁচড়া আশরাফের মোড়ে দুর্বৃত্তরা আবারও বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে দুই জন মোটরসাইকেল আরোহী আশরাফের মোড়ের লিংক রোডে কাস্টমস স্কানিং মেশিনের পাশে এ বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের মাথায় হেলমেট পরিহিত ছিল। যে কারণে তাদেরকে সনাক্ত করা যায়নি। এ সময় আতঙ্কে এলাকার মানুষ দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। তবে কোন হতহতাতের ঘটনা ঘটেনি। বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, কে বা কারা আতঙ্ক ছড়াতে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি একই সময় চেকপোস্টের…