বাংলার ভোর প্রতিবেদক যশোরে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে দেশ ক্লিনিকের লাইসেন্স বাতিল ও জড়িত মালিক ও চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে মিলনায়তনে মৃত প্রসূতি তাজরিন সুলতানা রুকু’র চাচা আবদুল আলিম এ সংবাদ সম্মেলন করেন। আবদুল আলিমের অভিযোগ, গত ১৬ মে রাত ১১ টার দিকে প্রসূতি তাজরিন সুলতানা রুকু’কে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার না থাকায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে মনিরামপুর সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। তারা পরীক্ষা নিরীক্ষা করে জানায় মা ও বাচ্চা ভাল আছে। তাদের হাসপাতালে ভর্তি করতে বলে। কিন্তু আমরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল স্থলবন্দরে রয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। নষ্ট হয়ে পড়ে রয়েছে স্ক্যানিং মেশিন। এই সুযোগে বন্দরের অভ্যন্তরে মাদক কারবারিরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। ঘটছে চুরির ঘটনাও। নিরাপত্তা সংস্থা আনসার, পিমা, আর্মড ব্যাটালিয়ন পুলিশ এই তিন সংস্থার কর্মীরা থাকার পরও চলছে মাদকের কারবার। ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে অপরাধীরা। সর্বশেষ গত বুধবার রাত ১১টার দিকে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক পাচারের ঘটনায় অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা হয়েছে। এদিন বিকেলে বন্দরের ৫ নম্বর গেটে চোরাকারবারিকে ধাওয়া দিয়ে ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করেন বন্দরের নিরাপত্তাকর্মী আনসার সদস্যরা। তবে পালিয়ে যায় পাচারকারী। এর আগে গত ২ জুলাই বন্দরের কাঁচামাল ইয়ার্ডে ভারত থেকে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক তাজমিনুর রহমান টুটুলের মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, উপদেষ্টা ডাক্তার আবুল কালাম বাবলা, উপদেষ্টা অ্যাডভোকেট এ বি এম সেলিম, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আবু সাঈদ, সিনিয়র সহসভাপতি ডি এম কামরুল ইসলাম, সহসভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল আলম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এড মিজানুর রহমান বাপ্পি, সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক ডাক্তার মাসুদ রানা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অসিম কুমার মন্ডল, ক্রীড়া সম্পাদক শেখ আল আমিন, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম, সমাজ…
সাতক্ষীরা সংবাদদাতা অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকসহ সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আয়োজনে শনিবার সকাল ১০ টায় শহরের খুলনা রোড মোড়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক আবু সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা প্রভাষক ইদ্রিস আলী, সংগঠনের আহবায়ক আব্দুল্লাহ, উদীচী সাতক্ষীরা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির শাকিবুর রহমান বাবলা, নদী ও বন পরিবেশ রক্ষা সাতক্ষীরা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ভূমিহীন কমিটির সভাপতি কওসার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সুজন…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক সামিউল আযম মনির। সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে পূর্ববর্তী রেজুলেশন পাঠ ও অনুমোদন, কার্যনিবাহী পরিষদের ৩জন সদস্য নির্বাচন, মামলা সংক্রান্ত, আয় ও ব্যয় সংক্রান্ত, সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মাগুরা সংবাদদাতা ‘ভালো লেখাপড়ার পাশাপাশি ভালো ও দক্ষ মানুষ হতে হবে’ এই কথাকে সামনে রেখে পড়ুয়া বাংলাদেশ মাগুরা জেলাব্যাপি গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও মাগুরা আবাসিক স্কুলের সহযোগিতায় শহরের নোমানী ময়দান অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক অহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রোকনুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ যারা এখানে পুরস্কার পেলো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। যারা এখানে আসতে পারেনি তাদেরকে আগামীতে আসার আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠান…
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের আয়োজনে ও সোনালী ব্যাংক পিএলসি কোটচাঁদপুরের সার্বিক সহযোগিতায় বলুহর বাসস্ট্যান্ড মেহেবুবা সুপার মার্কেট আস্থা কনভেনশন হলে এ জনসচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনজুর রহমান বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক খুলনা অঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি কোটচাঁদপুর শাখার ম্যানেজার বি.এম.শাজাহান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-পরিচালক বাংলাদেশ ব্যাংক খুলনা মিজানুর রহমান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল রশিদুল ইসলাম। সে সময় জাল নোট চেনার উপায় ও প্রচলন প্রতিরোধে প্রজেক্টটরের মাধ্যমে চিত্র প্রদর্শন সহ বিভিন্ন জনসচেতনতামূলক গুরুত্বপূর্ণ বিষয়…
কালিগঞ্জ সংবাদদাতা সাংবাদপত্রের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তৃণমূলে পৌছে দিতে চাই। আগামীর বাংলাদেশ উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির ও সুখ শান্তির বাংলাদেশ বিনির্মাণে ইতিমধ্যে তারেক রহমান কাজ শুরু করেছেন। আমরা তার সিপাহসালার হয়ে এই জনপদে জনকল্যাণমুখী কাজ করতে চাই। কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ও এসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (এ্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল) একথা বলেন। শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় এসময়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র…
সাতক্ষীরা সংবাদদাতা বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার তালার জলাবদ্ধ এলাকার বানভাসি সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার দেওয়ানিপাড়া বাজার এলাকায় উক্ত ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সদস্য আব্দুল মান্নান মোড়ল মিঠু, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমানসহ অন্যান্যরা। বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব এ সময় বলেন, তালা উপজেলার যে সব এলাকা বৃষ্টির পানিতে…
বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোল দীঘিরপাড় গ্রামে কহিনূর খাতুন নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামী হৃদয় হোসেনসহ তার পিতা মাতা ও বোনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত কহিনুর খাতুন উপজেলার লটাদিঘা গ্রামের মৃত দুলু মিয়ার মেয়ে এবং হৃদয় হোসেন বেনাপোল দিঘির পাড় মাঠপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানান, গৃহবধূ কোহিনূরের সাথে স্বামী-স্ত্রীর ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো। শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ শুরু হলে এক পর্যায়ে শারিরীক নির্যাতন করে পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে…