# ধাওয়া করে কুপিয়ে হত্যা করল দলীয় প্রতিপক্ষ # ছাত্রদল নেতার বাবাকে মারপিটের জেরে হত্যাকাণ্ড বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় দলীয় প্রতিপক্ষের হামলায় পিয়াল হাসান (২৮) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে ধাওয়া করে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতরে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে। নিহত পিয়াল ঝিকরগাছার মোবারকপুর বিশ্বাসপাড়া এলাকার কিতাব আলীর ছেলে। পিয়াল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুনের কর্মী ছিলেন। পিয়ালের নামে বিস্ফোরক আইনসহ ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের স্বজন ও পুলিশ জানায়, যুবদলের রাজনীতির পাশাপাশি পিয়াল ঝিকরগাছা বাজারে মুরগির ব্যবসা করতেন। গত ৫ আগস্ট বাজারে নিজ দলের আধিপত্যে…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা ভারতে পাচারের সময় শনিবার সকাল ৮ টার দিকে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে বিজিবি ৬টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। আটক হওয়া স্বর্ণপাচারকারি রাশেদুল ইসলাম (২৪) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বেলা ১১ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির এসআইপি’র সদস্য নায়েক হরমুজের নেতৃত্বে ৬ টি স্বর্ণের বারসহ ওই স্বর্ণকারবারীকে আটক করা হয়। আটক স্বর্ণের ওজন ১ কেজি ১০৮ গ্রাম। যার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার টাকা। এ সময় একটি ভ্যান যার মূল্য ৮০ হাজার টাকা ও ২০…
কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কোলা বাজারে এ ঘটনা ঘটে। আহত গোলাম সরোয়ার মোল্লা উপজেলার পারিয়াট গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, শনিবার সকালে উপজেলার কোলা বাজারের তিন রাস্তার মোড়ে বসে ছিলেন গোলাম সরোয়ার মোল্লা। এ সময় অতির্কিতভাবে তার উপর হামলা চালায় কয়েকজন যুবক। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার করেন। নাম প্রকাশ না করার শর্তে হামলার স্থানের এক…
সুমন ব্রহ্ম, ডুমুরিয়া (খুলনা) থেকে ‘কৃষি’র জন্য সেচের কথা না বলে শুধু পানি নিস্কাশনের কথা বলে বিদ্যুত সংযোগ চাওয়ায় খুলনা পল্লী বিদ্যুত অফিস ৫.২৫ টাকার পরিবর্তে ৯.৭১ টাকা দর নির্ধারণ করেছে প্রতি ইউনিটের। এতে করে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। তাদের আশংকা দ্রুত এ সমস্যার সমাধান না হলে মৌসুমে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়বে। জানা গেছে, চলতি মৌসুমের অতি বৃষ্টিতে ডুমুরিয়া উপজেলার ‘বিল ডাকাতিয়া’সহ সকল বিল জলাবদ্ধতা হয়েছে। গত সেপ্টেম্বর থেকে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের উদ্যোগে শোলমারি স্লুইস গেটের পলি অপসারণের উদ্যোগ নেয়া হয়। সেখানে কোন সাফল্য আসেনি। উপজেলা প্রশাসন আসন্ন মৌসুমে বোরো চাষের আশায় গত অক্টোবর মাসে জরুরি ভিত্তিতে কয়েকটি…
বাংলার ভোর প্রতিবেদক ‘যশোর অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও জনপ্রিয় জাতসমুহ সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে ডাল ও তেল ফসলের অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়ালি) কৃষি সচিব-ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানি। কর্মশালায় যশোর অঞ্চলে ‘বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে ডাল ও তেল ফসলের অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিনা উপকেন্দ্র মাগুরার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ্। