বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু’র বিরুদ্ধে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ উঠেছে। রাজনৈতিক পট পরিবর্তন হলেও স্বেচ্ছাসেবক লীগের এই নেতার হাত থেকে রক্ষা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন প্রতিবেশী একেএম মোরশেদ। রোববার (২৭ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে একেএম মোরশেদ বলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু তার ও পৌরসভার জমি দখল করে মার্কেট নির্মাণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। অভিযোগে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের শাসনামলে সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হন মফিজুর রহমান ডাবলু। এরপর তিনি একদল সন্ত্রাসীকে সাথে নিয়ে ভূমিদস্যুতা শুরু করেন।…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোচিত ‘লিফটকাণ্ড’র সেই ১৪টি লিফট নিয়ে বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয়। ১০টি লিফট অকেজো ও বন্ধ হয়ে পড়ে আছে। লিফট সচল করতে সরবরাহকারী প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড’কে একাধিকবার বলা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। দরপত্রের শর্ত লঙ্ঘন করে স্থাপন করা লিফটগুলো নিয়ে হাইকোর্টের নির্দেশে দুদক ও ইউজিসি ‘অনিয়ম ও দুর্নীতির’ বিষয়টি তদন্ত করছে। প্রায় ১০ কোটি টাকার এই কাজে প্রায় ৫ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এদিকে, শিক্ষার্থীরা বলছেন, শর্ত লঙ্ঘন করে সরবরাহ করা লিফট বারবার অকেজো হয়ে পড়ছে। ফলে ঝুঁকি নিয়ে এগুলো চালু করলে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে…
সাতক্ষীরা সংবাদদাতা দুর্বল হয়ে পড়েছে সাতক্ষীরার ট্রাফিক ব্যবস্থা। এতে করে প্রতিনিয়ত শহরে বাড়ছে দীর্ঘ যানজট। সরজমিনে দেখা গেছে শুক্র ও শনিবার ব্যতীত প্রায় প্রতিদিনই শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে তীব্র যানজট লেগে আছে। যার কারণে প্রতিদিন যাত্রী, পথচারী ও চালক এবং শহরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গত দু’তিন মাস ধরেই সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক ও পয়েন্টে এমন দীর্ঘ যানজট লক্ষ্য করা যাচ্ছে। এর মূল কারন হচ্ছে শহরে যখন তখন তেলের লরি, ট্রাক, বড় গাড়ি এবং অবৈধ ইজিবাইক ও মটর চালিত ভ্যান অবাধে শহরে প্রবেশ করছে। অভিযোগ উঠেছে, সাতক্ষীরা ট্রাফিক বিভাগ নাম্বার বিহিন ইজিবাইক ও অন্যান্য যানবাহন মালিক ও চালকদের কাছ…
বাংলার ভোর ডেস্ক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও র্যালিসহ নানা আনুষ্ঠানিকতায় সারাদেশের মত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের সংবাদদাতাদের পাছানো বিস্তারিত- সাতক্ষীরা সংবাদদাতা জানান, দিবসটি পালনে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টায় সাতক্ষীরার সঙ্গীতা মোড়স্থ রাধানগরে জেলা যুবদল আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবনেতা আইনুল ইসলাম নান্টা, ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, আহসানুল কাদির স্বপন, সাতক্ষীরা সদর যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, শরিফুজ্জামান সজীব, মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ। সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তারদের সহযোগিতায় এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা শ্রমিক দলের সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মিঞা মিজানুর রহমান বলেছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তাদের মাদার সংগঠন আওয়ামী লীগকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে অনেক আগেই নিষিদ্ধ করা উচিত ছিল। আজকে সময়ের দাবি ছাত্রলীগের মত সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তার অর্থ এই নয় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। শেখ হাসিনা বিদেশে আত্মগোপনে থেকেও বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে বর্ণ আইটির ৮ম বর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন নানান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যেছিল আলোচনা সভা, সনদপত্র বিতরণ, কেক কাটা, কর্মীদের মধ্যে ক্রেস্ট বিতরণ। আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সরকারি শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান কাজী মাহদী মাহমুদ, যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ জালাল। সভাপতিত্ব করেন বর্ণ আইটির এডভাইজার সিনিয়র সাংবাদিক ও কবি, গবেষক…
বাংলার ভোর প্রতিবেদক “ছাত্র-জনতার অভ্যুত্থান ও গন্তব্যের পথ নির্মাণ” শীর্ষক সেমিনারে আলোচকগণ বলেছেন, এক সময় আমরা পাকিস্তান নামক রাষ্ট্রের মাঝে মুক্তি খুঁজেছিলাম। বিশ্বাস করেছিলাম মুসলমান মুসলমান ভাই ভাই কিন্তু ১৬০০ কিলোমিটার দূরে ভিন্ন ভাষা ও সংস্কৃতির মুসলমানরা কতটুকু ভ্রাতৃশ্য আচরণ করবে সেটা আমাদের তখন ভাবনায় আসেনি শেষ পর্যন্ত ধর্মের ঠুনকো বন্ধন টেকেনি। পাকিস্তানি আমলের শোষণ, বৈষম্য, বঞ্চনা, সম্পদ পাচার, অধিকারহীনতায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আমরা তাদের সাথে সম্পর্ক চুকিয়েছিলাম। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরের শহীদ আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে আয়োজিত সেমিনারে আলোচকবৃন্দ এই কথা বলেন। মুক্তচিন্তার সংগঠন চিন্তা প্রকাশ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে সংগঠনের সভাপতি মফিজুর রহমান রুননু…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব যোবায়ের বলেছেন, জুলুম শোষন উৎখাত করে বৈষম্যহীন একটি ইনসাফপুর্ণ সমাজ গড়তে চায় জামায়াত । এজন্য জামায়াতের সদস্যদের (রুকন) দ্বীন কায়েমের পথে অবিচল থাকতে হবে। যশোর জেলা আমীর গোলাম রসুলের সভাপতিত্বে শনিবার সকালে রুকনদের এক দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. এহসানুল মাহবুব যোবায়ের। আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বেলাল হোসাইন, জেলা সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, মাও. রেজাউল করিম, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাড. গাজী এনামুল হক, জেলা শুরা সদস্য মাও.…
বাংলার ভোর প্রতিবেদক কবি ও কথাসাহিত্যিক শাহরিয়ার সোহেলের সম্পাদনায় প্রকাশিত এবং ‘পথিক সাহিত্য পরিষদ’এর মুখপত্র সাহিত্য পত্রিকা ‘পথিক’ এর ৩৫তম সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ভাস্কর্য চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে ও শাহরিয়ার সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি এমএ কাসেম অমিয়। বিশেষ অতিথি ছিলেন কবি রকি মাহমুদ, এমএনএস তুর্কি, শরিফুল আলম ও কাজী নূর। ‘পথিক’ প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এম এ কাসেম অমিয় বলেন, ‘বাংলা সাহিত্যে যশোরের মাটি উর্বর। মহাকবি মাইকেল মধুসূদন সহ অনেক গুণী কবি সাহিত্যিকের জন্ম হয়েছে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ভবদহ জলাবদ্ধ অঞ্চলের পানি নিস্কাশনে ধীর গতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। শনিবার বিকেলে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ ভবদহ এলাকা পরিদর্শনকালে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভবদহ স্লুইস গেট থেকে ভাটিতে বিভিন্ন স্থান পরির্দশন করেন। সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ জানান, পরিদর্শনকালে তাঁরা মাত্র ৪ স্কেভেটার দেখতে পান, বেলা ৩টার সময় কাজ না করে যন্ত্রগুলো বসে ছিল। শোলমারি ব্রিজের উপর থেকে এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তিনি বলেন, বর্তমান সরকার গুরুত্ব সহকারে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি ও জলাবদ্ধ জনপদের মানুষের দীর্ঘ আন্দোলনের…