বাংলার ভোর প্রতিবেদক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের কারিগর খ্যাত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ছয় দিনব্যাপি কর্মসূচির তৃতীয় দিনে সোমবার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। এদিন কর্মসূচির মধ্যে ছিল, কবর জিয়ারত, কোরআন খানি, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, খাদ্য সামগ্রি বিতরণ, কোরআন শরীফ, জায়নামাজ, টুপি, তাসবিহ, শীতবস্ত্র, খাবার বিতরণ, কালোব্যাচ ধারণ। দিনব্যাপি কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ এবং তরিকুল ইসলামের ভক্তকুল অংশ নিয়ে বরেণ্য এই রাজনীতিকের প্রতি সর্বোচ্চ আবেগ, শ্রদ্ধা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। সোমবার সকাল ১০ টায় কারবালা কবরস্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শান্তি শৃংখলা কমিটির সভাপতি ও জামায়াত কর্মী আমিনুর সজল মুন্সী (৪২) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শহরতলী খোলাডাঙ্গা গাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজল খোলাডাঙ্গা সার গোডাউন মুন্সীপাড়ার আজিজুর ইসলাম মিন্টুর ছেলে ও স্থানীয় ওয়ার্ডের জামায়াত কর্মী ছিলেন। জানা যায়, সম্প্রতি গাজির বাজারে শান্তি শৃঙ্খলা কমিটি গঠন হয়। এই কমিটির সভাপতি নির্বাচিত হন সজল। কমিটি গঠন করা নিয়ে তার প্রতিদ্বন্দ্বিরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে পুলিশ প্রাথমিক ধারণা করছেন। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের স্বজনেরা জানান, শহরের ধর্মতলা সার গোডাউনের সামনে আমিনুর সজলের স্যানিটারী দোকান রয়েছে। সোমবার মাগরিবের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের আরআরএফ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার (টার্ক) এ ‘এডাব’-এর আয়োজনে আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকালে তিন দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন এডাব যশোর জেলা শাখার সদস্য সচিব ও ল্যাম্ফের নির্বাহী পরিচালক মোঃ আহসান হাবিব। তিনি এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, তথ্য ও প্রযুক্তির এই যুগে আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। প্রধান অতিথি মো. হুসাইন শওকত তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে…
বাংলার ভোর প্রতিবেদক পৈত্রিক সম্পত্তি ও জীবনরক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কানাডা ও বাংলাদেশের দ্বৈত নাগরিক মাসুম হোসেন সিদ্দিক নামে এক ব্যক্তি। রোববার সকালে প্রেসক্লাব যশোরের হল রুমে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে মাসুম হোসেন সিদ্দিক জানান, যশোর শহরের পুরাতন কসবার ৯ শতক জমিতে তার পৈত্রিক সম্পত্তি রয়েছে। সেখানে একটি তিনতলা ও একটি দ্বিতলা ভবনসহ ৯টি দোকান ঘর রয়েছে। কিন্তু ৮.৮৭ শতক জমি ভুলবশতঃ তার নামে রেকর্ড হয়ে যায়, যা নিয়ে তার বোনেরা আদালতে মামলা করেন। তিনি বলেন, ২০১৫ সালে বেগম শরিফা আক্তার প্রিয়াকে বিয়ে করেন। এরপর পর তিনি পৈত্রিক সম্পত্তি স্ত্রীকে পাওয়ার অব…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল বাজারে নিত্যপণ্যের দাম কমাতে ও সিন্ডিকেট ভাঙতে নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তির বাজার চালু করেছে গণঅধিকার পরিষদের কর্মীরা। সপ্তাহে তিন দিন চলবে এই বাজারের বেচা-কেনা। সব ধরনের মানুষ এ হাট থেকে পণ্য কিনতে পারবেন। রোববার সকালে বেনাপোল পৌরসভার পুকুর পাড় জামে মসজিদের সামনে এ বাজারের নিত্যপণ্য সবজি বিক্রি শুরু করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শার্শা উপজেলা শাখার কর্মীরা। এ দিকে দ্রব্যমূল্যের ঊধ্বগতির এ বাজারে কম দামে স্বস্তির হাট থেকে নিত্যপণ্য কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজারে আসা সবজি ক্রেতা রায়হান বলেন, এই স্বস্তির বাজার আমাদের অনেক সাহায্য করবে, কারণ এখানে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো…