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোশাররফ…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন, ৫ আগস্টের পর পতিত স্বৈরাচারের দোসররা আদালত ক্যু, আনসার বাহিনী, হিন্দু সমাবেশ, ইসকনসহ বিভিন্নভাবে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছিলো। যা ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে। নতুন করে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প ইস্যু। এই ট্রাম্প কার্ড খেলতে খেলতে কার্ড শেষ হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবে না। যশোর জেলা জামায়াতের সদস্য সম্মেলন ও নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে দেশের মানুষের মধ্যে শোষণহীন সমৃদ্ধ একটি দেশ প্রাপ্তির আকাক্সক্ষা জন্মেছে।…
এসএ কে শামছুদ্দীন জ্যোতি বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, হঠাৎ অজানা ঝড়ে তোমায় হােিয় নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে, তোমার কথা বারে বারে পড়ছে যে হৃদয় মাঝে। বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়। তোমার চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবি তোমার, শুধু তুমি নেই। কতদিন কত রাত দেখিনা তোমায়। কেমন আছো বাবা তুমি আমায় ছেড়ে- আমি অনেক ভালো আছি বাবা। তোমার দোয়ার বরকতে আল্লাহর অশেষ রহমতে তোমার সকল স্বপ্ন পূরণের পথে আজ আমি যাত্রা করতে পেরেছি। শুধু তুমি দেখে যেতে পারলে না। আমায় একা করে চলে গেলে গহীন অন্ধকারে। জানিনা কেমন আছো তুমি…
বাংলার ভোর প্রতিবেদক দৈনিক বাংলার ভোর-এর স্বপ্নদ্রষ্টা স্বাধীন যশোরের প্রথম দৈনিক স্ফুলিঙ্গের যুগ্ম সম্পাদক ও দৈনিক ভোরের রানার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রথিতযশা সংবাদপত্র ব্যক্তিত্ব সৈয়দ নজমুল হোসেন-এর একাদশ মৃত্যুবার্ষিকী শনিবার ৯ নভেম্বর। ২০১৩ সালের এই দিনে বেলা ১টার দিকে তিনি নিজ বাসায় ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি বাসায় একাই ছিলেন। এর আগের দিন তার ছোট ভাই খুলনার তেরখাদা ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ নকী হোসেন মৃত্যুবরণ করায় তার দাফন কাজে অংশ নিতে সৈয়দ নজমুল হোসেনের স্ত্রী ও একমাত্র ছেলে তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদরের কালা লক্ষীপুরে অবস্থান করছিলেন। বেলা ১১ টার দিকে যখন তার ছোট ভাইয়ের…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংবিধানের কয়েকটি লাইন পরিবর্তন করলেই কি সংস্কার হয়ে যাবে ? রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে পরিবর্তনের ফলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সেটিই সংস্কার। শুধু সংবিধানের কয়েকটি লাইন পরিবর্তন করলেই সংস্কার হবে না। কি কি সংস্কার করা উচিত বিএনপি ৩১ দফার আলোকে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। অনেকেই সংস্কারের কথা বলছেন। প্রত্যেকের প্রতি সম্মান রেখেই বলছি, এই সংস্কারের প্রস্তাব প্রথম দিয়েছে বিএনপি। এক বাক্যে সংস্কার বলতে সেটাই বুঝি, যে সংস্কার করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। যে সংস্কার করলে বেকার সমস্যার সমাধান হবে। যে সংস্কার করলে নারীদের স্বাধীনতার অধিকার নিশ্চিত…
# যশোরের জংশন বলা হলেও সেটি বাঘারপাড়া উপজেলায় # ঢাকার রেলবঞ্চিত কোটচাঁদপুর-কালীগঞ্জের যাত্রীরা # প্রতিবাদে আজ মানববন্ধন বাংলার ভোর প্রতিবেদক যশোরবাসীর দুর্ভোগ আর প্রতারণার নাম ‘পদ্মবিলা জংশন’। পদ্মাসেতু হয়ে যশোর-ঢাকা রুটে যশোর থেকে এই পদ্মবিলা রেল জংশন দিয়ে ট্রেন চলাচলের তোড়জোড় চলছে। যশোর শহর থেকে ১৮ কিলোমিটার দূরের এই স্টেশন থেকে ঢাকার ট্রেন ধরতে যাওয়া ‘বাস্তবতা বিবর্জিত’ সিদ্ধান্ত বলে উল্লেখ করছেন যশোরবাসী। পদ্মবিলা বলা হলেও স্টেশনটি পদ্মবিলায় নয় বরং, যশোর সদর উপজেলার বাইরে বাঘারপাড়া উপজেলায়। এটিকে প্রতারণা বলেও দাবি করা হচ্ছে। এ কারণে পদ্মবিলা জংশনের পরিবর্তে যশোর জংশন থেকে ঢাকা রুটে ট্রেন চলাচলের দাবিতে আন্দোলনে মাঠে রয়েছে বৃহত্তর যশোর রেল…