বাংলার ভোর প্রতিবেদক সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল। ২০১৮ সালের এই দিনে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে (বর্তমানে এভারকেয়ার) চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নেন জনপ্রিয় এ রাজনীতিক। তার মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি গ্রহণ করেছে যশোর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই খাতা বিতরণ। এছাড়া মঙ্গলবার টাউনহল মাঠে অনুষ্ঠিত হবে তরিকুল ইসলামের স্মরণ সভা। যাতে প্রধান অতিথি থাকবেন ভার্চুয়ালি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিএনপির প্রভাবশালী নেতা তরিকুল ইসলামের। পুরো দক্ষিণবঙ্গে বিএনপির…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ডিপ্লোমা প্রকৌশলী বায়েজিদ হাসানকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার মামলায় নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা জাহাঙ্গীর তাকে কারাগারে প্রেরণ করেন। নিহত ডিপ্লোমা প্রকৌশলী বায়েজিদ হাসান খুলনা শহরের বানরগাতি আল আমিন মহল্লার নজরুল ইসলামের ছেলে। কোট পরিদর্শক রোকসানা খাতুন বলেন, ‘চলতি বছরের একটি হত্যা মামলায় মুল্লুক চাঁদ জামিনে ছিলেন। তিনি উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে; উচ্চ আদালত তাকে নিম্ন আদালতে পাঠায়। এর পর রোববার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন না মঞ্জুর না করে কারাগারে প্রেরণ করেন।’ জানা যায়,…
শার্শা সংবাদদাতা মৃত্যুর ২৫ দিন পর লিবিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছিয়েছে যশোরের শার্শার কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের শাহাজাহান কবিরের লাশ। চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। রোববার গভীর রাত ২ টায় লিবিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশের কফিন পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয় নিহতের স্বজনের হাতে। পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে শেষবারের মত ফেরেন শাহজাহান। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির। এদিন বেলা ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।…
কোটচাঁদপুর সংবাদদাতা ইজারার সাড়ে চার বছর থাকতেই বাঁওড় ফেরতে দাবিতে কোটচাঁদপুরে মানববন্ধন করেছেন ঝিনাইদহ-যশোর বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের নেতৃবৃন্দ। রোববার দুপুর ১২টার দিকে বলুহর বাঁওড়ের সিঙ্গিয়া অংশে এ মানববন্ধন করেন তারা। এদিকে বাঁওড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে দখলের পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ইজারাদাররা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহত্তর যশোর অঞ্চলে ছয়টি বাঁওড় আছে। যার মধ্যে রয়েছে বলুহর, জয়দিয়া, কাঠগড়া, ফতেপুর, মর্জাদ ও বেড়গোবিন্দপুর। এ সব বাঁওড়ের মধ্যে কোটচাঁদপুর উপজেলায় বড় দুইটি বাঁওড়ের একটি বলুহর ও অন্যটি জয়দিয়া বাঁওড়। বাঁওড়গুলো দীর্ঘদিন সরকারিভাবে চাষ করে আসছিল বাঁওড় পাড়ের মৎস্যজীবীরা। তবে প্রতি বছর এ সব বাওড়ে সরকারের লোকসান হত। এ কারণে ২০২২ সালে…
বেনজীন খান যশোরের রাজনীতিতে যাঁরা কিংবদন্তি হয়ে উঠেছিলেন তার মধ্যে মশিয়ূর রহমান, আলমগীর সিদ্দিকী, আব্দুল হক, আফসার আহমদ সিদ্দিকী, মোশাররফ হোসেন, মোশাররফ হোসেন খান, আলী রেজা রাজু এবং তরিকুল ইসলাম অন্যতম। এর মধ্যে দু’জন আমার আত্মীয়। মশিয়ূর রহমান সম্পর্কে চাচা এবং আলী রেজা রাজু সম্পর্কে ভাগ্নে। মোশাররফ হোসেন এবং মোশাররফ হোসেন খান আমার শ্রদ্ধেয়। আলমগীর সিদ্দিকী ও আফসার আহমদ সিদ্দিকী আমার রাজনৈতিক ধারার পূর্বসূরী নেতা। আর কমরেড আব্দুল হক আমার আদর্শিক নেতা এবং জননেতা তরিকুল ইসলাম আমার রাজনৈতিক বড় ভাই। এই মহান নেতাদের সাথে পারিবারিক ও রাজনৈতিক সূত্রে আমার রয়েছে কমবেশি জানাবোঝা ও স্মৃতি। অনুভব করছি সেগুলো লেখার। আজ আমি…